Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আনন্দ-উচ্ছ্বাসকেও ‘কাজের চাপ’ মনে করে স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 August 2025
আনন্দ-উচ্ছ্বাসকেও ‘কাজের চাপ’ মনে করে স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

স্মার্টওয়াচ দিয়ে সঠিকভাবে মানসিক চাপ বা স্ট্রেসের মাত্রা মাপা যায় না। উচ্ছ্বাস বা উত্তেজনার মুহূর্তকেও এসব ডিভাইস প্রায়ই অতিরিক্ত চাপ হিসেবে ধরে নেয় বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। কেউ আনন্দে উৎফুল্ল থাকলেও ঘড়িটি ভুলভাবে ‘অতিরিক্ত কাজের চাপে’ আছে বলে সতর্ক করতে পারে।

গবেষণায় দেখা গেছে, স্মার্টওয়াচে মাপা স্ট্রেসের মাত্রা ও ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতার মধ্যে প্রায় কোনো মিল নেই। তবে ঘুমসংক্রান্ত তথ্য (যেমন কত ঘণ্টা ঘুম হয়েছে) তুলনামূলকভাবে মানুষের বাস্তবতার সঙ্গে অনেকটা বেশি মিলে গেছে।

নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির সহযোগী অধ্যাপক আইকো ফ্রিড ও তার দল তিন মাস ধরে ৮০০ তরুণ-তরুণীর ওপর গবেষণা চালান। অংশগ্রহণকারীদের হাতে গারমিন ভিভোস্মার্ট ৪ স্মার্টওয়াচ পরিয়ে তাদের স্ট্রেস, ক্লান্তি ও ঘুমের তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি দিনে চারবার তারা নিজের অনুভূত মানসিক চাপ, ক্লান্তি বা ঘুমভাবের মাত্রা জানায়, যা পরে স্মার্টওয়াচের ডাটার সঙ্গে তুলনা করা হয়।

গবেষক আইকো ফ্রিড জানান, স্মার্টওয়াচে মাপা স্ট্রেসের মাত্রা ও অংশগ্রহণকারীদের নিজস্ব তথ্য প্রায় মেলেনি। তার মতে, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ স্মার্টওয়াচ মূলত হৃৎস্পন্দন মাপে, যা শুধু চাপের কারণে নয় উত্তেজনা বা আনন্দের মুহূর্তেও বেড়ে যেতে পারে।

ফ্রিড বলছেন, কিছু ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক অনুভূতিতে মানুষের মস্তিষ্ক প্রায় একইভাবে সাড়া দেয়। যেমন গায়ে কাঁটা দেয়া উদ্বেগের ইঙ্গিতও হতে পারে, আবার তা আনন্দ বা উত্তেজনারও লক্ষণ হতে পারে।

ফ্রিড জানান, স্মার্টওয়াচের ‘বডি ব্যাটারি’ নামের ফিচারটি শরীরের ক্লান্তি বা শক্তির মাত্রা বোঝাতে সাহায্য করে। এটি স্ট্রেসের চেয়ে ক্লান্তির সঙ্গে বেশি মিল খুঁজে পায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছয়টি আপগ্রেডেড ফিচারসহ ‘স্পার্ক ৬’ নিয়ে এলো টেকনো
নির্বাচিত

ছয়টি আপগ্রেডেড ফিচারসহ ‘স্পার্ক ৬’ নিয়ে এলো টেকনো

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

শক্তিশালী ফিচারে টেকনো মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেনারেশন) এর নতুন মাইলফলক অর্জন
প্রযুক্তি বাজার

শক্তিশালী ফিচারে টেকনো মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেনারেশন) এর নতুন মাইলফলক অর্জন

দুর্দান্ত ফিচারসহ স্পার্ক গো ২ ফোন উন্মোচন করলো টেকনো
প্রযুক্তি বাজার

দুর্দান্ত ফিচারসহ স্পার্ক গো ২ ফোন উন্মোচন করলো টেকনো

দেশের বাজারে ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’
নির্বাচিত

দেশের বাজারে ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’

ইভ্যালিতে একদিনে সর্বোচ্চ অর্ডারের রেকর্ড করলো রিয়েলমি সি-থ্রি
নির্বাচিত

ইভ্যালিতে একদিনে সর্বোচ্চ অর্ডারের রেকর্ড করলো রিয়েলমি সি-থ্রি

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
প্রযুক্তি সংবাদ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

২০২৭ সালে তিনটি ওয়াইড-স্ক্রিন স্মার্টফোন আনছে অপো
প্রযুক্তি সংবাদ

২০২৭ সালে তিনটি ওয়াইড-স্ক্রিন স্মার্টফোন আনছে অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 August 2025

আনন্দ-উচ্ছ্বাসকেও ‘কাজের চাপ’ মনে করে স্মার্টওয়াচ

Techzoom.TV |
TechzoomTV