Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের ক্যামেরার সক্ষমতা তুলে ধরতে ‘নাথিং’–এর অদ্ভুত প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
স্মার্টফোনের ক্যামেরার সক্ষমতা তুলে ধরতে ‘নাথিং’–এর অদ্ভুত প্রতারণা
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের স্মার্টফোন উন্মোচনের পরপরই সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা নাথিং। অভিযোগ উঠেছে, ‘ফোন ৩’ মডেলের ক্যামেরার সক্ষমতা প্রদর্শনের জন্য দোকানে রাখা ডেমো ইউনিটে ফোনের ক্যামেরায় ধারণ করা ছবির বদলে পেশাদার আলোকচিত্রীর তোলা ছবি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, দোকানে রাখা ডেমো ইউনিটে প্রদর্শিত নারীর ছবিটি আসলে কেনা হয়েছিল স্টিলস নামের ফটো মার্কেটপ্লেস থেকে। ছবিটির এক্সইএফ তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এটি ২০২৩ সালে তোলা। সেই সময়ে ফোন ৩ মডেল বাজারে আসেনি। প্রদর্শিত পাঁচটি ছবির মধ্যে থাকা হেডলাইটের ছবির বিষয়েও অভিযোগ উঠেছে। ছবিটির আলোকচিত্রী রোমান ফক্স জানিয়েছেন, তাঁর তোলা গাড়ির হেডলাইটের একটি ছবির লাইসেন্স নাথিং কিনেছিল। ছবিটি তিনি তুলেছিলেন ২০২৩ সালে ফুজিফিল্ম এক্সএইচ২এস ক্যামেরায়।

ডেমো ইউনিটে ফোনের ক্যামেরায় ধারণ করা ছবিগুলো নিজেদের স্মার্টফোনে তোলা দাবি করে নাথিং জানিয়েছিল, ‘নিজেরাই বিচার করুন। ফোন ৩ ব্যবহার করে আমাদের কমিউনিটি কী ধারণ করেছে।’ তবে ছবির বিষয়ে বিতর্ক শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে নাথিংয়ের সহপ্রতিষ্ঠাতা আকিস এভানজেলিদিস স্বীকার করেছেন, প্রদর্শিত ছবিগুলো ছিল প্লেসহোল্ডার, যা ডেমো ইউনিট চালুর আগে বদলে দেওয়ার কথা ছিল।

নিজেদের ভুল স্বীকার করে আকিস এভানজেলিদিস বলেন, ‘এটি একটি ভুল ছিল। কাউকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্য ছিল না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, যাতে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে।’ ক্যামেরা নিয়ে বিভ্রান্তি দূর করতে ব্যবহারকারীদের ফোন ৩ দিয়ে তোলা নিজস্ব ছবি শেয়ার করতে আহ্বানও জানিয়েছেন এভানজেলিদিস।

প্রসঙ্গত, নিজেদের ক্যামেরার সক্ষমতা তুলে ধরতে এ ধরনের প্রতারণার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে হুয়াওয়ে ও স্যামসাংয়ের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। সেসব ঘটনায় ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবি স্মার্টফোনে তোলা বলে প্রচার করার অভিযোগ আনা হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যামেরার সক্ষমতানাথিংফোন ৩স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রমজানের উচ্ছ্বাসে রাঙা ফেস্টিভ রেডে এলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

রমজানের উচ্ছ্বাসে রাঙা ফেস্টিভ রেডে এলো ভিভো ওয়াই৩১ডি

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
নির্বাচিত

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ
প্রযুক্তি সংবাদ

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েডের যে ৬ অ্যাপ জনপ্রিয় হলেও বিপজ্জনক

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

তিন ধাপে চেক করুন আপনার রাইড
অটোমোবাইল

তিন ধাপে চেক করুন আপনার রাইড

Load More

ট্রেন্ডিং টপিক

ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর বেটা ৩ উন্মুক্ত
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর নতুন নিরাপত্তা ফিচার: ডেটা সুরক্ষা আরও শক্তিশালী করতে গুগলের মাস্টারপ্ল্যান!

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করছে সনি
প্রযুক্তি সংবাদ

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করছে সনি

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সিমের ওপর কর প্রত্যাহারে ১২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ আগস্ট ২০২৫

স্মার্টফোনের ক্যামেরার সক্ষমতা তুলে ধরতে ‘নাথিং’–এর অদ্ভুত প্রতারণা

Techzoom.TV |
TechzoomTV