Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী পুরো বিশ্ব ধারন করে বুকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 March 2021
নারী পুরো বিশ্ব ধারন করে বুকে
Share on FacebookShare on Twitter

প্রকৃতি নারীকে অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। যে যখন ছোট্ট সন্তান তখনই যেন মায়া ভরে পুরো পরিবারকে আগলে রাখতে পারে। কৈশোরের দুরন্তপনায় ছুটে বেড়াতে বেড়াতে জানান দিতে পারে তার কর্মচঞ্চল স্বভাবের ধরন।

কৈশোর পেরিয়ে নারী বৈবাহিক জীবনের বউ এর ভুমিকা নিয়ে আসে তখন নতুন একটি পরিবারকে আপন করে নিয়ে পরিবারের বড়দের মধ্যমনি, ছোটদের আগলে রাখা, বৃদ্ধদের সেবিকার মতো আগলে রাখা, পরিবারের সবার সুখ দুঃখের খেয়াল রাখা সেই ছোট মেয়েটি যেন হুট করেই বড় হয়ে যায় কয়েক গুন।

সেই বউ যখন মায়ের ভুমিকায় আসে তখন সে নতুন ভাবে পৃথিবীটাকে দেখতে শেখে। তার সন্তানের হাসি আনন্দের মাঝেই যেন নিজের জীবনের স্বার্থকতা খুজে পায়। নিজেকে একটি যোগ্য সন্তানের যোগ্য মা করতে যেয়ে তার বাকি জীবন পার হয়ে যায়৷

সেই দায়িত্ব সাথে নিয়েই নারী কখনো আপোষ করেনা তার নিজের দেখা স্বপ্ন গুলোকে পুরোন করতে। নিজের শিক্ষা, নিজের ইচ্ছে, নিজের অভিজ্ঞতার আলোকে নারী হতে পারে কোন কর্পোরেট জগতের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আবার হতে পারেন ঘরে বসেই একজন আদর্শ অনুকরনীয় উদ্দ্যোক্তাও।

নারীকে একটি ছোট হৃদয়ের মাঝে দেয়া হয় পুরো বিশ্ব ধারনের ক্ষমতা। সে এক দিকে অন্যের মা বাবা পরিবারকে আপন করে নিয়ে সমান ভাবে নিজের মা-বাবা পরিবারেও রাখে গুরুত্বপূর্ণ ভুমিকা।

করোনা কালীন সময়ে যখন প্রতিটি কর্মখেত্র ছিল স্থবির নারীরা তখন এগিয়ে এসেছিলেন পরিবারের অর্থ উপার্জন করে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে। কথা হয় এমন কিছু নারীর সাথে যারা নিজেদের কর্মখেত্রে নিজের সাথে সাথে আরো ১০ জন নারীকে অনুপ্রেরণা দিয়েছিলেন নিজের মতো করে আগানোর জন্য৷

জামদানী রানী ক্ষ্যাত কাকলী রাসেল তালুকদার ক্যারিয়ারের একটি পর্যায়ে জব ছেড়েদিয়েছিলেন তার সন্তান পৃথিবীতে আসার পরেই কিন্তু তার অনুপ্রেরণা হয়েছিলেন আবার শুরু করার তার মা “আমার ছেলে শান আসার পরেই আমার জব ছেড়েদিলেও আমার মা কখনো চাইতেন না আমি ঘরে বসে থাকি, তাই তার সহযোগিতা ও পরামর্শ আর নিজের জামদানীর প্রতি ভালোবাসা থেকেই শুরু করেছিলাম আমার কাকলী’স এটায়ার”

তিনি আরো জানান, ক্যারিয়ার এর প্রথম দিকে আমি খুব হতাশ থাকলেও আমার সৌভাগ্য আমি দেখা পেয়েছিলাম ই-ক্যাব এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রাজিব আহমেদ স্যারের। তাঁর পরামর্শ আমার কাকলী’স এটায়ার এর সফলতা আজকে অনুকরনীয় অনেকের কাছে। তাই জামদানী নিয়ে যে কোন উদ্দোগের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করে যাই আমি

ঐতিহ্যবাহী আরেক পন্য খেশ শাড়িকে তুলে আনা টাংগাইলের কন্যা নিগার ফাতেমা, তিনি প্রথম টাংগাইলের খেশ পন্য নিয়ে আসেন ভিন্ন ভিন্ন আংগীকে, তার মতে ” আমি প্রথম কাজ শুরু করি টাংগাইলের শাড়ি ও শখের বশে বাটনা নিয়ে, এর পরে যখন খেশ নিয়ে লিখতে শুরু করলাম তখন দেখা গেল অনেকেই এই শাড়ির নাম প্রথম শুনছেন আমার মাধ্যেম! ” এই খেশ শাড়ির সাথে সাহিত্যের ও ইতিহাসের যে যোগসূত্র আছে তা তুলে আনার মাধ্যমেই খেশ এর জনপ্রিয়তা বৃদ্ধি করেন তিনি।

ক্যারিয়ারের শুরুতেই তিনি রাজিব আহমেদ এর পরামর্শ অনুযায়ী খেশ এর ভিন্ন ভিন্ন ফিউশান আনার মাধ্যমে এই পন্যের বাজার বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন৷ খেশ এর শাড়ির সাথে সাথে ব্যাগ, চাদর তার সব চেয়ে জনপ্রিয় এই মুহুর্তে৷

প্রায় ৭ লক্ষ টাকা লস করে আবার নিজের ক্যারিয়ার এর সেরা সময় ফিরিয়ে এনে তাক লাগিয়েছেন কন্যা সুন্দরীর মনিকা আহমেদ, ” অনলাইন বিজনেস আর অফলাইন বিজনেস নিয়ে পার্থক্য ও পড়াশোনা না করে সিদ্ধান্ত নেয়ার ফলে যে লস বা ভুল আমি করেছিলাম তা আবার সঠিক সময়ে সিদ্ধান্তঃ পরিবর্তন এর মাধ্যমে বদলে দিতে পেরেছিলাম রাজিব আহমেদ ভাইয়ার দিক নির্দেশনা মেনে৷ ”

নিজস্ব প্রোডাকশন ও ডিজাইনের কারনে দেশীয় তাতের শাড়ি গুলোকে তিনি দিয়েছেন ভিন্নতা এনেছেন শুভ্রতায় আভিজাত্য৷ তিনি মনে করেন আমাদের প্রত্যেকের ক্যারিয়ার শুরুর আগেই সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা প্রয়োজন, তাতে ভুল সিদ্ধান্ত গ্রহনের হার অনেক কমে যায়।

স্কুল বন্ধ থাকলেও নিজের নেশাকে পেশায় পরিনত করে আরো দশজন কলিগের জন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন সুমি ” আমি রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, করোনার মধ্যে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমি শুরু করে দেই সেই ভালোবাসাকেই পেশা হিসেবে নিয়ে নতুন ক্যারিয়ার করার, আলহামদুলিল্লাহ এখন আমার অনেক কলিগ রাই অনলাইন ভিত্তিক কাজ শুরু করেছেন বাসায় বসে না থেকে৷

ক্যান্সার কি হার মানার জন্য? একদমই না। শারমিন মৌসুমি দুই ফুটফুটে কন্যা সন্তানের জননী অনেকের উদ্যোগের ভালোলাগা দেখে নিজেও নিজের ভালো লাগাকে সামনে নিয়ে আসেন৷ রান্নার মাধ্যমে জয় করেন অনেকের মন। ” প্রথম দিকে ডেলিভারিতে সমস্যা হলেও এখন সব কিছুই সহজে করতে পারি, আমি শুধু জীবনের জন্য নিজের জন্য কিছু করতে চাই৷ কারন অসুস্থতার কাছে নিজেকে হারাতে চাইনা। কারন আমি জানি আমি পারবোই।

ঘরে বসে না থেকে শুরু করি ইলিশ নিয়ে কাজ করা! রোকেয়া প্রীতি যেন স্রোতের বিপরীতে হেটে কাজ শুরু করেন মাছ নিয়ে। শশুরবাড়ি চাদপুর হবার সুবাদে প্রতিনিয়ত যাওয়া আসাকে একটি সম্ভাবনা খুজে পান তিনি। ঢাকায় ঘরে বসেই উনি শুরু করেন ইলিশ নিয়ে কাজ৷ নিজস্ব ডেলিভারি ম্যান নিয়ে একদম সরাসরি চাদপুর থেকে ইলিশ এনে পৌঁছে দেন উনি ক্রেতাদের বাসায় এদকম পরিচ্ছন্ন ভাবে রেডি করে দিয়ে।

এমন হাজারো উদ্দ্যোক্তার গল্প তৈরি হচ্ছে প্রতিদিন আর প্রতিটি উদ্যোগ তাদের সন্তানের মতো যাদের তারা লালন করেন ধারন করেন মনে। পরিবার পরিজন এর সাপোর্ট, ভালোবাসা, ভরশা তাদের এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে বলেই আজকে তারা প্রত্যেকেই সফল নারী উদ্দ্যোক্তা।

“নারীরা যেখানেই থাকুন না কেন তাদের উচিত সব সময় নিজের ক্যারিয়ার ও পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখা” বলছিলেন ই-ক্যাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রাজিব আহমেদ, তিনি আরো বলেন ” ই-কমার্স এর যুগে যে কোন মেয়েই পারেন তার উপার্জন এর পথ তৈরি করে নিতে যদি তার মাঝে শেখার বা জানার আগ্রহ থাকে”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের বার্ষিক বনভোজন ২০২৫ সফলভাবে সম্পন্ন
প্রযুক্তি সংবাদ

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের বার্ষিক বনভোজন ২০২৫ সফলভাবে সম্পন্ন

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি
প্রযুক্তি সংবাদ

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

এক্স ও জি সিরিজের ফাইভজি স্মার্টফোন আনছে নকিয়া
নির্বাচিত

এক্স ও জি সিরিজের ফাইভজি স্মার্টফোন আনছে নকিয়া

দেশের বাজারে সস্তায় স্মার্টফোন আনলো শাওমি কপাল পুড়লো রিয়েলমি
নির্বাচিত

দেশের বাজারে সস্তায় স্মার্টফোন আনলো শাওমি কপাল পুড়লো রিয়েলমি

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন চমক বাজারে
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন চমক বাজারে

‘মডিউলার’ ক্যামেরা ফোনের পেটেন্ট অপোর
নির্বাচিত

‘মডিউলার’ ক্যামেরা ফোনের পেটেন্ট অপোর

Load More

ট্রেন্ডিং টপিক

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2021

নারী পুরো বিশ্ব ধারন করে বুকে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix