Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিযোগাযোগ সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১২ জুন ২০১৯
টেলিযোগাযোগ সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দেশের মোবাইল অপারেটরদের সেবার মান বিশেষ করে কল ড্রপ, ভয়েস কল ও ইন্টারনেটের বিভিন্ন বান্ডেল প্যাকেজ ও মূল্য সম্পর্কে জনগণের সরাসরি মতামত জানতে এবং নিয়ন্ত্রণ সংস্থার কার্যক্রম জানাতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ সম্পর্কিত গণশুনানি আজ সকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আগে থেকে নিবন্ধিত ৫০০ অতিথি অংশ নেন।

গণশুনানীতে উপস্থিত ছিলেন, বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক।

এসময় কমিশনার (স্পেকট্রাম) মো. আমিনুল হাসান, কমিশনার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স) মো. রেজাউল কাদের, কমিশনার (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) মো. মহিউদ্দিন আহমেদ এবং কমিশনের সংশ্লিষ্ট বিভাগসমূহের মহাপরিচালকগণ নিবন্ধিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত দেন।

বিটিআরসি ছাড়াও গণশুনানীতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার সংঘ, মোবাইলফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, বিটিআরসি’র লাইসেন্সধারী বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গণশুনানীতে অংশ নেয়ার জন্য ২৪ মে ২০১৯ থেকে ৩ জুন ২০১৯ বিটিআরসি’র ওয়েবসাইটের নিবন্ধনের মাধ্যমে ২০২ জন গ্রাহক মোট ১,৩১৯ (এক হাজার তিনশত উনিশ) প্রশ্ন/অভিযোগ/মতামত কমিশনকে অবহিত করে। পরবর্তীতে গণশুনানি সংশ্লিষ্ট কমিটি কর্তৃক যাচাই-বাছাই করণের মাধ্যমে ১৬৫ জনকে শুনানিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়।

প্রশ্নসমূহের মধ্যে মোবাইল অপারেটরদের কলড্রপ ও বিভিন্ন প্যাকেজ (ভয়েস, ডাটা বান্ডল) এবং এর মূল্য সম্পর্কে অভিযোগ ছাড়াও বায়োমেট্রিক সিম নিবন্ধন, সাইবার অপরাধ, মোবাইলফোনে হুমকি, ফেসবুক ব্যবহারে নিরাপত্তা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ফাইভ জি, অ্যামেচার রেডিও সার্ভিস, মোবাইল নম্বর পোর্টেবিলিটি, মোবাইল অপারেটরদের কলসেন্টারের মাধ্যমে সেবা সংক্রান্ত অভিযোগ এবং সংশ্লিষ্ট অন্যান্য টেলিকম সেবাপ্রদানকারী লাইসেন্সিদের সেবা সম্পর্কিত বিষয়সমূহ অর্ন্তভূক্ত ছিল।

উপস্থিত সকলের অংশগ্রহণে প্রায় তিন ঘণ্টা ব্যাপী শুনানী চলে।

গণশুনানীর শেষভাগে বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক সার্বিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০
টেলিকম

মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ
টেলিকম

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

দেশে বন্ধ হয়েছে ৮৮ লাখের বেশি সিম

ইন্টারনেট
টেলিকম

আফগানিস্তানে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার
টেলিকম

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

ব্যান্ডউইথ কিনতে বাংলাদেশের হাতে-পায়ে ধরছে সৌদি
টেলিকম

ব্যান্ডউইথ কিনতে বাংলাদেশের হাতে-পায়ে ধরছে সৌদি

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
নির্বাচিত

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?
বিবিধ

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

২০২৭ সাল থেকে চীনে গুগলের ‘পিক্সেল’ সিরিজের সব...

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুন ২০১৯

টেলিযোগাযোগ সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV