Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 September 2026
দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
Share on FacebookShare on Twitter

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ও ডেটা সেন্টার সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীনা টেক জায়ান্ট আলিবাবা। এর পরই হংকং শেয়ারবাজারে গতকাল কোম্পানিটির শেয়ারদর প্রায় ৩ শতাংশ বেড়েছে। এআই প্রযুক্তির অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ বড় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

চীনের হাংঝুতে আলিবাবা ক্লাউডের বার্ষিক ‘অপসরা কনফারেন্স’-এ এসব নতুন পরিকল্পনা উন্মোচন করা হয়। সম্মেলনে প্রতিষ্ঠানটি নিজেদের পরবর্তী প্রজন্মের এআই চিপ ‘ঝেনউ ভি ৯০০’ পরিচয় করিয়ে দেয়। এটি গত মে মাসে বাজারে আনা আগের মডেল ‘ঝেনউ এম৮৯০’-এর চেয়ে তিন গুণ দ্রুত কাজ করতে সক্ষম বলে দাবি আলিবাবার।

একই সঙ্গে আলিবাবা ক্লাউডের বৈশ্বিক ডেটা সেন্টার সক্ষমতা বাড়িয়ে ২০৩২ সালের মধ্যে ২০ গিগাওয়াটে উন্নীত করার রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। চিপ, ক্লাউড অবকাঠামো ও এআই মডেলকে একসূত্রে গেঁথে এগোতে চায় বলে জানায় প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে এখন কম্পিউটিং পাওয়ার বা কম্পিউটারের প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা চলছে। পশ্চিমা টেক জায়ান্টদের সঙ্গে তাল মেলাতেই আলিবাবা বিপুল বিনিয়োগ শুরু করেছে সম্প্রতি। পাশাপাশি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ২০২৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ২ গিগাওয়াটের এআই অবকাঠামো গড়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মেটা কানাডায় প্রায় ৯০০ কোটি ডলার খরচে ১ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার তৈরির কাজ শুরু করেছে।

আলিবাবার নতুন ঝেনউ চিপটি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাণিজ্যিকভাবে বাজারে আসবে। বর্তমানে অটোমোবাইল, অর্থায়ন, জ্বালানি ও উৎপাদন খাতের ৬৫০টিরও বেশি গ্রাহক কোম্পানি আলিবাবার আগের ঝেনউ চিপ ব্যবহার করছে।

সম্মেলনে আলিবাবা গ্রুপের প্রধান নির্বাহী এডি উ জানান, এআই প্রযুক্তির বৃদ্ধির পথ এখনো অনেক দীর্ঘ। তিনি বর্তমান এআই বিপ্লবকে বিদ্যুতায়নের শুরুর দিকের সঙ্গে তুলনা করেন।

তার মতে,”মেশিন ইন্টেলিজেন্সের যুগে এআই কোডিং হলো প্রথম লাইট বাল্বের মতো।”

এদিকে আরেক চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে গত সপ্তাহে প্রায় ১০ লাখ প্রসেসর যুক্ত করার উপযোগী নতুন এআই অবকাঠামো উন্মোচন করেছিল। ফলে এআই প্রযুক্তি খাতে বেইজিংভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন আরো তীব্র হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আলিবাবা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা
প্রযুক্তি সংবাদ

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা

২৭ ইঞ্চির আল্ট্রা এইচডি ফ্রেমলেস মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

২৭ ইঞ্চির আল্ট্রা এইচডি ফ্রেমলেস মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

পিসিকে মোবাইল হটস্পট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনকে ওয়াই-ফাই হটস্পট বানাবেন যেভাবে

১০ এক্স অপটিক্যাল জুমে নতুন প্রযুক্তি পরীক্ষা করছে অপো, ফাঁস হলো ফাইন্ড এক্স১০ আল্ট্রার ক্যামেরা তথ্য
প্রযুক্তি সংবাদ

১০ এক্স অপটিক্যাল জুমে নতুন প্রযুক্তি পরীক্ষা করছে অপো, ফাঁস হলো ফাইন্ড এক্স১০ আল্ট্রার ক্যামেরা তথ্য

শাওমির এই ফোনে পাবেন ‘ডিএসএলআর’ ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

শাওমির এই ফোনে পাবেন ‘ডিএসএলআর’ ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 September 2026

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

Techzoom.TV |
TechzoomTV