Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি দেবে সরকার
Share on FacebookShare on Twitter

২০২৫ সালের এসএসসি, ২০২৪ সালের এইচএসসি ও সমমান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করা প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার। এ জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক (আইআরপি) উপসচিব মো. ইমরান আহমেদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা কোর্সে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত ও বাংলাদেশ কারগরি শিক্ষা বোর্ড হতে ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত, তাদের নিকট হতে শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

যে সব প্রবাসী কর্মীর সন্তানরা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন
ক. জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান এবং
খ. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা বৃত্তির আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৭৫ পেতে হবে। আর ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪.৮০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৫০ থাকতে হবে। ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ৩.৫০ থাকতে হবে। তবে প্রবাসে মৃত কর্মীর সন্তান এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ৩.০০ পেলেই আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য মা–বাবা প্রবাসী কর্মী হওয়ার সপক্ষে প্রমাণক হিসেবে বিএমইটি বহির্গমন ছাড়পত্র সম্বলিত পাসপোর্টের কপি অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের পাসপোর্টের কপি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মুঠোফোন নম্বরসহ প্রত্যয়নপত্র, প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে দূতাবাসের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর যেকোনো ব্যাংকের হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট, শিক্ষার্থীর এক কপি ছবি ও স্বাক্ষর এবং শিক্ষার্থীর এনআইডি কার্ডের কপি। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান করে স্ক্যান কপি আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর, এইচএসসি ও সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে তিন বছর বা স্নাতক সম্মান পর্যায়ে চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চার বছরের বৃত্তি প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য www.wewb.gov.bd অথবা http://stipen.wewb.gov.bd/stipend লিংকে ভিজিট করুন।
আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর হতে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

শর্তাবলি
ক. শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং মাতা/পিতা/অভিভাবক এর মোবাইল নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।
খ. প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লিখিত নামের সাথে আবেদনকারীর সনদে উল্লিখিত পিতা/মাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
গ. শিক্ষাবৃত্তির আবেদন শুধু অনলাইনে করতে হবে, সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না।
ঘ. অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

এ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ২৪/৭ প্রবাসবন্ধু কলসেন্টারের দেশ থেকে ১৬১৩৫ (টোল ফ্রি) এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

Tags: বৃত্তি দেবে সরকার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাকসু নির্বাচনে জুলাই-প্রজন্ম নির্বাচিত হয়েছে: সাদিক কায়েম
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে জুলাই-প্রজন্ম নির্বাচিত হয়েছে: সাদিক কায়েম

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল
শিক্ষা ও ক্যাম্পাস

গণিতে বিশ্বসেরা বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী

মাউশিকে দুভাগ করার প্রস্তাবে শিক্ষায় ঝড়
শিক্ষা ও ক্যাম্পাস

মাউশিকে দুভাগ করার প্রস্তাবে শিক্ষায় ঝড়

একাদশের ফল প্রকাশের পর ওয়েবসাইট ডাউন, যা বলছে বোর্ড
শিক্ষা ও ক্যাম্পাস

একাদশের ফল প্রকাশের পর ওয়েবসাইট ডাউন, যা বলছে বোর্ড

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
শিক্ষা ও ক্যাম্পাস

চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে : প্রাথমিক উপদেষ্টা
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে : প্রাথমিক উপদেষ্টা

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix