Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ফোনের জায়গা নষ্ট করে যে ছয় অপ্রয়োজনীয় ফাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
অ্যান্ড্রয়েড ফোনের জায়গা নষ্ট করে যে ছয় অপ্রয়োজনীয় ফাইল
Share on FacebookShare on Twitter

অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর অভিযোগ, তাদের ফোনে খুব বেশি অ্যাপ বা ভিডিও না থাকা সত্ত্বেও দ্রুত স্টোরেজ শেষ হয়ে যায়। এর মূল কারণ হতে পারে লুকানো ফাইল, যা ব্যাকগ্রাউন্ডে ধীরে ধীরে জায়গা দখল করছে। অ্যাপ ক্যাশে, পুরনো ডাউনলোড, অব্যবহৃত ডাটা—এ ধরনের ফাইলগুলো ব্যবহারকারীর অজান্তেই জায়গা দখল করতে পারে। নিয়মিত এগুলো মুছে ফেলার মাধ্যমে স্টোরেজ খালি করা এবং ফোনের কার্যক্ষমতা উন্নত করা সম্ভব।

অ্যাপ ক্যাশে ও ডাটা
প্রতিটি অ্যাপ কিছু সময়ের জন্য সাময়িক ফাইল সংরক্ষণ করে, যাকে ক্যাশে বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ব্রাউজার ও স্ট্রিমিং অ্যাপগুলো প্রতিনিয়ত ছবি ও ভিডিও প্রসেস করার কারণে সবচেয়ে বড় ক্যাশে তৈরি করে। অ্যাপ দ্রুত চালানোর জন্য সাহায্য করে ক্যাশে, কিন্তু অনিয়মিত থাকলে এটি গিগাবাইট পর্যন্ত জায়গা নষ্ট করতে পারে।

ক্যাশে মুছে দিলে ব্যক্তিগত তথ্য বা লগইন মুছে যায় না, তবে স্টোরেজ খালি হয়। অন্যদিকে, অ্যাপ ডাটা ব্যবহারকারীর অ্যাকাউন্ট, পছন্দসই সেটিংস ও ফাইল সংরক্ষিত রাখে। এটি মুছে দিলে অ্যাপ সম্পূর্ণ রিসেট হয় এবং পুনরায় লগইন করতে হয়। এটি সমস্যা সমাধান বা কম ব্যবহৃত অ্যাপের জন্য সহায়ক। ফোনের সেটিংসে গিয়ে অ্যাপের ক্যাশে ও ডাটা মুছে ফেলা যায়।

পুরনো ডাউনলোড

ডাউনলোড ফোল্ডারে প্রায়ই পুরনো পিডিএফ, ছবি, অ্যাপ ইনস্টলার বা ভিডিও ফাইল জমে থাকে, যা আর প্রয়োজন হয় না। অনেক সময় অন্য ফোন থেকে স্থানান্তরিত বা ব্লুটুথের মাধ্যমে প্রাপ্ত ফাইলও থাকে।

ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার খুলে বড় বা পুরনো ফাইলগুলো চিহ্নিত করে মুছে ফেলা যায়। এটি অন্য কোনো অ্যাপ বা পরিষেবাকে প্রভাবিত করে না।

ব্রাউজারে জমা ডাটা

ব্রাউজার প্রতিটি ওয়েবসাইটের ছবি, কুকিজ ও ডাটা সংরক্ষণ করে। এটি পেজ দ্রুত লোড করতে সাহায্য করে, কিন্তু জমে গেলে স্টোরেজ নষ্ট করে এবং কিছু ওয়েবসাইট ঠিকমতো না খোলার ক্ষেত্রে সমস্যা তৈরি করে।

পুরনো ক্যাশে ও কুকিজ মুছে স্টোরেজ খালি করা যায় এবং এতে বেশির ভাগ লগইন ঠিক থাকে। তবে কুকিজ মুছে দিলে প্রায় সব অ্যাকাউন্ট লগআউট হয়ে যায়।

গুগল ম্যাপসের মতো নেভিগেশন অ্যাপে অফলাইন ম্যাপ ডাউনলোড করার সুযোগ থাকে। তবে বড় এলাকা ডাউনলোড করলে স্টোরেজ অনেক নষ্ট হতে পারে। অ্যাপে অপ্রয়োজনীয় ম্যাপস ডিলিট করা যায়। এছাড়া অন্যান্য ম্যাপস অ্যাপেও এ সুবিধা থাকে।

আনইনস্টল করা অ্যাপের অবশিষ্ট ফাইল

অ্যাপ আনইনস্টল করলে সব ফাইল মুছে যায় না। বড় গেম বা মিডিয়া অ্যাপের ফোল্ডার ও ক্যাশে ফাইল থাকে। এক্ষেত্রে ফাইল ম্যানেজার ব্যবহার করে অপ্রয়োজনীয় ফোল্ডার মুছে স্থান খালি করা সম্ভব।

মেসেজিং অ্যাপে লুকানো মিডিয়া

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ছবি, ভিডিও ও অডিও সংরক্ষণ করে। চ্যাট থেকে মুছে দিলেও ফাইল থাকে, যা সময় ও জায়গা নষ্ট করে।

অ্যাপের ‘স্টোরেজ ম্যানেজমেন্ট’ ব্যবহার করে পুরনো মিডিয়া মুছে জায়গা খালি করা যায়।

এসব লুকানো ফাইল ধীরে ধীরে ফোনের স্টোরেজ নষ্ট করে। তাই নিয়মিত ক্যাশে, ডাউনলোড, অফলাইন ম্যাপস ও মেসেজিং মিডিয়া মুছে ব্যবহারকারীরা মূল্যবান স্টোরেজ উদ্ধার করতে এবং ফোনের কার্যক্ষমতা ঠিক রাখতে পারেন।

Tags: অ্যান্ড্রয়েড ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ এসএমএস গেজেট
প্রযুক্তি সংবাদ

ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ এসএমএস গেজেট

শিগগিরই ওয়ানপ্লাস এইস ৫ সিরিজের উন্মোচন চীনে
নির্বাচিত

শিগগিরই ওয়ানপ্লাস এইস ৫ সিরিজের উন্মোচন চীনে

নকিয়ার সেরা ৫ ফোন
প্রযুক্তি সংবাদ

নকিয়ার সেরা ৫ ফোন

২০২৩ সালে ইনফিনিক্সের সেরা ৩ ফোন
প্রযুক্তি বাজার

২০২৩ সালে ইনফিনিক্সের সেরা ৩ ফোন

কমদামে সেরা ফোন হবে রেডমি কে ৪০
প্রযুক্তি সংবাদ

কমদামে সেরা ফোন হবে রেডমি কে ৪০

সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো
নির্বাচিত

পরবর্তী স্মার্টফোন উৎপাদন হাব হতে যাচ্ছে ভারত?

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধভাবে তেল-গ্যাস মজুদ ও বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

অকটেনের রেকর্ড মজুত, তবুও পাম্পে হাহাকার: বিপিসি ও বেসরকারি প্ল্যান্টের রশি টানাটানি

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix