Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিরাজগঞ্জের এনায়েতপুরে মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 March 2024
সিরাজগঞ্জের এনায়েতপুরে মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জের এনায়েতপুরে চালু হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ শোরুম ‘ইউনিক মার্কেটিং এন্টারপ্রাইজ’। এই অ লের গ্রাহকরা এখন হাতের কাছেই পাবেন মার্সেল ব্র্যান্ডের আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর ও ফ্যানসহ নানা ধরনের ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।

শুক্রবার (৮ মার্চ, ২০২৪) বিকেলে এনায়েতপুর শহরের কেজির মোড়ে মাকসুদ প্লাজায় শোরুমটি উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মিরাক্কেল খ্যাত বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ডাপ কমেডিয়ান শাওন মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের (উত্তর) ইনচার্জ কুদরত-ই খুদা, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, মার্সেল শোরুমের স্বত্বাধিকারী মানিক ইসলাম এবং স্থানীয় সাংবাদিক নেতাসহ সম্মানিত ব্যক্তিবর্গ।

শোরুম উদ্বোধনের পর মার্সেলের পৃষ্ঠপোষকতায় ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ শীর্ষক সংগঠনের আয়োজনে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে অসংখ্য মানুষের অংশগ্রহণে ‘ভেজালমুক্ত খাদ্যের দেশ হবেই মোদের বাংলাদেশ’ স্লোগানে বক্তারা খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। শাওন মজুমদার মজার কৌতুক পরিবেশন করে অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের মোহিত করেন।

শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে একটি। দামে সাশ্রয়ী আর মানে ভালো হওয়ায় মার্সেলের পণ্য ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজে আর্কষণীয় ডিজাইনের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি ও বাজারজাত করছে মার্সেল। সাশ্রয়ী মূল্য, আইএসও স্ট্যান্ডার্ড দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় মার্সেল ব্র্যান্ড অতি দ্রুত গ্রাহক প্রিয়তার শীর্ষে উঠে এসেছে। এসময় তিনি সবাইকে দেশের টাকা দেশে রাখতে দেশে উৎপাদিত পণ্য কিনতে আহ্বান জানান।

মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান বলেন, দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আমাদের লক্ষ্য দেশের প্রত্যেক ঘরে ঘরে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের মার্সেল পণ্য পৌঁছে দেওয়া। নতুন এই শোরুম উদ্বোধনের ফলে এই এলাকার গ্রাহকরা এখন সহজেই মার্সেলের পণ্য কিনতে পারবেন।

এনায়েতপুর আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দেশজুড়ে মার্সেল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ঘরে ঘরে এখন শোভা পাচ্ছে মার্সেল পণ্য। মার্সেল একসময় আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হবে সেটিই আমাদের প্রত্যাশা।

অত্র এলাকায় ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মার্সেল সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। যা আমাদের জন্য গর্বের। মার্সেল ক্রেতাদের আস্থা ধরে রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ
নির্বাচিত

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ

ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
টেলিকম

ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’
প্রযুক্তি সংবাদ

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

আগামী পাঁচ বছরে ৯০ শতাংশ সরকারি সেবা অনলাইনে: পলক
প্রযুক্তি সংবাদ

আগামী পাঁচ বছরে ৯০ শতাংশ সরকারি সেবা অনলাইনে: পলক

অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের ৩ ফিচার
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের ৩ ফিচার

নগদের প্রায় ২৪০০ কোটি টাকা লোপাট
প্রযুক্তি সংবাদ

নগদের প্রায় ২৪০০ কোটি টাকা লোপাট

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

বাংলাদেশে তৈরি বিনামূল্যের ব্রাউজার গেম ‘থাপ্পড়ম্যান’-এ যুক্ত হয়েছে...

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

গ্রামীণফোন

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 March 2024

সিরাজগঞ্জের এনায়েতপুরে মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix