Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃষি ব্যাংকে সব সমাধান সিন্ডিকেটের হাতে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 October 2025
কৃষি ব্যাংকে সব সমাধান সিন্ডিকেটের হাতে!
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রের বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়োগ, পদোন্নতি ও বদলির কার্যক্রম সিন্ডিকেটের হাতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ত্রিমুখী এই সিন্ডিকেটে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মদদপুষ্ট কিছু কর্তকর্তা। ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে ঘুষ লেনদেন এবং বদলি-পদোন্নতি বাণিজ্যের মাধ্যমে পুরো ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

কৃষি ব্যাংকের মানবসম্পদ বিভাগের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে ব্যাংকটিতে মোট ৮ হাজার ১৬ জন কর্মকর্তা রয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯০৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৮৫০ জনকে বদলি করা হয়েছে একাধিকবার। তাদের মধ্যে পাঁচজনকে পাঁচবার, ১৯ জনকে চারবার, ১২৩ জনকে তিনবার এবং ৭২৭ জনকে দুবার করেও বদলি করা হয়েছে।

সূত্র বলছে, একাধিকবার বদলি হওয়া কর্মকর্তাদের বেশিরভাগের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে। কৃষি ব্যাংকের জাহিদ-ফয়েজ-লিয়াকত সিন্ডিকেটের সদস্যরা ব্যাংকটির সচ্ছল কর্মকর্তাদের চিহ্নিত করে প্রথমে তাদের বিভিন্ন জায়গায় বদলি করেন। কয়েকদিন পর ওই কর্মকর্তার কাছে ফোন করে পছন্দের জায়গায় ফের বদলির প্রস্তাব দেন। এতে ওই কর্মকর্তা আগ্রহ দেখালেই চাওয়া হয় ঘুষ। প্রতিটি বদলির জন্য নেওয়া হয় ১-৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ। যার ভাগ যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও। শুধু বদলি নয়, টাকার বিনিময়ে কৃষি ব্যাংকের পদোন্নতি এবং বিভাগীয় অভিযোগের সুরাহাও করেন সিন্ডিকেটের সদস্যরা।

বদলির জন্য সিন্ডিকেটকে টাকা দিয়েছেন—এমন অন্তত পাঁচজন কর্মকর্তার সঙ্গে কথা হয় । তাদের অভিযোগ, টাকার জন্য এইচআরের মাধ্যমে প্রথমে তাদের বদিল করা হয়েছে। এরপর সিন্ডিকেট সদস্যরা ফোন দিয়ে বিভিন্ন অঙ্কের টাকার মাধ্যমে তাদের আগের জায়গায় বদলির আশ্বাস দেন। টাকা দেওয়ার পর তাদের চাহিদা অনুযায়ী বদলিও করা হয়েছে। যদিও একজন অভিযোগ করেন, তাকে বদলি করা হলেও তার চাহিদা অনুযায়ী বদলি দেওয়া হয়নি। শুধু তাই নয়, এসব কর্মকর্তার কাছে টাকা চাওয়ার অন্তত দুটি কলরেকর্ড হাতে রয়েছে। এ ছাড়া এসপিও থেকে এজিএম পদে পদোন্নতির জন্য তিনজনের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করার স্ক্রিনশর্ট এসেছে হাতে।

কর্মকর্তাদের অভিযোগ, হত্যা মামলার আসামি ও তাদের সহযোগীরা নির্বাহীদের কক্ষে ঢুকে গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন। এসব ঘটনায় নির্বাহীর অনেকে লিখিত অভিযোগ করেছেন, ভিডিও প্রমাণও জমা দিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, কৃষি ব্যাংকে সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাহিদ হোসেন। ২০০৯ সাল থেকে এ পদে বহাল তিনি। ব্যাংকের বদলি, পদোন্নতি ও মানবসম্পদ ব্যবস্থাপনায় একচ্ছত্র প্রভাব বিস্তার করেন জাহিদ। এ ঘটনায় ফুঁসে উঠেছে কৃষি ব্যাংকের কর্মকর্তাদের একাংশ। কৃষি ব্যাংকের অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ চার ভাগে বিভক্ত। ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী প্রত্যেক বিভাগে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়। কিন্তু সিন্ডিকেটের প্রভাবে মানবসম্পদ বিভাগ-১ ও বিভাগ-২ একীভূত করে জাহিদ হোসেনের অধীনে রাখা হয়েছে। ফলে বদলি ও পদোন্নতির সিদ্ধান্ত এখনো এককভাবে তার নিয়ন্ত্রণে।

জাহিদ হোসেন অবশ্য এসব অভিযোগ স্বীকার করতে নারাজ। কৃষি ব্যাংকের মানবসম্পদ বিভাগের এ উপমহাব্যবস্থাপক বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তার কোনোটিই সঠিক নয়। আমি কাউকে ঘুষ নিতে বা দিতে চাইনি। কৃষি ব্যাংকের কর্মকর্তাদের একটি গ্রুপ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে, কৃষি ব্যাংকের ভুক্তভোগী একাধিক কর্মকর্তা জানান, সিন্ডিকেটকে সন্তুষ্ট না করলে বদলি বা পদোন্নতি আটকে দেওয়া হয়, ঋণ সুবিধাও জটিল করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, এই সিন্ডিকেটে রয়েছেন ব্যাংকের প্রভাবশালী কর্মকর্তাদের পাশাপাশি বহিরাগত কয়েকজনও রয়েছেন। তাদের মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দীন। তিনি বিএনপিপন্থি সিবিএ নেতা আ. হালিম হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি। ওই মামলায় জামিনের মেয়াদ শেষে তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর পরও তিনি নিজেকে বিকেবি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি দাবি করে নির্বাহীদের কক্ষে ইচ্ছামতো যাতায়াত করেন এবং বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে কাজ বাগিয়ে নেন বলে জানা গেছে কৃষি ব্যাংক সূত্রে।

একই মামলার এজাহারভুক্ত ২নং আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মিরাজ হোসেন বর্তমানে স্থানীয় মুখ্য কার্যালয়ে কোষাধ্যক্ষ পদে কর্মরত। তিনিও অবৈধভাবে বিকেবি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক দাবি করে নির্বাহীদের কক্ষে প্রবেশ করে হুমকি দেন।

এসব বিষয়ে ফয়েজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি ব্যাংকের কাউকে বদলি করার মতো আমার কোনো প্রশাসনিক ক্ষমতা নেই। আমরা শুধু কর্মকর্তাদের অধিকার নিয়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার বাস্তবায়নে কাজ করি। আমি কারও কাছ থেকে ঘুষ চাইনি। আর কারও ঘুষ দেওয়ারও প্রশ্ন আসে না।

অন্যদিকে সিন্ডিকেটের অন্যতম সদস্য আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন ব্যাংকের অভ্যন্তরে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। এ ছাড়া পর্ষদ সচিবালয়ের উপমহাব্যবস্থাপক মো. হাবিবুন্নবী সিন্ডিকেটের মাস্টারমাইন্ড ও পরামর্শদাতা হিসেবে কাজ করছেন বলেও প্রচার রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে লিয়াকত হোসেনকে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। আর হাবিবুন্নবীর ফোন বন্ধ পাওয়া গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বসন্ত উৎসবে কদর বেড়েছে দেশি পণ্যের
ই-কমার্স

বসন্ত উৎসবে কদর বেড়েছে দেশি পণ্যের

স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায়
প্রযুক্তি বাজার

স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায়

প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
অর্থ ও বাণিজ্য

প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’
প্রযুক্তি বাজার

দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 October 2025

কৃষি ব্যাংকে সব সমাধান সিন্ডিকেটের হাতে!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix