Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 August 2025
মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রথমবারের মতো দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোর এ কর্মসূচির আওতায় বিনামূল্যে টিকা পাবে।

গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় আনা হয়েছে ইনজেকটেবল টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। বিশেষজ্ঞদের মতে, একটি ডোজেই তিন থেকে সাত বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে। ফলে দীর্ঘমেয়াদে শিশুদের টাইফয়েডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

টিকা নিতে হলে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে আলাদা কোথাও যেতে হবে না, ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যাবে। নিবন্ধন শেষে একটি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে, যা টিকা গ্রহণের সময় সঙ্গে রাখতে হবে।

ধাপে ধাপে নিবন্ধনের নিয়ম
১. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে ব্রাউজারে গিয়ে নিবন্ধনের ওয়েবসাইট https://vaxepi.gov.bd/registration/tcv-এ প্রবেশ করুন।
২. জন্মতারিখ পূরণ: শিশুর জন্মদিন, মাস ও বছর লিখুন।
৩. জন্মনিবন্ধন সনদ: শিশুর ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর লিখুন।
৪. লিঙ্গ নির্বাচন: ছেলে বা মেয়ে উল্লেখ করুন।
৫. ক্যাপচা কোড পূরণ: ওয়েবসাইটে প্রদর্শিত ক্যাপচা কোড লিখুন।
৬. অভিভাবকের তথ্য দিন: মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) ও বর্তমান ঠিকানা লিখে ‘সাবমিট’ চাপুন।
7. ওটিপি যাচাই: মোবাইলে প্রাপ্ত ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে যাচাই সম্পন্ন করুন।
8. টিকা নির্বাচন: এবার টিকা হিসেবে “টাইফয়েড” নির্বাচন করুন। প্রার্থী যদি স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত) হয়, তা নির্বাচন করুন। অন্যথায় স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী) নির্বাচন করুন।
9. কার্ড ডাউনলোড: নিবন্ধন সম্পন্ন হলে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট ১৮ দিন টিকাদান কর্মসূচি চলবে। এর মধ্যে প্রথম ১০ দিন স্কুলভিত্তিক ক্যাম্পে টিকা দেওয়া হবে। এ সময় যারা স্কুলে উপস্থিত হয়ে টিকা নিতে পারবে না, তারা পরবর্তী ৮ দিন স্থানীয় টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো টাইফয়েড-প্রবণ দেশে এ ধরনের কর্মসূচি যুগান্তকারী। টিকা কার্যক্রম সফল হলে শিশু মৃত্যুহার ও রোগের প্রকোপ অনেকটাই কমে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টাইফয়েড টিকা নিবন্ধন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বরখাস্ত দিয়েই টুইটারের ইলোন মাস্ক পর্ব শুরু
লিড স্টোরি

সাংবাদিকদের একাউন্ট নিষিদ্ধ করল টুইটার

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

মেসেজ ফরওয়ার্ডে নতুনত্ব আনছে হোয়াটসঅ্যাপ

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
নির্বাচিত

বাংলাদেশ সরকারকে তথ্য দেয়নি টিকটক

মামলায় আছে ৫০ হাজার, গণমাধ্যমে হয়ে গেল ৫০ কোটি টাকা!
সোশ্যাল মিডিয়া

‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয় সুরভীকে’

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক
নির্বাচিত

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক

শিপিং এন্ড মেরিটাইম সাইন্স নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি
সোশ্যাল মিডিয়া

শিপিং এন্ড মেরিটাইম সাইন্স নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্ক নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা এবং সহজ...

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2025

মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix