Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেনেটার ৩২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ সম্পন্ন, অর্থ যাবে উচ্চসুদের ঋণ পরিশোধে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
রেনেটার ৩২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ সম্পন্ন, অর্থ যাবে উচ্চসুদের ঋণ পরিশোধে
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা পিএলসি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে সফলভাবে ৩২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ সম্পন্ন করেছে। এই সংগৃহীত অর্থ কোম্পানির উচ্চসুদযুক্ত ঋণ পরিশোধের কাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত জুলাই মাসে রেনেটাকে এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দেয়। অনুমোদনের পর গত ১৯ অক্টোবর এই শেয়ারের সম্পূর্ণ সাবস্ক্রিপশন সম্পন্ন হয়।

রেনেটা জানিয়েছে, মোট ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ারের মধ্যে ৩০৩ কোটি টাকা সাবস্ক্রাইব করেছেন কোম্পানির ৫২৫ জন বিদ্যমান শেয়ারহোল্ডার। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বাকি ২২ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, এই প্রেফারেন্স শেয়ারগুলোর মেয়াদ হবে ছয় বছর। তৃতীয় বছর শেষ হওয়ার পর থেকে শেয়ারগুলো ধীরে ধীরে রেনেটার সাধারণ (ইকুইটি) শেয়ারে রূপান্তর শুরু হবে। প্রতি বছর ২৫ শতাংশ হারে মোট চার ধাপে এই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে, যেখানে প্রতি শেয়ারের রূপান্তরমূল্য (কনভার্সন প্রাইস) নির্ধারণ করা হয়েছে ৪৭৫ টাকা।

বিএসইসি’র অনুমোদন অনুযায়ী, এই আর্থিক উপকরণটি পুঁজিবাজারের বিকল্প ট্রেডিং বোর্ডে (Alternative Trading Board – ATB) তালিকাভুক্ত হবে। এই পুরো ইস্যুটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

উল্লেখ্য, রেনেটার সর্বশেষ (২০২৫ সালের মার্চ পর্যন্ত) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ২২৪ কোটি টাকা স্বল্পমেয়াদি এবং ৬৭৫ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ। আগের বছর একই সময়ে (মার্চ ২০২৪) কোম্পানিটির স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৮৩ কোটি টাকা। মূলত এই উচ্চসুদের ঋণের বোঝা কমাতেই প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের এই পথে হেঁটেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেনেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনের বাজারে আইকিউওও ফোনের নতুন সিরিজ
নির্বাচিত

চীনের বাজারে আইকিউওও ফোনের নতুন সিরিজ

যেকোনো ব্র্যান্ডের সচল-অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন পণ্য ক্রয়ে ২০% পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

যেকোনো ব্র্যান্ডের সচল-অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন পণ্য ক্রয়ে ২০% পর্যন্ত ছাড়

ছবিতে পুরান ঢাকায় দেশি পণ্যের ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন
ই-কমার্স

শেষ হলো বড় পরিসরে দেশীয় পণ্যের এক্সিবিশন ও মিটআপ

মটোরোলার প্রথম ল্যাপটপ ও ট্যাব: একসঙ্গে এল ‘Moto Book 60’ ও ‘Moto Tab 60 Pro’
প্রযুক্তি বাজার

মটোরোলার প্রথম ল্যাপটপ ও ট্যাব: একসঙ্গে এল ‘Moto Book 60’ ও ‘Moto Tab 60 Pro’

মটোরোলার কুল অফারের মেয়াদ বাড়লো
ছাড় ও অফার

মটোরোলার কুল অফারের মেয়াদ বাড়লো

দুস্থ মানুষের সেবায় এবার বিদ্যানন্দের সাথে দারাজ
ই-কমার্স

দুস্থ মানুষের সেবায় এবার বিদ্যানন্দের সাথে দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ অক্টোবর ২০২৫

রেনেটার ৩২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ সম্পন্ন, অর্থ যাবে উচ্চসুদের ঋণ পরিশোধে

Techzoom.TV |
TechzoomTV