Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের ইস্যুতে চাপে আছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 June 2019
হুয়াওয়ের ইস্যুতে চাপে আছে যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ের কালো তালিকাভুক্ত করার কারণে বেশ চাপের মুখে আছে যুক্তরাষ্ট্র । চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের ‘কালো তালিকাভুক্ত’ করার ঘটনায় যুক্তরাষ্ট্রের অনেক মোবাইল ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চীন থেকে দুর্লভ খনিজ সংগ্রহ করতে পাড়বেনা। চীনা কর্তৃপক্ষ বলেছে, অবিশ্বস্ত বিদেশি সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে তারা।

শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ে তাদের কর্মীদের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের কারিগরি বৈঠক নিষিদ্ধ করেছে। এ ছাড়া হুয়াওয়ের চীনা সদর দপ্তরে কর্মরত যুক্তরাষ্ট্রের সব কর্মীকে ফেরত পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের কালো তালিকাভুক্ত করার বিষয়গুলো নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে গুগল। মার্কিন প্রতিষ্ঠানটি প্রশাসনকে অনুরোধ করেছে, হুয়াওয়েকে যেন নিষিদ্ধ করা না হয়। যদি তাই হয় তবে গুগলের প্রযুক্তি ব্যবসাতেও তার বড় ধরনের আঁচ লাগতে পারে। এমনকি সেটিই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। গুগল মার্কিন সরকারকে এটা বোঝাতে চায় যে, যদি হুয়াওয়েকে নিষিদ্ধ করা হয় তবে তারা যে অপারেটিং সিস্টেম তৈরি করবে তাতে করে বরং মার্কিন একটি কোম্পানির অপারেটিং সিস্টেমের একচেটিয়াত্বের ইতি ঘটতে পারে। যা মার্কিন প্রসাশনের জন্যও খুব একটা ভালো হবে না বলে বলছে গুগল। গুগল চাইছে হুয়াওয়ে যেন তাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ওপরেই নির্ভরশীল থাকে। সেটাই মার্কিন প্রতিষ্ঠানের জন্য ভালো হবে।

গুগলের লবিং প্রচেষ্টার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বরাতে ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, হুয়াওয়ের নিষেধাজ্ঞা নিয়ে গুগল উদ্বেগ রয়েছে। তারা ভাবছে, হুয়াওয়ের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট দিতে না পারলে তখন হুয়াওয়ে দ্রুত অ্যান্ড্রয়েডের নিজস্ব সংস্করণ তৈরি করবে। গুগল যুক্তি দেখাচ্ছে, হুয়াওয়ে যদি অ্যান্ড্রয়েডের নিজস্ব সংস্করণ তৈরি করে, তবে তা হ্যাকিংয়ের জন্য আরও বেশি ঝুঁকির তালিকায় থাকবে।

ওয়াল স্ট্রিটের একজন বিশ্লেষক জিম সুভা জানিয়েছেন হুয়াওয়ের কালো তালিকাভুক্ত করার কারণে অ্যাপলের বার্ষিক লাভে বড় ধরনের ধ্বস নামবে। তিনি বলেন চীনে ২০২০ অর্থবছরে আইফোন রপ্তানি অর্ধেকে নেমে আসবে।বর্তমনে চিনে আইফোন ব্যবহার কারি অর্ধেকের নিচে চলে এসেছে । এখন যেখানে তাদের রপ্তানি ৩৩ মিলিয়ন ২০২০ সালে তা ১৬.৮ মিলিয়নে নেমে আসবে। এবং এর ফলে অ্যাপলের শেয়ারেও বড় ধরনের দর পতন ঘটবে, ১২.৯১ ডলার মূল্যের প্রত্যেকটি শেয়ারের দাম ১১.৪৯ ডলারে নেমে আসবে। বৈশ্বিক অর্থনীতিতে এক দেশ অন্য দেশের সাথে যুক্ত তাই সামগ্রিক অর্থনীতির উন্নয়নের জন্য ট্রাম্পের এই নিষেধাজ্ঞা শিগ্রই তুলে নিতে মার্কিন প্রশাসনকে অনুরোধ করেন অ্যাপলের বিনিয়োগকারীরা।

চীনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ের ওপর গুগলের নিষেধাজ্ঞার ফলে ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার বার্ষিক রাজস্ব হারাবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশি টাকায় যা সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি (৩৫৭৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৫০০)। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচ সতর্ক করে বলেছে, হুয়াওয়ের নিষেধাজ্ঞার ঘটনায় অ্যাপলের ব্যবসায় ঝুঁকি তৈরি হবে। সবচেয়ে বাজে পরিস্থিতি সৃষ্টি হলে আইফোন নির্মাতার বৈশ্বিক মুনাফা ২৯ শতাংশ পর্যন্ত কমে যাবে। কারণ, আইফোনের মোট বিক্রির ১৭ শতাংশই হয় চীনে।

এইদিকে হুয়াওয়ের পাশে থাকার কথা জানিয়েছে মালয়েশিয়া ও রাশিয়া । ৫ জি সেবা উন্নয়নের জন্য রাশিয়ান টেলিকম কোম্পানির সাথে চুক্তি করেছে হুয়াওয়ে। এই চুক্তির আওতায় আগামী বছর থেকে পরবর্তী প্রজন্মের জন্য ৫ জি সেবা উন্নয়নে কাজ করে যাবে প্রতিষ্ঠান দুটি। টোকিওতে ফিউচার অব এশিয়া সম্মেলনে মার্কিন নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা নিয়ে আপত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে মালয়েশিয়া যতোটা সম্ভব হুয়াওয়ের পণ্য ব্যবহার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ।

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কঠোর সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ধরণের কর্মকাণ্ড কেবল বাণিজ্য যুদ্ধই নয়, বিশ্বকে সত্যিকারের যুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। শুক্রবার সেইন্ট পিটার্সবুর্গ ইকোনমিক ফোরামে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার আদেশ দেয়। পরে গুগলের সঙ্গে ব্যবসায়ীক চুক্তি বাতিল হয়ে যায়। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারের উপর কিছুটা কড়াকড়ি আসে। সেই সময়ের মধ্যেই অবশ্য হুয়াওয়ে নিজেদের নতুন অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন ক্যামেরায় লেজার টেকনোলজি
নির্বাচিত

ফোন ক্যামেরায় লেজার টেকনোলজি

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন রিকশাচালক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন রিকশাচালক

দুর্দান্ত ফিচারের এই স্মার্টফোন হার মানাবে ল্যাপটপকেও
নির্বাচিত

দুর্দান্ত ফিচারের এই স্মার্টফোন হার মানাবে ল্যাপটপকেও

আইসিটি সেক্টরে প্রধান নিরাপত্তা বলয় সাইবার সিকিউরিটি: ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন
প্রযুক্তি সংবাদ

আইসিটি সেক্টরে প্রধান নিরাপত্তা বলয় সাইবার সিকিউরিটি: ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন

‘নগদ’র ক্যাশ আউটে চার্জ বাড়াতে তদবির করছে বিকাশ
নির্বাচিত

‘নগদ’র ক্যাশ আউটে চার্জ বাড়াতে তদবির করছে বিকাশ

৮ জিবি র‌্যামের ফোন দাম মাত্র ৫৫০০
প্রযুক্তি সংবাদ

৮ জিবি র‌্যামের ফোন দাম মাত্র ৫৫০০

Load More

ট্রেন্ডিং টপিক

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2019

হুয়াওয়ের ইস্যুতে চাপে আছে যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix