Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 July 2025
আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

আইফোন

Share on FacebookShare on Twitter

প্রযুক্তি জগতে নতুন চমক আনতে যাচ্ছে অ্যাপল। সম্প্রতি সাশ্রয়ী দামের নতুন ম্যাকবুক নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। প্রযুক্তি বিশ্লেষক মিন-চি কুর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন এ ম্যাকবুক চলবে আইফোন ১৬ প্রো সিরিজের এ১৮ প্রো চিপে। আইফোনের ‘এ সিরিজের’ চিপ ম্যাকবুকে ব্যবহারের ঘটনা এটাই হবে প্রথম।

কু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চলতি বছরে শেষ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) বা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এ ম্যাকবুকের উৎপাদন শুরু হতে পারে। এতে প্রায় ১৩ ইঞ্চি আকারের ডিসপ্লে থাকবে এবং রঙ হতে পারে রুপালি, নীল, গোলাপি ও হলুদ।

বর্তমানে অ্যাপলের সবচেয়ে কম দামি ল্যাপটপ ম্যাকবুক এয়ার। ডিভাইসটির বাজারমূল্য ১ হাজার ডলারের বেশি (বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ৪২ হাজার টাকার বেশি)। নতুন এ ম্যাকবুকের দাম আরো কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কুর প্রতিবেদনে নির্দিষ্ট মূল্য উল্লেখ করা হয়নি।

২০২৬ সালে অ্যাপল এ মডেলের ৫০-৭০ লাখ ইউনিট বাজারজাত করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কু। পাশাপাশি চলতি বছর ম্যাকবুকের মোট বিক্রি হতে পারে প্রায় দুই কোটি ইউনিট।

অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের বিষয়ে কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, সাশ্রয়ী দামের বাজারে প্রবেশের পরিকল্পনায়ই এ উদ্যোগ নিতে পারে অ্যাপল। এছাড়া ম্যাকবুকে এ১৮ প্রো চিপ ব্যবহারের ফলে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সম্পর্কিত নতুন সুবিধাগুলোর ব্যবহার আরো সহজ হতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালে এম১ চিপের মাধ্যমে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত সব ম্যাকে এম সিরিজ চিপই ব্যবহার হচ্ছে। আইফোন ১৬ প্রো সিরিজের সঙ্গে গত বছর এ১৮ প্রো চিপটি উন্মোচন করে অ্যাপল। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি ‘অ্যাপল ইন্টেলিজেন্সের মস্তিষ্ক’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়াকিটকির মতো কাজ করবে এই ফোন
প্রযুক্তি সংবাদ

ওয়াকিটকির মতো কাজ করবে এই ফোন

১ টাকায় ১ জিবি ইন্টারনেট!
টেলিকম

তিন টাকায় ১ জিবি ইন্টারনেট!

কৃষকের পণ্য, ক্রয়, বিক্রয়ে জন্য ডাকবিভাগকে প্রস্তুত করা হচ্ছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

কৃষকের পণ্য, ক্রয়, বিক্রয়ে জন্য ডাকবিভাগকে প্রস্তুত করা হচ্ছে: মোস্তাফা জব্বার

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ
অর্থ ও বাণিজ্য

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ

আইডিআই সূচকে ১ বছরে ৫ শতাংশ এগিয়েছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আইডিআই সূচকে ১ বছরে ৫ শতাংশ এগিয়েছে বাংলাদেশ

নতুন স্মার্টওয়াচ আনল গুগল
নির্বাচিত

নতুন স্মার্টওয়াচ আনল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2025

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix