Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইডিআই সূচকে ১ বছরে ৫ শতাংশ এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
আইডিআই সূচকে ১ বছরে ৫ শতাংশ এগিয়েছে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

এক বছরের ব্যবধানে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে আইসিটি উন্নয়ন সূচকে (আইডিআই) ৫ শতাংশ এগিয়ে বাংলাদেশের স্কোর এখন ৬৪ দশমিক ৯। ২০২৪ সালে সূচকে বাংলাদেশের স্কোর ছিলো ৬২.০। ২০২২ সালে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত সূচক অনুযায়ী,আইডিআই ২০২৪-এ ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৬১ দশমিক ১। তখন ১৭০ দেশের মধ্যে সূচকে বৈশ্বিক গড় স্কোর ছিলো ৭৪ দশমিক ৮। নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে গড় স্কোর ছিলো ৬৪ দশমিক ৮।

আর ২০২৫ সালে এসে ১৬৪ দেশের আইসিটি পরিষেবার অগ্রগতি পর্যালোচনায় সূচকে বাংলাশের বৈশ্বিক গড় স্কোর হয়েছে ৭৮। নিম্নমধ্যম আয়ের দেশগুলো গড় স্কোর ৬৬।

দেশে ৪৪ দশমিক ৭ শতাং জনসংখ্যা কমপক্ষে ৩জি মোবাইল নেটওয়ার্ক এবং ৮৫ দশমিক ১ শতাংশ জনসংখ্যা কমপক্ষে ৪জি/এলটিই মোবাইল নেটওয়ার্কের আওতায় উচ্চ কভারেজ থাকা, উল্লেখযোগ্য মোবাইল ব্রডব্যান্ড অনুপ্রবেশ, সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তিদের অনুপাত বৃদ্ধির কারণে এই উন্নতি বলে দেখিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)।

‘সর্বজনীন সংযোগ’ ও ‘অর্থবহ সংযোগ’-কে প্রাধান্য দিয়ে ১৬৪ দেশের আইসিটি পরিষেবার ২০২৩ সালে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স (আইডিআই) ২০২৫ সূচকটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বাংলাদেশের ৪৪ দশমিক ৫ শতাংশ ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। পরিবারপ্রতি ইন্টারনেটের ব্যবহারের হার ৪৩ দশমিক ৬ শতাংশ, প্রতি ১০০ জনে মুঠোফোন ইন্টারনেটের ব্যবহারের হার ৬২ শতাংশ।

এছাড়াও গ্রাহক প্রতি বছরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সূচকেও অগ্রগতি হয়েছে। বাংলাদেশে এখন ফিক্সড ব্রডব্যান্ড সাবস্ক্রিপশন প্রতি ব্রডব্যান্ড ইন্টারনেট ট্র্যাফিক স্কোর ১১৮১ দশমিক ৬ জিবি। মাথাপিছু মোট জাতীয় আয়ের শতাংশ হিসাবে ব্রডব্যান্ড ইন্টারনেট বাস্কেট মূল্য স্কোর ১ দশমিক ৪ যেখানে মোবাইলের স্কোর ১ দশমিক ৭। প্রতি ১০০ জনে ব্রডব্যান্ডে ইন্টারনেটের ব্যবহারের হার ৪১ দশমিক ৩শতাংশ। গ্রাহক প্রতি ফিক্সড ব্রডব্যান্ডের ট্র্যাফিক সাবস্ক্রিপশন হার ৭৬ দশমিক ৮ জিবি। আর একজন গ্রাহকের মাথাপিছু আয়ের তুলনায় ব্রডব্যান্ডের জন্য ব্যয় স্কোর ৯৮ দশমিক ৭।

সূচকের হিসাবে বাংলাদেশের স্কোর নিম্নমধ্যম আয়ের দেশের গড় স্কোরের চেয়ে কম—৬৪ দশমিক ৯। এই স্কোর এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গড় স্কোরের চেয়েও কম। গত বছরের (২০২৪) সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৬২। আর ২০২৩ সালে তা ছিল ৬১ দশমিক ১। অর্থাৎ এ বছরের সূচকে বাংলাদেশের কিছুটা অগ্রগতি হয়েছে।

সূচকে প্রতিবেশীসহ সমপর্যায়ের অর্থনীতির দেশগুলোর মধ্যে এবারো নেই ভারতের নাম। বরাবরের মতো মিয়ানমার (স্কোর ৬৯ দশমিক ৭), শ্রীলঙ্কা (৭১ দশমিক ৪), মালদ্বীপ (৮১ দশমিক ৭), ভিয়েতনাম (৮৬) এবং ভুটানকে (৮৫ দশমিক ৭) ছাড়াতে পারেনি বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইডিআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে যাত্রা শুরু করল রিয়েলমি
নির্বাচিত

দেশে যাত্রা শুরু করল রিয়েলমি

প্রো সংস্করণসহ বাজারে ফিরছে রিয়েলমি ১৫ সিরিজ
প্রযুক্তি বাজার

প্রো সংস্করণসহ বাজারে ফিরছে রিয়েলমি ১৫ সিরিজ

পানির মধ্যেও কাজ করবে ভবিষ্যতের আইফোন
নির্বাচিত

পানির মধ্যেও কাজ করবে ভবিষ্যতের আইফোন

দারাজ বাংলাদেশের ফারাহানা রফিকুজ্জামান পেলেন উইমেন লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড – ২০১৯
ই-কমার্স

দারাজ বাংলাদেশের ফারাহানা রফিকুজ্জামান পেলেন উইমেন লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড – ২০১৯

স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেটসহ আসছে রিয়েলমি এক্স ৩ সুপারজুম
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেটসহ আসছে রিয়েলমি এক্স ৩ সুপারজুম

হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে ভারতে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে ভারতে

Load More

ট্রেন্ডিং টপিক

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

ইমেজ সেন্সর তৈরিতে একজোট সনি ও টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

ইমেজ সেন্সর তৈরিতে একজোট সনি ও টিএসএমসি

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের
প্রযুক্তি সংবাদ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো
নির্বাচিত

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো

কোয়ালকমের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন...

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ সেপ্টেম্বর ২০২৫

আইডিআই সূচকে ১ বছরে ৫ শতাংশ এগিয়েছে বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV