Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুধু ভাগ্যটাই খুলল না জুলাইযোদ্ধা ছাত্রদল কর্মী দীপুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 September 2025
ছাত্রদল
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের জুলাই। আওয়ামী লীগ সরকারের পতনের আগে তখন আন্দোলন তুঙ্গে। সে সময়কার একটি ভিডিওতে এক তরুণকে দেখা যায়, কাঠের একটি চৌকিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সামনে সশস্ত্র পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। নির্ভীক এ তরুণের নাম মোস্তাকিন আলম দিপু।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত দিপু। মিরপুরের শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তিনি। জুলাই আন্দোলনের সময়ের সেই ছবির সঙ্গে তার আরও একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ফুটপাতে একটি জুতার দোকানে বসে আছেন। ছাত্রদলের এ নেতা জানান, পরিবারের প্রয়োজনের তাগিদেই এ ব্যবসায় যুক্ত হয়েছেন তিনি।

জুলাই আন্দোলনের পর অনেকে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করে নিজেদের হিস্যা বুঝে নিয়েছেন। তবে দিপু সে পথে পা বাড়াননি। জুলাইয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলনে সফল হয়েছেন। এখন প্রকাশ্যে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারেন। তবে আর্থিৎ সচ্ছলতা এখনও ফেরেনি তার। ভাগ্যটাও আগের মতোও। এরপরও তিনি সৎ পথে থেকে উপার্জন করতে পেরে খুশি।

দিপু বলেন, মিরপুর এলাকায় প্রায় চার বছর ধরে ব্যবসা করছেন তিনি। আগে আড়াই বছর একটি দোকানে থাকার পর সর্বশেষ দেড় বছর আরেকটিতে যুক্ত হয়েছেন। গত বছরের ১৬ জুলাই আন্দোলনে যুক্ত হন তিনি। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত আন্দোলনে সক্রিয় ছিলেন।

দিপু জানান, বড় ভাইয়ের সংসার আছে। ছোট বোনকে বিয়ে দিয়েছেন। বৃদ্ধ বাবা-মা আছেন সংসারে। এ কারণে তাকেও পরিবারের হাল ধরতে হয়েছে। তিনি এ ব্যবসায় যুক্ত হয়ে এর আয় দিয়ে সংসারে সহযোগিতা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকলেও এখনও পদ পাননি। তবে শিগগিরই ৮ নম্বর ওয়ার্ডের কমিটি হলে পদ পাবেন বলে আশা তারা।

দিপুর পাশাপাশি দুটি ছবি শেয়ার করে বুয়েটের শিক্ষার্থী তাশরিক হাসান লিখেছেন, ‘এই ছবি দুটো হোমপেইজে ঘুরছে, বামপাশেরটা জুলাইয়ের সময়ের। ডানপাশেরটা রিসেন্টলি, একই ব্যক্তির। ছেলেটা জাতীয়তাবাদী ছাত্রদলের, নাম দিপু। জুলাই শেষে কেউ নেমেছে জুলাইব্যবসার ধান্ধায়, কেউ নেমেছে দখলে, কেউ নেমেছে চাঁদাবাজিতে, কেউ নেমেছে ব্যাংক দখলে-হাদিয়া(!)য়।’

তাদের সবার জন্য সামগ্রিক লজ্জার এই ছবি দুটো উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু দিপুর জন্য ভীষণ গর্বের! জুলাইকে রুটি-রুজির মাধ্যম না বানিয়ে হালাল আর সৎ উপার্জনে ফিরে গেছে। দিপুরা জিতে যাক, দিপুরা ভালো থাকুক!’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসঙ্গে বিসিএস ক্যাডার হয়ে ‘বাবার স্বপ্ন’ ছুঁলেন দুই বোন
শিক্ষা ও ক্যাম্পাস

একসঙ্গে বিসিএস ক্যাডার হয়ে ‘বাবার স্বপ্ন’ ছুঁলেন দুই বোন

চতুর্থ ধাপেও কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন বঞ্চিত শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

চতুর্থ ধাপেও কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন বঞ্চিত শিক্ষার্থীরা

এক ছাত্রীর ‘মন’ নিয়ে ২ ছাত্রের মারামারি, কলেজ বন্ধ ঘোষণা
শিক্ষা ও ক্যাম্পাস

এক ছাত্রীর ‘মন’ নিয়ে ২ ছাত্রের মারামারি, কলেজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রযুক্তি
শিক্ষা ও ক্যাম্পাস

রেডিও টেলিস্কোপে মিল্কিওয়ের হাইড্রোজেন লাইন শনাক্ত ববি শিক্ষার্থীর

সাইবার ডাইন টেকনোলজি’তে ‘সেলস’ এ চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

সাইবার ডাইন টেকনোলজি’তে ‘সেলস’ এ চাকরি

কারিগরি চাকরি মেলা
শিক্ষা ও ক্যাম্পাস

কারিগরি চাকরি মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 September 2025

শুধু ভাগ্যটাই খুলল না জুলাইযোদ্ধা ছাত্রদল কর্মী দীপুর

Techzoom.TV |
TechzoomTV