Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এইবার চীনা নিষেধাজ্ঞা শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 June 2019
অবৈধ নিষেধাজ্ঞা আরোপ বন্ধের রায় চেয়ে আবেদন করেছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

মার্কিন নিষেধাজ্ঞায় সমর্থন দিয়ে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলে সে প্রতিষ্ঠানকে ‘ভয়ানক পরিণতি’ দেখতে হবে বলে সতর্ক করেছে চীন। বেশ কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানকে ডেকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন চীনা কর্মকর্তারা। ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা জারির বদলা হিসেবে ‘অবিশ্বস্ত প্রতিষ্ঠানের’ তালিকা তৈরি করেছে চীন। এ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোকে এবার ডেকে ডেকে হুমকি দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শুরুর দিকে চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় কয়েক দফা বৈঠক করে। চীনে যেসব প্রতিষ্ঠান পণ্য রপ্তানি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হিসেবে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে প্রতিষ্ঠানগুলোর নাম এখনো স্পষ্ট করা হয়নি।

বিশ্বস্ত সূত্রে ‘নিউইয়র্ক টাইমস’ জেনেছে, বিশ্বের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর নির্মাতা ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে চীনা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রডাকশন লাইন অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্ক করেন। এ ছাড়া নির্দিষ্ট কোনো কোম্পানির সঙ্গে ব্যবসা না করার আদেশ মানার ব্যাপারেও নিরুৎসাহিত করেন। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিরুদ্ধে লবিং করতে বলেন তাঁরা। অন্যথায় এর স্থায়ী ফল ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র বাদে অন্য দেশের প্রতিষ্ঠানগুলো যদি চীনা প্রতিষ্ঠানে যন্ত্রাংশ সরবরাহ চলমান রাখে, তাহলে তাদের কোনো সমস্যা হবে না।

‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আইন ভেঙে ঝামেলায় জড়াতে আগ্রহী হবে না।

গত মে মাসে হুয়াওয়েকে ‘কালো তালিকাভুক্ত’ করে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মিত্র দেশগুলোকে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার না করার জন্য চাপ দেয়। ট্রাম্পের আদেশে গুগল, মাইক্রোসফট, এআরএমের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা দেয়।

বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়া ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের হুমকির মধ্যে হুয়াওয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা স্থগিত রয়েছে। এ মাসের শেষদিকে জাপানে জি২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে সাক্ষাতের কথা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসি বিক্রিতে ২০৩ শতাংশ প্রবৃদ্ধি মার্সেলের
প্রযুক্তি সংবাদ

এসি বিক্রিতে ২০৩ শতাংশ প্রবৃদ্ধি মার্সেলের

ইনটেলের স্মার্টফোন মোডেম ব্যবসায় আগ্রহী অ্যাপল
পাঁচমিশালি

ইনটেলের স্মার্টফোন মোডেম ব্যবসায় আগ্রহী অ্যাপল

এইচএমডি টাচ ৪জি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও ফিচার ফোনের মিশ্রণে নতুন ‘টাচ ৪জি’

করোনাভাইরাস: দেরিতে আসতে পারে আইফোন এসই২
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: দেরিতে আসতে পারে আইফোন এসই২

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং
ই-কমার্স

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং

ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য বোঝে না অধিকাংশ মানুষ
নির্বাচিত

ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য বোঝে না অধিকাংশ মানুষ

Load More

ট্রেন্ডিং টপিক

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি
প্রযুক্তি সংবাদ

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2019

এইবার চীনা নিষেধাজ্ঞা শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix