Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেসেজ ফরওয়ার্ডে নতুনত্ব আনছে হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 March 2022
এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট আর স্মার্টফোনের কল্যাণে যোগাযোগ এখন অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগের একাধিক মাধ্যমে পরিচিত অপরিচিত অনেকের সঙ্গেই কথা হয়। তবে ঝটপট বার্তা, ছবি কিংবা ভিডিও পাঠাতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।

অফিস কিংবা বন্ধুদের একাধিক গ্রুপ খোলার সুবিধা রয়েছে। রয়েছে একাধিক ফিচার ও চ্যাটের সুবিধা। এসব কারণেই দিন দিন জনপ্রিয় হচ্ছে এই প্ল্যাটফর্মটি।

একই মেসেজ বহুবার সেন্ড করার ফলে এখন অনেক মেসেজের ওপরেই ফরওয়ার্ডেড (Forwarded) বা ফরওয়ার্ডেড মেনি টাইমস (Forwarded many times) এই ধরনের লেবেলগুলো দেখা যায়। সেক্ষেত্রে সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচারের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা আগামী দিনে মেসেজ ফরওয়ার্ড করার পদ্ধতিকে পরিবর্তন করবে।

ওয়েবিটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি খুব শিগগির একাধিক গ্রুপে মেসেজ ফরওয়ার্ড করার পথে বাধা সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ একবারে একাধিক গ্রুপে কোনো ফরওয়ার্ডেড মেসেজ আর সেন্ড করা যাবে না।

ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ হলেও এর ফলে ভুয়া খবরের প্রচার কিছুটা হলেও রোধ করা যাবে বলে জানাচ্ছে সংস্থাটি। অনেক সময়, কোনো মেসেজ পেলে ইউজাররা সেটিকে না পড়েই ঝটপট সমস্ত গ্রুপে সেন্ড করে দেন। তবে এই ফিচারটি রোলআউট হলে এই ধরনের কাজ আর করা যাবে না।

এর আগে হোয়াটসঅ্যাপ একটি আপডেট চালু করেছিল, যা ব্যবহারকারীদের একবারে মাত্র একটি চ্যাটে বহুবার ফরওয়ার্ড হওয়া কোনো মেসেজ সেন্ড করার অনুমতি দেয়। কোনো মেসেজের ভাইরালিটি সীমাবদ্ধ করার জন্য সংস্থাটি ফরওয়ার্ড করা মেসেজগুলোর এই সীমা নির্ধারণ করেছিল।

হোয়াটসঅ্যাপ ডবল অ্যারো দিয়ে একাধিকবার ফরওয়ার্ড করা মেসেজগুলোকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করার পর থেকেই কোম্পানির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। এখন মেসেজিং অ্যাপটি সম্ভবত গ্রুপ চ্যাটগুলোতেও এই ফিচারটিকে নিয়ে আসতে চাইছে।

ফলে আপনি যদি কোনো ফরওয়ার্ডেড লেবেলযুক্ত মেসেজ সেন্ড করতে চান, তবে সেটি একবারে একাধিক গ্রুপ চ্যাটে সেন্ড করা আর সম্ভব হবে না। অনেকগুলো গ্রুপ চ্যাটে সেই মেসেজটিকে সেন্ড করতে হলে আপনাকে সেটিকে আলাদা-আলাদাভাবে প্রতিটি গ্রুপে ফরওয়ার্ড করতে হবে।

বর্তমানে ফিচারটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ ও নির্দিষ্ট কিছু বিটা টেস্টারদের কাছে রোলআউট করা হচ্ছে। তাই আশা করা যেতে পারে যে, আগামী কয়েক দিনের মধ্যেই সব ব্যবহারকারীদের জন্য এই ফিচারটিকে রোলআউট করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে গুগল ফটোজ
প্রযুক্তি পরামর্শ

গুগল ফটোজের ছবি নামাবেন যেভাবে

ভারতে টিকটক বন্ধে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি
সোশ্যাল মিডিয়া

হং কংয়ে সেবা বন্ধ করলো টিকটক

আইফোনে-১১ কে হুয়াওয়ের চ্যালেঞ্জ
নির্বাচিত

আইফোনে-১১ কে হুয়াওয়ের চ্যালেঞ্জ

চোখের পলকে ফুল চার্জ হবে অপোর এই ফোন
নির্বাচিত

চোখের পলকে ফুল চার্জ হবে অপোর এই ফোন

মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশের দোকান খোলা রাখার ঘোষণা
প্রযুক্তি সংবাদ

এনইআইআর চালুর আগেই অবৈধ ফোনের পাহাড়

ফ্রি টেলিমেডিসিন সেবা দাবি
টেলিকম

ফ্রি টেলিমেডিসিন সেবা দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2022

মেসেজ ফরওয়ার্ডে নতুনত্ব আনছে হোয়াটসঅ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix