Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফোজিলিয়নে নিরীক্ষক নিয়োগে ৪ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ আগস্ট ২০২৫
ইনফোজিলিয়নে নিরীক্ষক নিয়োগে ৪ কমিটি গঠন
Share on FacebookShare on Twitter

২০১৮ সালের অক্টোবরে ঘটা করে মুঠোফোন নম্বর ঠিক রেখে অপারেটর বদলে নেওয়ার (এমএনপি) সুবিধা চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিশ্বের ৭২তম দেশ হিসেবে বাংলাদেশে এমন সুবিধা প্রদানে একক দায়িত্ব পায় ইনফোজিলিয়ন টেলিটেক বাংলাদেশ লিমিটেড।

প্রথম বছরেই এমএনপি সেবায় সাড়া ছিল ভালো। বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১৯ সালের মে মাসে ১ লাখ ১১ হাজার ১২৭ জন গ্রাহক নম্বর একই রেখে অপারেটর বদল করেন। কিন্তু বছর ঘুরতেই সেই সংখ্যা নেমে আসে কয়েক হাজারে। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে এই সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৫২২ জনে।

এমন পতনে উচ্চ সিম কর, নিয়ন্ত্রক সংস্থার বাধা, আবেদন বাতিলের উচ্চ হার, অপারেটরদের অসহযোগিতা, খুদে বার্তা বা এসএমএস জটিলতা, ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড)–সংক্রান্ত জটিলতা এবং মুঠোফোনে আর্থিক সেবা বা এমএফএস–সংক্রান্ত জটিলতাকে দুষেছে সেবাদাতা প্রতিষ্ঠানটি।

তাদের এই দাবি নিয়ে এবার নড়েচড়ে বসেছে নিয়ন্ত্রক সংস্থা। কমিশনের নিয়মিত বৈঠকে গত ২১ জুলাই ইনফোজিলিয়নের ইনফরমেশন সিস্টেম নীরিক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিটিআরসি। সভায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৩১ ধারা অনুযায়ী ইনফোজিলিয়নের পরিচালন পদ্ধতি নিরীক্ষা করানো এবং ব্যবহারকারীদের প্রতিবেদন পদ্ধতির সঠিকতা যাচাইয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছেন কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের পরিচালক আফতাব মোঃ রাশেদুল ওয়াদুদ।

এর পরিপ্রেক্ষিতে কমিশন বৈঠকে চারটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এর মধ্যে স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে ৭-১০ জন কর্মকর্তাকে নিয়ে গঠন করে নিরীক্ষার জন্য টার্মস অফ রেফারেন্স (টর) বা সেবার পরিধি নির্ণয়, সেবাদানে সম্মতি পত্র (ইওআই) এবং দরপত্র জমা দেওয়ার অনুরোধ (আরএফপি) প্রস্তুত করণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজের নেতৃত্বে দাপ্তরিক ব্যয় প্রাক্কলনে ৩ সদস্যের কমিটি এবং স্পেক্ট্রাম বিভাগের পরিচালক ড. সোহেল রানার নেতৃত্বে কমিশনের বাইরের একজনসহ ৩ সদস্যের দরপত্র উন্মুক্তকরণ কমিটি গঠন করতে বলা হয়েছে। একইভাবে স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হকের নেতৃত্বে কমিশনের বাইরে থেকে ২জনসজ মোট ৭ সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইনফোজিলিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তফা কামাল বলেন, কাগজ- কলমে হিসাব পরিবীক্ষণের পাশাপাশি এই সিদ্ধান্তের সুফল নির্ভর করবে বিটিআরসি’র সদিচ্ছার ওপর। টার্মস অব রেফারেন্সের ওপর। সেখানে কমপ্লায়েন্সের বিষয় কতটা অ্যাড্রেস করা হবে; ইন্ডাস্ট্রির বিকাশকে গুরুত্ব দেয়া হবে তার ওপর।

এর আগে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে এমএনপি সেবায় যে সিমট্যাক্স ধরা হয়েছে সেটা আন্তর্জাতিকভাবে ভালো চর্চা নয়। গ্রাহকের ওপর জুলুম হয়ে যায়। উচ্চ খরচের পাশাপাশি মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তুলেছিলেন তিনি।

এদিকে কমিশনের বৈঠক সূত্রে প্রকাশ, কেবল ইনফোজিলিয়ন নয়; প্রতিষ্ঠার শুরু থেকে বিদায়ী অর্থবছর পর্যন্ত এটিটিএন অপারেটর সামিট টেলিকম ও ফাইবার অ্যাটহোম; টাওয়ার শেয়ারিং অপারেটর ইডটকো বাংলাদেশ লিমিটেড, রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং গ্রামীণফোন, রবি ও বাংলালিংক এর অনিরীক্ষত সময়কালের নিরীক্ষার জন্য ফার্ম নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সাল পর্যন্ত সময়ে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়েটা এবং ২০১৯ সাল পর্যন্ত বাংলালিংক এর নিরীক্ষা সম্পন্ন হয়েছে ফলে। শুরু থেকে এমএনপি, এনটিটিএন ও ইডটকো’র এবং এমএনও-দের অনিরিক্ষত নিরীক্ষায় অডিটর খুঁজছে বিটিআরসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অতিরিক্ত মোবাইল সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিলের নির্দেশ বিটিআরসির
টেলিকম

অতিরিক্ত মোবাইল সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিলের নির্দেশ বিটিআরসির

গ্রামীণফোনের একচেটিয়া দাপট, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
টেলিকম

গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিক শোষণ ও হয়রানির অভিযোগ

গ্রামাঞ্চলের ৮০ শতাংশ ইন্টারনেট সেবার আওতায়
টেলিকম

গ্রামাঞ্চলের ৮০ শতাংশ ইন্টারনেট সেবার আওতায়

স্বনির্ভর হওয়ার প্রচেষ্টায় নারীদের পাশে বিডব্লিউআইটি
ই-কমার্স

স্বনির্ভর হওয়ার প্রচেষ্টায় নারীদের পাশে বিডব্লিউআইটি

গ্রামীণফোনের পিপিই বিতরণ শুরু
টেলিকম

গ্রামীণফোনের পিপিই বিতরণ শুরু

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

এনইআইআর: শুধু রাজস্ব নয়, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমনে এক শক্তিশালী ইকো-সিস্টেম

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?
বিবিধ

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে পেন্টাগন
প্রযুক্তি সংবাদ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে পেন্টাগন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা...

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ আগস্ট ২০২৫

ইনফোজিলিয়নে নিরীক্ষক নিয়োগে ৪ কমিটি গঠন

Techzoom.TV |
TechzoomTV