Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস: অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিল, নতুনদের সুযোগ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ নভেম্বর ২০২৫
মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের বিকাশ ত্বরান্বিত করতে নতুন উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’।

প্রকল্পটির আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন।

তিনি সরকারি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে নতুন ও যোগ্য স্টার্টআপদের এই আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

ফয়েজ আহমদ তৈয়্যবের এই নির্দেশনার পর নতুন কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আইডিয়া প্রকল্পের কার্যক্রমে আরও গতিশীলতা এসেছে। এ পর্যন্ত একটি বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন স্টার্টআপদের বরাদ্দ প্রদান করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এই আধুনিক কো-ওয়ার্কিং স্পেসে বর্তমানে মোট ৫১টি ডেস্কের মধ্যে ৩৩টি ডেস্ক বিভিন্ন স্টার্টআপকে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১৮টি ডেস্কের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন ও সম্ভাবনাময় স্টার্টআপদের আবেদন যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যেই অব্যবহৃত ডেস্কগুলো বরাদ্দ দেওয়া হবে।

এই কো-ওয়ার্কিং স্পেসে স্টার্টআপরা ৬ মাসের জন্য বিনামূল্যে বিভিন্ন আধুনিক সুবিধা পাচ্ছেন। এর মধ্যে রয়েছে:

  • বিনামূল্যে অফিস স্পেস
  • উচ্চগতির ইন্টারনেট
  • মিটিং ও কনফারেন্স রুম ব্যবহারের সুবিধা
  • মনিটরিং ও কর্পোরেট নেটওয়ার্কিং
  • আইডিয়া ল্যাব ব্যবহারের বিশেষ সুযোগ

শুধুমাত্র তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী স্টার্টআপরাই এই কো-ওয়ার্কিং স্পেসের জন্য আবেদন করতে পারবেন। পুরো আবেদন ও বরাদ্দ প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। উদ্যোক্তাদের আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (idea.gov.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স/বিআইএন কপি, টিআইএন সার্টিফিকেট, প্রতিষ্ঠাতার এনআইডি/পাসপোর্ট কপি এবং অনুদানপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট চুক্তিপত্রের কপি জমা দিতে হবে।

আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই উদ্যোগ দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Tags: কো-ওয়ার্কিং স্পেস

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েল এস্টেটে ঝুঁকেছে প্রযুক্তি প্রতিষ্ঠান, যোগ দিচ্ছে গুগলও
প্রযুক্তি সংবাদ

রিয়েল এস্টেটে ঝুঁকেছে প্রযুক্তি প্রতিষ্ঠান, যোগ দিচ্ছে গুগলও

কিলার লুকে বাজার কাঁপাচ্ছে মটোরোলার এই স্মার্টফোন
নির্বাচিত

কিলার লুকে বাজার কাঁপাচ্ছে মটোরোলার এই স্মার্টফোন

শাওমির ঈদ ক্যাম্পেইনে জয়ী প্রথম পাঁচজনের হাতে মেগাপুরস্কার তুলে দিলেন ক্রিকেট তারকা তামিম ইকবাল
প্রযুক্তি সংবাদ

শাওমির ঈদ ক্যাম্পেইনে জয়ী প্রথম পাঁচজনের হাতে মেগাপুরস্কার তুলে দিলেন ক্রিকেট তারকা তামিম ইকবাল

শাওমির বৈদ্যুতিক গাড়ি: কয়েক মিনিটেই প্রায় ৩ লাখ প্রি-অর্ডার
অটোমোবাইল

শাওমির বৈদ্যুতিক গাড়ি: কয়েক মিনিটেই প্রায় ৩ লাখ প্রি-অর্ডার

করোনা প্রভাবেও নিজের অবস্থান ধরে রেখেছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

করোনা প্রভাবেও নিজের অবস্থান ধরে রেখেছে হুয়াওয়ে

বিশ্বের প্রথম আন্ডারস্ক্রিন ক্যামেরা ফোন আনছে শাওমি
নির্বাচিত

বিশ্বের প্রথম আন্ডারস্ক্রিন ক্যামেরা ফোন আনছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ
নির্বাচিত

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix