Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস টানা ষষ্ঠ বছরের মত স্থান করে নিয়েছে। বৈশ্বিক ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড সম্মানজনক এ স্বীকৃতি প্রদান করে। স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ৯০.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সাল থেকে এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিকভাবে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

ইন্টারব্র্যান্ডের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের শক্তিশালী ব্র্যান্ড পারফরমেন্সের মূল কারণ হচ্ছে প্রতিষ্ঠানটি এর ব্যবসায়িক ইউনিটগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে গুরুত্ব দিয়েছে। ‘ইনোভেশন ফর অল’ এ লক্ষ্য নিয়ে স্যামসাং বিশ্বজুড়ে আরও বেশি সংখ্যক ক্রেতাদের এআই প্রযুক্তিকে সহজলভ্য করতে নিরলস কাজ করে যাচ্ছে।

বিশেষ করে, কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে স্যামসাং প্রতিটি পণ্যের ধরন অনুযায়ী উপযোগী এআই প্রযুক্তি চালু করে বাজারে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। স্যামসাং এর টেলিভিশনে ভিশন এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি টিভি দেখার অভিজ্ঞতাকে আরও পারসোনালাইজড করে তুলেছে। পাশাপাশি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের মতো পণ্যের ক্ষেত্রেও ধারাবাহিক উদ্ভাবন ও উন্নত এআই সক্ষমতার মাধ্যমে স্যামসাং বিশ্ববাজারে নিজেদের নেতৃত্বদায়ক অবস্থান বজায় রেখেছে। বিস্পোক এআই -এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সাশ্রয়, উন্নত পারফরম্যান্স এবং ডিজাইনের নান্দনিকতার মাধ্যমে ক্রেতা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করছে।

পাশাপাশি, এ দুই প্রযুক্তিতেই রয়েছে স্মার্টথিংস, যা কানেক্টেড হোম অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ক্রেতাদের জন্য উন্নত এআই অভিজ্ঞতা ও বিশেষ সব সুবিধা নিশ্চিত করছে।

গ্যালাক্সি এআই প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে মোবাইল এআই -এর ক্ষেত্রেও নিজেদের অবস্থানকে জোরদার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি এ বছর ৪০ কোটি ডিভাইসে এই প্রযুক্তি চালুর লক্ষ্যে কাজ করছে, যা এই প্রযুক্তিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। বিভিন্ন অংশীদারদের সাথে উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে স্যামসাং ক্রেতাদের জন্য আরও ব্যক্তি বিশেষায়িত এআই অভিজ্ঞতা নিশ্চিত করেছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি স্যামসাং নক্সের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল খাতের সেরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।

সম্মানজনক এ স্বীকৃতি নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং -এ আমরা বাংলাদেশের ক্রেতাদের জন্য অত্যাধুনিক এআই প্রযুক্তি নিশ্চিত করার পাশাপশি এবং তাদের দৈনন্দিন জীবনের মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ স্বীকৃতি আমাদের সে প্রতিশ্রুতিরই প্রতিফলন। এর ফলে, দেশজুড়ে ক্রেতাদের জন্য আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনকে আরও সহজলভ্য ও অর্থবহ করে তুলতে আমরা আরও অনুপ্রাণিত বোধ করব।”

প্রতিটি ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু মূল্যায়নের ওপর ভিত্তি করে ইন্টারব্র্যান্ডের ‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস’ তালিকা প্রস্তুত করা হয়। এক্ষেত্রে, ব্র্যান্ডের আর্থিক সক্ষমতা, ক্রেতাদের ওপরে এর প্রভাব এবং প্রতিযোগিতামূলক বাজারে এর সামর্থকে বিবেচনা করা হয়। ব্র্যান্ড ভ্যালু মূল্যায়নে এ স্বীকৃতি সবচেয়ে পুরানো, পাশাপাশি বৈশ্বিকভাবেই এ স্বীকৃতিকে অত্যন্ত নির্ভরযোগ্য বলে বিবেচনা করা হয়।

Tags: শীর্ষ পাঁচ ব্র্যান্ডস্যামসাং ইলেকট্রনিকস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ৫ মডেলের ফোন তৈরি করছে রিয়েলমি
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ৫ মডেলের ফোন তৈরি করছে রিয়েলমি

ভারতের বাজার থেকে রেডমি নোট৭ তুলে নিবে শাওমি
নির্বাচিত

ভারতের বাজার থেকে রেডমি নোট৭ তুলে নিবে শাওমি

বাংলাদেশের সেরা মোবাইল ফোন
প্রযুক্তি বাজার

১৫ হাজার টাকার মধ্যে বাংলাদেশের সেরা মোবাইল ফোন

২০২৪ সালর সেরা ৫টি মোবাইল ফোন: দাম এবং স্পেসিফিকেশনসহ
প্রযুক্তি বাজার

২০২৪ সালর সেরা ৫টি মোবাইল ফোন: দাম এবং স্পেসিফিকেশনসহ

৩০ হাজার টাকায় ওয়ালটনের গেমিং পিসি
গেম

৩০ হাজার টাকায় ওয়ালটনের গেমিং পিসি

দেশের বাজারে শাওমির নতুন এয়ার পিউরিফায়ার নিয়ে এলো মোশনভিউ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে শাওমির নতুন এয়ার পিউরিফায়ার নিয়ে এলো মোশনভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অফিস কক্ষে...

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix