Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাখ টাকায় কিনতে হয় যেসব অ্যাপ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
অ্যাপগুলো পেশাদারদের
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে ব্যবহৃত অ্যাপগুলো বেশির ভাগই বিনামূল্যে পাওয়া যায়। যদিও কিছু বিশেষ অ্যাপ দাম দিয়ে কিনে নিতে হয়। শুনতে অবাক লাগলেও অ্যাপ কিংবা প্লে স্টোরে স্মার্টফোনের চেয়েও দামি কিছু অ্যাপ রয়েছে। এগুলো কিনতে গেলে খরচ করতে হয় লাখ টাকার মতো। অ্যাপগুলো পেশাদারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। কাজকে আরো নিখুঁত ও কার্যকর করতে এগুলো ব্যবহার হয়—

● সাইবারটিউনার

পিয়ানো টিউন করার অ্যাপ ‘সাইবারটিউনারের’ দাম শুনলে অনেকের চোখই কপালে উঠতে পারে। অ্যাপস্টোর থেকে অ্যাপটি কিনতে ব্যয় হয় ৯৯৯ ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা, যা অনেক নতুন ফ্ল্যাগশিপ ফোনের চেয়েও বেশি। স্যামসাং গ্যালাক্সি এস২৫, আইফোন ১৬ কিংবা গুগল পিক্সেল ৯ সিরিজ বর্তমানে প্রায় ৭৯৯ ডলারে বাজারে মিলছে। শুধু তাই নয়, অ্যাপটির নিয়মিত আপডেট ও সাপোর্ট চাইলে বছরে আরো ৮৪ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। ফলে মোট খরচ সহজেই ১ হাজার ডলার ছাড়িয়ে যায়।

২৫ বছরের বেশি সময় ধরে বাজারে থাকা সাইবারটিউনার যুক্তরাষ্ট্রের পেটেন্টপ্রাপ্ত প্রযুক্তি ব্যবহার করে, যা পিয়ানো টিউনিং জগতে বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে পেশাদার টিউনারদের হাজার হাজার ডলারের বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করতে হতো, এখন সে কাজ তারা পকেটে থাকা একটি অ্যাপ দিয়েই আরো ভালোভাবে করতে পারছেন।

অ্যাপটি পিয়ানোর হারমোনিকস বা সুরের সূক্ষ্ম তরঙ্গ এত নিখুঁতভাবে ধরতে পারে, যেটা মানুষের কানে ধরা সম্ভব নয়। পেশাদাররা স্মার্টফোনের দামের সমান খরচ করে অ্যাপটি কেনেন। কারণ এটি তাদের এমন কাজ করতে সাহায্য করে, যেখান থেকে স্মার্টফোনের দামের চেয়েও বেশি আয় করা যায়।

● শট ট্রেসার ইভেন্ট

গলফকে বরাবরই একটি আভিজাত্যপূর্ণ ও ব্যয়বহুল খেলা হিসেবে দেখা হয়। তাই শট ট্রেসার ইভেন্ট অ্যাপটির দাম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সমান হওয়ায় আশ্চর্যের কিছু নেই। এ অ্যাপেরও দাম ৯৯৯ ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা। অ্যাপটিতে ২০২৩ সালের পর থেকে নতুন কোনো আপডেট না এলেও, তা এখনো অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অনেক গলফার এখনো এটি ব্যবহার করছেন এবং তাদের কাজে অ্যাপটি কার্যকর বলে মনে করছেন।

বিশ্লেষকদের মতে, গলফ শট রেকর্ড ও বিশ্লেষণের জন্য তৈরি করা হয়েছে শট ট্রেসার ইভেন্ট নামের বিশেষ আইফোন অ্যাপ। মূলত টুর্নামেন্ট ও বড় ইভেন্টের জন্য তৈরি এ অ্যাপ দিয়ে খেলোয়াড়দের প্রতিটি শট স্বয়ংক্রিয়ভাবে ভিডিও আকারে ধারণ করা যায়। শুধু তাই নয়, বলের গতিপথ (ফ্লাইট), উচ্চতা ও দূরত্বও নির্ভুলভাবে মাপতে সক্ষম এটি। শট ট্রেসার ইভেন্ট মূলত তৈরি হয়েছে পেশাদার খেলোয়াড়, প্রশিক্ষক ও ইভেন্ট আয়োজকদের জন্য।

● ভেরিটিউনার

পিয়ানো টিউনিং জগতের আরেকটি শক্তিশালী অ্যাপ ভেরিটিউনার। যদিও এটি সাইবার টিউনারের তুলনায় কিছুটা সস্তা, তবু কিনতে দাম গুনতে হবে প্রায় ৬০০ ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭৩ হাজার টাকা। এটি মূলত বাড়ি ও স্কুলে কাজ করা পেশাদার পিয়ানো শিল্পীদের জন্য নির্মিত।

● ভার্ট টিম সিস্টেম

ভার্ট টিম সিস্টেম হলো একটি আইপ্যাড-ভিত্তিক অ্যাপ, যা ওয়্যারেবল সেন্সরের মাধ্যমে খেলোয়াড়দের দৌড়ঝাঁপের সময় শরীরে পড়া চাপ বা ভার, শক্তি, সহনশীলতা ও চলাফেরার দক্ষতা পর্যবেক্ষণ করে। এটি সাধারণ ফিটনেস ট্র্যাকারের মতো স্টেপ বা ক্যালরি নয়, বরং সম্ভাব্য চোটের ঝুঁকিও দেখায়। সব ডাটা লাইভ ড্যাশবোর্ড ও বিস্তারিত রিপোর্ট আকারে পাওয়া যায়। এটি একক কোনো ক্রীড়াবিদের জন্য নয়, বরং কোচ ও পুরো টিমের ব্যবহারের জন্য তৈরি। কোচ প্র্যাকটিসের সময় দেখতে পারেন কখন খেলোয়াড়ের ‘জাম্প’ সংখ্যা ঝুঁকির সীমায় পৌঁছাচ্ছে। অ্যাপটির দামও ৯৯৯ ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের চাহিদা ১১% কমতে পারে
প্রযুক্তি সংবাদ

ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের চাহিদা ১১% কমতে পারে

রকমারি ডিসকাউন্ট ধামাকায় বই ও সুপারস্টোর পণ্যে ৭০% পর্যন্ত ছাড়
প্রযুক্তি সংবাদ

রকমারি ডিসকাউন্ট ধামাকায় বই ও সুপারস্টোর পণ্যে ৭০% পর্যন্ত ছাড়

২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে : পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে : পররাষ্ট্রমন্ত্রী

২ মিনিটে ৫০০ ইউনিট বিক্রি হলো রিয়েলমি সি২
প্রযুক্তি সংবাদ

২ মিনিটে ৫০০ ইউনিট বিক্রি হলো রিয়েলমি সি২

আগুন নয়, পলক-বিটিআরসি চেয়ারম্যানের নির্দেশে ইন্টারনেট শাটডাউন
প্রযুক্তি সংবাদ

আগুন নয়, পলক-বিটিআরসি চেয়ারম্যানের নির্দেশে ইন্টারনেট শাটডাউন

স্পাইওয়্যার থেকে সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

স্পাইওয়্যার থেকে সুরক্ষিত থাকার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে
কিভাবে করবেন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা
প্রযুক্তি সংবাদ

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

আইফোন ও আইপ্যাডে এআই এজেন্ট যুক্ত করতে পারে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

অনলাইন-অফলাইন জুয়া বন্ধে কঠোর আইন, খসড়া অনুমোদন

জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক...

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ সেপ্টেম্বর ২০২৫

লাখ টাকায় কিনতে হয় যেসব অ্যাপ!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix