Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Thursday, 13 June 2019
যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের ফলাফল উভয় দেশের প্রতিষ্ঠানের জন্য সংকটপূর্ণ হয়ে উঠছে। হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ ও কালো তালিকাভুক্ত করে এ যুদ্ধকে আরো উসকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন চীন বদলা নিতে চাইলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। কারণ প্রতিষ্ঠানটির কার্যক্রম যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও সিংহভাগ পণ্য তৈরি হয় চীনে। তাইওয়ানের চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা ফক্সকন তাদের চীনে স্থাপিত কারখানায় আইফোন ও আইপ্যাডসহ অ্যাপলের বেশির ভাগ পণ্য উৎপাদনের কাজ করে আসছে। অ্যাপল কি তাহলে বিপদে পড়তে যাচ্ছে?

ভবিষ্যতে বাণিজ্যযুদ্ধের কারণে চীনে উৎপাদিত আইফোন যুক্তরাষ্ট্রে সরবরাহ করতে পারবে না অ্যাপল। বাস্তবিক অর্থে এমন হলে তা প্রতিষ্ঠানটির জন্য বড় ধাক্কা হবে। তাহলে এ অনিশ্চয়তার সমাধান কী?

অ্যাপলের প্রধান পণ্য সরবরাহকারী ফক্সকনের এক জ্যেষ্ঠ নির্বাহী জানিয়েছেন, চলমান বাণিজ্যযুদ্ধের কারণে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে তারা চীনে উৎপাদিত আইফোন যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করতে পারবেন না। সেক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের বাজারের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইউনিট আইফোন চীনের বাইরে থেকে উৎপাদন ও সরবরাহ করবে। এ নিয়ে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ফক্সকনের সেমিকন্ডাক্টর বিজনেস গ্রুপের প্রধান ইয়ং লিয়ু বলেন, চীন থেকে আমরা সিংহভাগ পণ্য উৎপাদন করে আসছি। তবে আমাদের মোট উৎপাদন সক্ষমতার ২৫ শতাংশ চীনের বাইরে। কাজেই বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের কারণে যদি চীনে উৎপাদিত আইফোন যুক্তরাষ্ট্রে সরবরাহে জটিলতা দেখা দেয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য অ্যাপলের চাহিদা অনুযায়ী পণ্য আমরা চীনের বাইরে থেকে উৎপাদন করব। কাজেই বাণিজ্যযুদ্ধের ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতি অ্যাপলের ব্যবসায় খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করি না।

তিনি বলেন, চীনের বাইরের উৎপাদন কারখানা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য অ্যাপলের চাহিদা পূরণের যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। এজন্য আমরা শুধু অ্যাপলের নির্দেশনার জন্য অপেক্ষা করছি। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বেশকিছু চীনা পণ্যে আমদানি শুল্ক আরো ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা চলতি মাসের শেষদিকে কার্যকর হতে পারে। চীনা পণ্যে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হলে চীনে আইফোন উৎপাদন নিয়ে অ্যাপলকে নতুন করে ভাবতে হবে। কারণ যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণা অনুযায়ী, আমদানীকৃত ফোন, ল্যাপটপ ও ট্যাবলেট ডিভাইসের পাইকারি বিক্রিমূল্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের ডিভাইস বাজার অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিষ্ঠানটির আইফোন বিক্রি থেকে রাজস্বের এক-তৃতীয়াংশই স্থানীয় বাজার থেকে আসে।

বিশ্লেষকদের ভাষ্যে, অ্যাপল যদি চীনে উৎপাদিত আইফোন স্থানীয় বাজারে বিক্রি করতে চায়, তাহলে অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে। এর ফলে যুক্তরাষ্ট্রে আইফোনের দাম ৯ থেকে ১৬ শতাংশ পর্যন্ত বাড়ানো লাগতে পারে। এটা করা হলে বৈশ্বিক বাজারে আইফোনের চাহিদা কমবে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। শুধু চাহিদার ক্ষেত্রেই নয়, নেতিবাচক প্রভাব পড়বে অ্যাপলের শেয়ারপ্রতি আয়ের ওপরও। আইফোনের দাম বাড়ানোর ফলে চাহিদা কমলে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৬ থেকে ৭ শতাংশ কমে যাবে।

অ্যাপল এমন এক গ্রাহক, যা ফক্সকনের রাজস্বের অর্ধেক জোগান দিয়ে আসছে। বৈশ্বিক বাজারে আইফোনের চাহিদা কমলে নিশ্চিতভাবে ফক্সকনকে উৎপাদন কমানোর নির্দেশ দেবে অ্যাপল। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের কারণে যাতে আইফোন উৎপাদন ও সরবরাহ নিয়ে জটিলতা সৃষ্টি না হয়, তার প্রস্তুতি নিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। ফক্সকন এরই মধ্যে ভারতে আইফোনের নির্দিষ্ট কিছু মডেলের উৎপাদন কার্যক্রম শুরু করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের
ছাড় ও অফার

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের

সফটওয়্যার যখন অস্ত্র
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার যখন অস্ত্র

ইমাজিন প্রপার্টিজে ওরাকল নেটস্যুটের বাস্তবায়ন করেছে ট্যানগ্রাম
প্রযুক্তি সংবাদ

ইমাজিন প্রপার্টিজে ওরাকল নেটস্যুটের বাস্তবায়ন করেছে ট্যানগ্রাম

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?
প্রযুক্তি সংবাদ

কতটা বেশি সুবিধা দেবে ফাইভ-জি

অটোমোবাইল

হাইড্রোজেন জ্বালানির নতুন পদ্ধতি উদ্ভাবন

স্থায়িত্ব বাড়াতে এস২৫ এজে সিরামিকের ব্যাক প্যানেল
নির্বাচিত

স্থায়িত্ব বাড়াতে এস২৫ এজে সিরামিকের ব্যাক প্যানেল

Load More

ট্রেন্ডিং টপিক

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2019

যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix