Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফিনিক্সের আয়োজনে বিশ্ববিদ্যালয়ভিত্তিক পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ আগস্ট ২০২৫
পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব
Share on FacebookShare on Twitter

তরুণদের উদ্দীপনা, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ এবং ইস্পোর্টস সংস্কৃতির বিকাশকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব ((পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ’। আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় গেমিং আয়োজন হিসেবে নজির গড়েছে।

সারা দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয় ৬০০টিরও বেশি দল। অনলাইন রাউন্ডের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় শীর্ষ ১৬টি দল, যারা অংশ নেয় ল্যান ভিত্তিক ফাইনাল রাউন্ডে।
চূড়ান্ত পর্বের ফাইনাল অনুষ্ঠিত হয় গত সোমবার (৪ আগস্ট) ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। ঘণ্টার পর ঘণ্টা চলে কৌশল, মেধা ও সাহসের লড়াই। জমকালো এই ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘পিএক্স ইস্পোর্টস’ দল। দলটি একযোগে জিতে নেয় ২০২৫ সালের ‘পিএমসিসি ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়ন’ এবং ‘ইউনিভার্সিটি ক্ল্যাশ চ্যাম্পিয়ন’ শিরোপা।

বিজয়ী দলের হাতে ট্রফি এবং উভয় দলের হাতে ইনফিনিক্স স্মার্টফোন ও প্রিমিয়াম গেমিং গিয়ার তুলে দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ইনফিনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইনফিনিক্সের একজন মুখপাত্র বলেন, “এটা কেবল একটি গেমিং টুর্নামেন্ট নয়, বরং তরুণদের আত্মপ্রকাশের একটি বড় প্ল্যাটফর্ম। আমরা দেখেছি, কীভাবে প্রতিটি ক্যাম্পাস থেকে তরুণরা উঠে এসেছে জাতীয় মঞ্চে। পিএমসিসি-এর মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি—যেখানে গেমিং শুধুই বিনোদন নয়, এটি হতে পারে নেতৃত্ব, উদ্ভাবন এবং ক্যারিয়ার গঠনের মাধ্যম।”

পুরো আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, গেমার, টেক ইনফ্লুয়েন্সার, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং মিডিয়া ব্যক্তিত্বরা।পিএমসিসি ল্যান চ্যাম্পিয়নশিপ কেবল একটি প্রতিযোগিতাই ছিল না, এটি পরিণত হয় এক দিনব্যাপী গেমিং-সংস্কৃতির উৎসবে। দেশের জনপ্রিয় টেক ইউটিউবার, গেমিং স্ট্রিমার ও ইনফ্লুয়েন্সাররা পুরো আয়োজনের উত্তেজনা অনলাইনে শেয়ার করেন হাজারো দর্শকের সঙ্গে।
ইনফিনিক্সের পিএমসিসি উদ্যোগ দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে গেমিংকে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার, কমিউনিটি গঠন ও সৃজনশীলতার ক্ষেত্র হিসেবে তুলে ধরেছে। প্রযুক্তি, উদ্ভাবন ও অনুপ্রেরণার মাধ্যমে বাংলাদেশের তরুণদের পাশে থাকার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছে ইনফিনিক্স।

এই ল্যান চ্যাম্পিয়নশিপ ছিল বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইনফিনিক্সের প্রথম বড় পরিসরের গেমিং আয়োজন, যা প্রমাণ করে যে ইনফিনিক্স তরুণদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে একটি নির্ভরযোগ্য সঙ্গী।

Tags: ইনফিনিক্সপাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে বিপদে পড়তে পারেন
প্রযুক্তি পরামর্শ

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে বিপদে পড়তে পারেন

ব্লুটুথ হেডফোন আনল এফোরটেক
প্রযুক্তি বাজার

ব্লুটুথ হেডফোন আনল এফোরটেক

করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে মতবিনিময় করলেন পলক
প্রযুক্তি সংবাদ

করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে মতবিনিময় করলেন পলক

হুয়াওয়েকে আটকাতে জোটবদ্ধ হচ্ছে শাওমিসহ অন্যান্য চীনা ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে আটকাতে জোটবদ্ধ হচ্ছে শাওমিসহ অন্যান্য চীনা ব্র্যান্ড

টিকটক
প্রযুক্তি সংবাদ

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

দুর্নীতিমুক্ত-স্বচ্ছ ভূমিসেবায় আসছে ‘ই-পেমেন্ট গেটওয়ে’
প্রযুক্তি সংবাদ

দুর্নীতিমুক্ত-স্বচ্ছ ভূমিসেবায় আসছে ‘ই-পেমেন্ট গেটওয়ে’

Load More

ট্রেন্ডিং টপিক

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
প্রযুক্তি সংবাদ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?
নির্বাচিত

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix