Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিটার্ন না দিলে আয়-ব্যয় ও সম্পদের তদন্ত হবে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
রিটার্ন না দিলে আয়-ব্যয় ও সম্পদের তদন্ত হবে: এনবিআর চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

ই-টিআইএন থাকা সত্ত্বেও যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন না, তাদের রিটার্ন দাখিলের জন্য নোটিশ করতে কর কমিশনারদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একই সঙ্গে তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিন নিয়ে আইন অনুযায়ী আয়কর আরোপ করে তা আদায়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনা সভায় চেয়ারম্যান এসব নির্দেশনা দেন। শুক্রবার এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় রাজস্ব আদায় বাড়াতে প্রতিটি কর অঞ্চলকে গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর মাধ্যমে কর ফাঁকি উদ্ঘাটন করার নির্দেশনা দিয়ে এনবিআর চেয়ার বলেন, দাখিল করা আয়কর রিটার্নগুলোতে আয়কর আইনের বিধান অনুসারে কর আদায় করতে হবে। সভায় কর কমিশনারদের কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা এনবিআরের সব মনিটরিং সদস্যকে প্রতি সপ্তাহে একজন কমিশনারের সঙ্গে সভা করে নন-ফাইলারদের বিরুদ্ধে গৃহীত কার্যক্রম, কর ফাঁকি উদ্ঘাটন কার্যক্রম, ২০২৪-২৫ কর বছরের রিটার্ন প্রসেসিং কার্যক্রম, চলমান অডিট মামলা নিষ্পত্তি কার্যক্রম তাদারকি করে তা চেয়ারম্যানকে অবহিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো এবং অনলাইন আয়কর রিটার্ন দাখিলের মতো আগামী এক মাসের মধ্যে বন্ডের সব কার্যক্রম বাধ্যতামূলক অনলাইনে সম্পাদন করার নির্দেশ দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। একইভাবে বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামাল ও পণ্য বাজারে বিক্রয়ের প্রমাণ পেলে সংশ্লিষ্ট আমদানিকারকের বন্ড লাইসেন্স বাতিল করতে হবে। এর সঙ্গে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

সভায় কাস্টম হাউসগুলোতে নিলাম কার্যক্রম জোরদার করে কনটেইনার জট কমাতে নির্দেশ দেওয়া হয়। যেসব কনটেইনার অনেক দিন ধরে বন্দরে পড়ে আছে, সেগুলো আগামী ডিসেম্বরের মধ্যে দ্রুত নিলামে বিক্রয় করার সিদ্ধান্ত হয়।

ব্যবসা-বাণিজ্যের সুবিধা নিশ্চিত করে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে রাজস্ব আদায় নিশ্চিত করার পরামর্শ দিয়ে কাস্টমস কমিশনারদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, সন্দেহের বশবর্তী হয়ে আমদানি বা রপ্তানিকারকের বিন লক না করে অ্যাসাইকুডা সিস্টেমে রক্ষিত অতীত রেকর্ডের ভিত্তিতে রাজস্ব ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অহেতুক বিন লক করে সৎ ও কমপ্লায়েন্ট আমদানি-রপ্তানিকারকদের ক্ষতি করা যাবে না। প্রতিটি কাস্টম হাউস এবং গোয়েন্দা দপ্তরকে আমদানি-রপ্তানিকারকদের বিন কী কারণে লক করা হয়েছে এবং এর মাধ্যমে কী পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, তার ব্যাখ্যা দিতে হবে।

ভ্যাট কমিশনারদের উদ্দেশে আব্দুর রহমান খান বলেন, ভ্যাট আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তবে আদায়ের প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। যারা নিয়মকানুন মেনে ভ্যাট দিচ্ছেন, তাদের বাড়তি চাপ দেওয়া সমীচীন নয়। যারা মোটেও ভ্যাট দেন না, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। যাদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক, তাদের নিবন্ধন নিশ্চিত করতে হবে।

Tags: অনলাইন রিটার্নরিটার্ন ছাড়া সেবা

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টারলিংকের সেবা নিল ইবিএল
অর্থ ও বাণিজ্য

স্টারলিংকের সেবা নিল ইবিএল

যশোরে ই-কমার্স মেলায় সর্বসাধারণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ
ই-কমার্স

যশোরে ই-কমার্স মেলায় সর্বসাধারণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ

সেরা এজেন্টদের সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার
ই-কমার্স

সেরা এজেন্টদের সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

আসছে অ্যাপলের তৃতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিনযুক্ত নতুন আইফোন
প্রযুক্তি বাজার

ভিভোকে হটিয়ে চীনের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপল

কম্পিউটার বাজারের এক-তৃতীয়াংশ দখলে নিচ্ছে এআই পিসি
নির্বাচিত

কম্পিউটার বাজারের এক-তৃতীয়াংশ দখলে নিচ্ছে এআই পিসি

রাজশাহী,সিলেট,খুলনা ও ঢাকার পরে এইবার চট্টগ্রামে দারাজের সেলার সামিট
ই-কমার্স

রাজশাহী,সিলেট,খুলনা ও ঢাকার পরে এইবার চট্টগ্রামে দারাজের সেলার সামিট

Load More

ট্রেন্ডিং টপিক

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার
নির্বাচিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি বাজার

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি

বিশ্ববাজারে বাজেট স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে হাজির হলো...

প্রিমিয়ার ব্যাংক

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix