Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেট্রোরেলে ট্রেন বাড়ানোর কথা ভাবছে ডিএমটিসিএল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
মেট্রোরেলে ট্রেন বাড়ানোর কথা ভাবছে ডিএমটিসিএল
Share on FacebookShare on Twitter

প্রকল্প নেয়ার সময় বলা হয়েছিল যাত্রী চাহিদা মেটাতে প্রয়োজনে মেট্রোরেলে আরো দুটি কোচ যুক্ত করা হবে। সেভাবে স্টেশনের দৈর্ঘ্যও ঠিক হয়। কিন্তু বাড়তি খরচ ও কারিগরি জটিলতার কারণে নতুন কোচ যুক্ত করা যাচ্ছে না। এর পরিবর্তে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। এখন মেট্রোরেলে ছয়টি কোচ নিয়ে প্রতিটি ট্রেনের সেট গঠিত। প্রতি ট্রেনের দুই প্রান্তে থাকে দুটি ট্রেলার কোচ এবং মাঝখানে চারটি মোটর কোচ থাকে। মেট্রোরেলে এমন সেট রয়েছে ২৪টি। এর সব কটি ব্যবহার হচ্ছে না।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, নকশা অনুযায়ী ট্রেনের ছয়টি কোচের প্রতি সেটে গাদাগাদি করে ২ হাজার ৩০০ যাত্রী পরিবহন করা সম্ভব। প্রতিটি সেটে আরো দুটি কোচ সংযোজন করা গেলে একই লোকবল দিয়ে বাড়তি হাজারখানেক যাত্রী পরিবহন করা সম্ভব। জ্বালানি খরচও বেশি হবে না। আরেকটি বিকল্প হলো ট্রেন চলাচলের সংখ্যা (ট্রিপ) বাড়ানো। তবে এতে বাড়তি জনবল ও জ্বালানি খরচ হবে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির হিসাবে, বর্তমানে প্রতিদিন গড়ে চার লাখের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। এর মধ্যে গত ৬ আগস্ট সর্বোচ্চ যাত্রী পরিবহন ছিল ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬। প্রতিটি ট্রেনে গড়ে দুই হাজার যাত্রী যাতায়াত করেন। এর চেয়ে বেশি যাত্রী বর্তমান ব্যবস্থা দিয়ে পরিবহন করা প্রায় অসম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, এখন ট্রেনের সংখ্যা বাড়ানোর ওপর বেশি জোর দেয়া হচ্ছে। নতুন লোকবল নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। প্রশিক্ষণে কিছু সময় লাগবে। দু-এক মাসের মধ্যেই ট্রেনের চলাচল (ট্রিপ) বাড়ানো হবে।

২০২২ সালের ডিসেম্বরে ঢাকায় মেট্রোরেলের যাত্রা শুরু। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। যাত্রা শুরুর এক বছর পর নভেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হয়। এতে যাত্রী চাপ আরও বেড়ে যায়। গত বছরের শুরুতে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের গতি ও সময়সূচি ধরে রাখার লক্ষ্যে দুটি কোচ যুক্ত করার বিষয়ে উদ্যোগ নেয় ডিএমটিসিএল।

ডিএমটিসিএল সূত্র বলছে, ডিএমটিসিএলের নতুন এমডি ফারুক আহমেদ গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর নতুন দুটি কোচ যুক্ত করার বিষয়টি সামনে আনেন। এরপর জাপানের সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়। ঠিকাদার জানিয়েছে, দুটি কোচ যুক্ত করতে হলে নতুন করে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে। এ ছাড়া সময়ও লাগবে অনেক। ফলে কোচ বৃদ্ধির বিষয়টি আটকে যায়। তবে ভবিষ্যতে ঢাকায় যত মেট্রোরেল লাইন নির্মাণ হবে, সব কটিতেই আটটি কোচের সমন্বয়ে সেট তৈরির সিদ্ধান্ত হয়েছে।

প্রকল্পের সমীক্ষা অনুসারে, ২০৩০ সাল নাগাদ মেট্রোরেলের যাত্রী বেড়ে গেলে ছয় কোচ দিয়ে চাহিদা মেটানো যাবে না। তবে নির্ধারিত সময়ের আগেই যাত্রী বেড়ে গেছে।

ডিএমটিসিএল সূত্র বলছে, পরামর্শক ও প্রকল্প কর্মকর্তারা এত দিন বলে আসছেন বাড়তি যাত্রীর চাহিদা মেটাতে যেকোনো সময় প্রতি ট্রেনে দুটি কোচ যুক্ত করা যাবে। বর্তমানে মেট্রোরেলের স্টেশনগুলোর সর্বনিম্ন দৈর্ঘ্য ১৭০ মিটার। এ দৈর্ঘ্যের প্ল্যাটফর্মে আরো দুটি কোচের জায়গা দেয়া সম্ভব। এখন ট্রেন (ছয় কোচের) প্ল্যাটফর্মে দাঁড়ালে পেছনে আরো দুটি কোচের জায়গা ফাঁকা থাকে। এ জায়গা স্টিলের অস্থায়ী বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে।

অবশ্য প্ল্যাটফর্মে জায়গা রাখা হলেও সংকেতব্যবস্থা বসানো হয়নি। এখন ছয়টি কোচের জন্য প্ল্যাটফর্মে প্রয়োজনীয় দরজা রয়েছে। বাড়তি কোচের জন্য দরজা বসানো হয়নি। ১৭টি স্টেশনেই এভাবে নতুন করে দরজা বসাতে হবে। এর বাইরে বিদ্যুৎব্যবস্থার সঙ্গে সংযোগ করারও একটা জটিলতা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেট্রোরেলে ট্রেন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেবা না দিলে চাকরি ছাড়তে হবে: সরকারি চাকুরেদের হাসনাত
বিবিধ

সেবা না দিলে চাকরি ছাড়তে হবে: সরকারি চাকুরেদের হাসনাত

বিবিধ

দ্বিতীয়বার মত সস্তা হল আইফোন

বিবিধ

গ্রামের মেয়েরা দেখল বিজ্ঞানের নানা আয়োজন

চট্টগ্রাম জেলার অপরুপ সুন্দর কাশবন অনন্যা আবাসিক এলাকায়
বিবিধ

চট্টগ্রাম জেলার অপরুপ সুন্দর কাশবন অনন্যা আবাসিক এলাকায়

বিবিধ

হ্যাকাররা যেভাবে পাসওয়ার্ড পায়

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত
বিবিধ

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

Load More

ট্রেন্ডিং টপিক

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি
অটোমোবাইল

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি

আইএমইআই পরিবর্তন চক্রের সোহেল, আবু সাঈদসহ ৫ সদস্য গ্রেফতার
বিবিধ

আইএমইআই পরিবর্তন চক্রের সোহেল, আবু সাঈদসহ ৫ সদস্য গ্রেফতার

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
কিভাবে করবেন

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

খাবার নিয়ে টিভি অনুষ্ঠান করবে ফুডপান্ডা
ই-কমার্স

অনুমতি ছাড়াই বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ ফুডপান্ডার বিরুদ্ধে

অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার বিরুদ্ধে গ্রাহকের অনুমতি...

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

চিপ ও এআই খাতে দ. কোরিয়ার ৫৭৬ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ সেপ্টেম্বর ২০২৫

মেট্রোরেলে ট্রেন বাড়ানোর কথা ভাবছে ডিএমটিসিএল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix