Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাবি ছাত্রদল নেতা শাওনসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, মুখ খুলছেন না কেউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
ঢাবি ছাত্রদল নেতা শাওনসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, মুখ খুলছেন না কেউ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসায়ীকে অপহরণ ও মারধর করে মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মোহাম্মদ ইদ্রিস (৪৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) গুলশান থানা পুলিশ তাকে আটক করে। এরপর ছাত্রদল নেতা শাওন ও আটককৃত ইদ্রিসসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন ভুক্তভোগী ব্যবসায়ী শেখ নাঈম আহমেদ।

তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটা বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওনও আটক হয়েছেন এবং পুলিশ হেফাজতে আছেন। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কেউ কথা বলছেন না।

জানা গেছে, মামলার বাদী নাঈম আহমেদ রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত ট্রিপজায়ান নামক একটি ট্রাভেল এজেন্সির মালিক। তিনি শুক্রবার গুলশান এলাকায় ব্যবসায়িক কাজের জন্য গিয়ে চাঁদা দাবি, অপহরণ ও মারধরের শিকার হন বলে দাবি তার।

এদিকে, মামলার এজাহারে নাঈম আহমেদ উল্লেখ করেন, ‘আমি ০৯ অক্টোবর দুপুর অনুমান ১টার দিকে ব্যবসায়িক মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য গুলশান-১ এ আসি। পরবর্তীতে আমি আমার মিটিং শেষ করে গুলশান-১ গোলচত্তরের পশ্চিম পাশে ৫১ দক্ষিণ অ্যাভিনিউয়ের নিচ তলায় বিসমিল্লাহ হানিফ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে যাই।’

‘আমি সন্ধ্যা পৌনে ৬টায় খাওয়া দাওয়া শেষ হলে আসামি নাসির উদ্দিন শাওন তার মোবাইল আমাকে ফোন করে দুবাইয়ের বিমান টিকিট ক্রয় করবে মর্মে আমার অবস্থান জানতে চায়। আমি শাওনকে আমার অবস্থান জানালে ৫টা ৫৫ মিনিটে মোহাম্মদ ইদ্রিস (৪৬), মোহাম্মদ হেলাল (২৬), নাসির উদ্দিন শাওন (২৮) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন আমাকে ঘিরে ধরে জোরপূর্বক খলিফা’স রেস্টুরেন্টে অপহরণ করে নিয়ে যায়।’

নাঈম আহমেদ উল্লেখ করেন, ‘তারা আমার ফোন, ল্যাপটপ, মানিব্যাগ নিয়ে নেয় এবং আমার কাছে নগদ ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা আমার মোবাইল ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত ছবি তারা সংগ্রহ করে। তখন আমার ভাইয়ের ছেলে নাহিদুল ইসলাম খলিফা’স রেস্টুরেন্টে আসলে তারা আমার ল্যাপটপটি আমার ভাতিজা নাহিদুল ইসলামকে দিয়ে দেয়।’

‘আমি তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ধ্যা ৭টায় আমাকে গুলশান-০১ লেকপাড়ে নিয়ে যায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে এলোপাতাড়ি মারধর করে। তাদের দাবীকৃত নগদ ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা রাত ১০টার মধ্যে দেওয়ার জন্য বলে, অন্যথায় তারা আমাকে হত্যার হুমকি দেয়।’

মামলার এজাহারে তিনি আরও লেখেন, ‘টাকা দিতে ব্যর্থ হলে রাত পৌনে ১২টার দিকে তারা আমাকে তাদের ব্যবহৃত মটরসাইকেলে উঠিয়ে গুলশান-১ পুলিশ প্লাজার পার্শ্ববর্তী হয়ে হাতিরঝিল সংযোগ সড়কের দিকে নিয়ে যায়। এ সময় আমার ডাক চিৎকার শুনে যৌথ বাহিনীর চেকপোষ্টে আমাকে বহনকৃত মটরসাইকেলটিকে থামালে শাওন আমাকেসহ ০১ নং আসামি মোহাম্মদ ইদ্রিসকে রেখে অন্য আসামিদের নিয়ে পালিয়ে যায়। যৌথ বাহিনী ইদ্রিসকে (১ নং আসামি) ধরে তাদের হেফাজতে নেয় ও আমার মোবাইল ফোনটি উদ্ধার করে আমাকে ফেরত দেয়। যৌথ বাহিনী তারা তাদের প্রাথমিক অনুসন্ধান শেষে আমাকে ও ইদ্রিসকে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করে।’

তবে এ বিষয়ে জানতে ভুক্তভোগী ও মামলার বাদী শেখ নাঈম আহমেদকে কল দিলে তিনি বলেন, এ ব্যাপারে এখন কিছু বলতে পারব না। পরে আবার একাধিকবার কল দিলে তিনি আর রেসপন্স করেননি।

এ বিষয়ে নিজের বক্তব্য জানতে ছাত্রদল ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনকে মোবাইল ফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

তবে থানাটির দায়িত্বরত ডিউটি অফিসার শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জানান, তিনি রাতের শিফটে ডিউটিতে ছিলেন না, সকালে তার ডিউটি শুরু হয়েছে। মামলাটি সম্পর্কে এখনো তিনি কোনো নথি পাননি।

পরে ১১টার দিকে কল দিলে তিনি জানান, মামলা রুজু হয়েছে। আর অন্য কোনো তথ্যের ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না, তাদের সিনিয়র অফিসাররা বলতে পারবেন। তাছাড়া তিনি তার নাম জানাতে অস্বীকৃতি জানান, যার কারণে তার নাম উল্লেখ করা যায়নি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন ক্লাশে প্রয়োজন যেসব অ্যাপস
প্রযুক্তি পরামর্শ

অনলাইন ক্লাশে প্রয়োজন যেসব অ্যাপস

৭০ ভাগ মানুষের চাকরি কেড়ে নিল করোনা
নির্বাচিত

৭০ ভাগ মানুষের চাকরি কেড়ে নিল করোনা

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু
নির্বাচিত

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু

মার্কেটিং ডে’তে ইউনিভার্সিটি অব স্কলার্স এর শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ
শিক্ষা ও ক্যাম্পাস

মার্কেটিং ডে’তে ইউনিভার্সিটি অব স্কলার্স এর শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

ইংলিশ মিডিয়াম-ভার্সনের শিক্ষার্থীদের নিয়ে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড
প্রযুক্তি সংবাদ

ইংলিশ মিডিয়াম-ভার্সনের শিক্ষার্থীদের নিয়ে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড

যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’
শিক্ষা ও ক্যাম্পাস

যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix