Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসছে অপোর সাশ্রয়ী দামের স্মার্টফোন ‘এ১২’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 July 2020
বাজারে আসছে অপোর সাশ্রয়ী দামের স্মার্টফোন ‘এ১২’
Share on FacebookShare on Twitter

অনন্যসাধারণ মোবাইল ফটোগ্রাফি এবং শক্তিশালী কর্মক্ষমতায় চোখ ধাঁধানো সব স্মার্টফোন এনে বাংলাদেশে তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে অপো। ব্র্যান্ডের প্রতিটি স্মার্টফোনই তরুণ প্রজন্মের প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে বিশাল স্টোরেজের নতুন স্মার্টফোন অপো এ১২।

দৈনন্দিন জীবনে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ফোনে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহারের পাশাপাশি প্রিয় স্মৃতিগুলো ধরে রাখার জন্য প্রচুর ছবি এবং ভিডিও করে থাকেন। তাছাড়া প্রিয় গান সংরক্ষণ এবং অবসর সময়কে আনন্দময় করতে নানান ভিডিও ডাউনলোড একটি অভ্যাসে পরিণত হয়েছে। আর তাই স্মার্টফোন থেকে পরিপূর্ণ অভিজ্ঞতা পেতে একটি বড় স্টোরেজের চাহিদা তৈরি হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে অপো এ১২-এ রয়েছে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে সহজেই ২৫৬ গিগাবাইটে উন্নীত করা যাবে।

শুধুমাত্র বিশাল স্টোরেজই না, পারফরমেন্সের দিকে থেকেও চমক দেবে অপো এ১২। ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইট র‌্যাম এবং মিডিয়াটেকের ১২ ন্যানোমিটারের শক্তিশালী পি৩৫ চিপসেট। অক্টাকোর প্রসেসরের এ১২ সর্বোচ্চ ২.৩৫ গিগাহার্টজ গতিতে ডাটা প্রসেস করতে সক্ষম যা আপনাকে দেবে অসাধারণ গেমিং ও ভিউইং অভিজ্ঞতা।

শুরু থেকেই অপো স্মার্টফোনগুলো চমৎকার মোবাইল ফটোগ্রাফির জন্যে খ্যাতি অর্জন করেছে এবং এ সিরিজের নতুন স্মার্টফোনটিও এর ব্যতিক্রম নয়। ফোনটির পেছনে এআই ডুয়েল ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেলের মূল সেন্সর, যা বিভিন্ন পরিস্থিতিতে চমৎকার সব ছবি উপকার দেবে। এর পাশাপাশি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর উন্নত অ্যালগরিদমে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দূরত্ব নির্ণয় করে ব্লার ব্যাকগ্রাউন্ডে নিখুঁত পোর্ট্রেট শট নিতে পারে। মূল ক্যামেরা ১০৮০ পিক্সেলে এবং সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও ক্যামেরাটি হাই ডায়নামিক রেঞ্জ এবং প্যানারোমা সমর্থন করে। ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় রয়েছে এফ/২.০ এর বড় অ্যাপারচার যা দিয়ে অন্ধকার পরিবেশেও অসাধারণ সব সেলফি তোলা যাবে। ফ্রন্ট শুটারে রয়েছে এইচডিআর সুবিধা যা ডিটেইলড সেলফি তুলতে পারবেন ব্যবহারকারীরা।

অপো এ১২-এ রয়েছে ৬.২২ ইি র বিশাল একটি ওয়াটারড্রপ স্ক্রিন। তৃতীয় জেনারেশনের কর্নিং গরিলা গ্লাসে সুরক্ষিত ডিসপ্লেতে আছে ব্লু লাইট শিল্ড, যা দীর্ঘক্ষণ ফোন ব্যবহারেও চোখকে সুরক্ষিত রাখবে। স্মার্টফোনটিতে রয়েছে ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যা নিশ্চিত করবে সারাদিনের ব্যাকআপ। চার্জ ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না আর।

উন্নত অ্যালগরিদমের নিরাপত্তায় অপো এ১২-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এআই ফেস আনলক এখন আগের থেকেও বেশি উন্নত এবং সুরক্ষিত। মাত্র ১৬৫ গ্রামের ফোনটি প্রস্থে ৮.৩ মিলিমিটার, ফলে এক হাত ব্যবহারের জন্যে চমৎকার।

স্মার্টফোনটির পেছনের আছে থ্রিডি ডায়মন্ড ব্লেজ ডিজাইন যা দেখে মনে হতে পারে ডায়মন্ড কেটে বসিয়ে দেয়া হয়েছে। মাত্র ১৩,৯৯০ টাকায় অপো এ১২ ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কালো ও নীল- এ দুটি রঙে। ৬ জুলাই, ২০২০ থেকে ফোনটি দেশজুড়ে অপোর সকল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সীমিত সংখ্যক গ্রাহক এই ফোনের সাথে পাবেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভসসহ একটি কেয়ার প্যাকেজ যা এই মহামারীতে নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-প্লাজায় ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৫% ডিসকাউন্ট
ছাড় ও অফার

ই-প্লাজায় ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৫% ডিসকাউন্ট

স্যামসাং নতুন ফোল্ডিং ও ফ্লিপ ফোন আনছে
নির্বাচিত

স্যামসাং নতুন ফোল্ডিং ও ফ্লিপ ফোন আনছে

নির্বাচিত

ওয়েবের জন্য স্কাইপ আনলো মাইক্রোসফট

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে
কিভাবে করবেন

এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে

টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
প্রযুক্তি সংবাদ

টিকটকের বিরুদ্ধে মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 July 2020

বাজারে আসছে অপোর সাশ্রয়ী দামের স্মার্টফোন ‘এ১২’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix