Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 16 November 2019
জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং
Share on FacebookShare on Twitter

অনলাইনের কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী। বদলে যাচ্ছে বিজ্ঞাপন শিল্পের ধরন। গত্বাঁধা কনটেন্ট থেকে বেরিয়ে বিজ্ঞাপন শিল্প এখন অনলাইনভিত্তিক হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে তারকাদের দিয়ে পোস্ট দেয়া কিংবা ছবি আপলোড করা হালের বিজ্ঞাপন ধারা হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। এতে পণ্যের যেমন দ্রুত প্রসার ঘটছে, তেমনি তারকাদের আয়ের নতুন একটি উৎস তৈরি হয়েছে। খবর বিবিসি।

গত এক বছরেই বিশ্বব্যাপী জনপ্রিয় তারকা বা সোস্যাল-মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়ে পোস্ট কিংবা ছবি আপলোডের মধ্য দিয়ে বিজ্ঞাপন দেয়ার প্রবণতা ১৫০ শতাংশ বেড়েছে। এসব পোস্ট কিংবা ছবি আপলোডের মাধ্যমে তারকাদের আয়ও আকাশ ছুঁয়েছে।

বিপণন প্রতিষ্ঠান আইজেডইএর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের যেসব অ্যাকাউন্টে ন্যূনতম এক লাখ ফলোয়ার রয়েছে; সেসব অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনমূলক পোস্ট করাতে আগ্রহী হয়ে ওঠে স্পন্সররা। বিশেষ করে ক্রীড়া, বিনোদন জগতের তারকাদের অ্যাকাউন্ট সবচেয়ে অগ্রাধিকার পায়।

২০১৪ সালে একজন তারকা ইনস্টাগ্রামে বিজ্ঞাপনমূলক ছবি পোস্টের জন্য গড়ে ১৩৪ ডলার আয় করতেন। বর্তমানে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পোস্টপ্রতি ১ হাজার ৬৪২ ডলারে। গত এক বছরেই এ হার ৪৪ শতাংশ বেড়েছে। ২০১৪ সালে একেকটি ইউটিউব ভিডিওর বিপরীতে তারকাদের গড় আয় ছিল ৪২০ ডলার। বর্তমানে তা দাঁড়িয়েছে ৬ হাজার ৭০০ ডলারে।

বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম এখন ফেসবুক। ২০১৪ সালে একজন তারকা ফেসবুকে বিজ্ঞাপনমূলক স্ট্যাটাস আপলোড করলে গড়ে ৮ ডলার পেতেন। ২০১৯ সালে তা ৩৯৫ ডলারে উন্নীত হয়েছে। বিজ্ঞাপনমূলক ব্লগ পোস্টের জন্য আয় ৪০৭ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪২ ডলারে। অন্যদিকে ২০১৪ সালে টুইটারে এ-সংক্রান্ত আয় ছিল পোস্টপ্রতি ২৯ ডলার। বর্তমানে তা দাঁড়িয়েছে ৪২২ ডলারে।

এ বিষয়ে সোস্যাল মিডিয়া মার্কেটিং প্লাটফর্ম সোস্যালবেকার্সের প্রধান নির্বাহী ইউভাল বেন-ইজহাক বলেন, সামাজিক মাধ্যমে ডিজিটাল মার্কেটিং বিজ্ঞাপন জগতের পুরনো ধারা বদলে দিয়েছে। বিশ্বব্যাপী নতুন এ ধারণাটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। রীতিমতো শিল্প গড়ে উঠেছে। আয় বাড়িয়েছে তারকাদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যামেরা ও ড্রোন ব্যবসার আড়ালে অর্থ পাচার
নির্বাচিত

ক্যামেরা ও ড্রোন ব্যবসার আড়ালে অর্থ পাচার

সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা
নির্বাচিত

সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা

আলোর মুখ দেখছে অ্যাপলের ই-কার
নির্বাচিত

আলোর মুখ দেখছে অ্যাপলের ই-কার

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

কক্সবাজারের ৩৫ জোনে ফ্রি ওয়াইফাই
প্রযুক্তি সংবাদ

কক্সবাজারের ৩৫ জোনে ফ্রি ওয়াইফাই

এডিসন পাওয়ার এবং সনি চকোলেট ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি
প্রযুক্তি সংবাদ

এডিসন পাওয়ার এবং সনি চকোলেট ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2019

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix