Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোন ডিসপ্লের ‘গ্রিন লাইন’ সমস্যা কেন হয়, ঠিক করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
ফোন ডিসপ্লের ‘গ্রিন লাইন’ সমস্যা কেন হয়, ঠিক করার উপায়
Share on FacebookShare on Twitter

অ্যামোলেড ডিসপ্লে এখন স্মার্টফোনে সবচেয়ে জনপ্রিয় ডিসপ্লেগুলোর একটি। ফ্ল্যাগশিপ থেকে মিড-রেঞ্জ—সব সেগমেন্টেই এই ডিসপ্লের ব্যবহার দেখা যায়। এর মূল কারণ, অ্যামোলেড স্ক্রিনের প্রতিটি পিক্সেল আলাদাভাবে বন্ধ করা যায়, ফলে নিখুঁত কালো রং পাওয়া যায় এবং এইচডিআর কনটেন্টে দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা মেলে। পাশাপাশি ব্যাটারির চার্জও কম খরচ হয়।

তবে সাম্প্রতিক সময়ে এই ডিসপ্লেতে দেখা দিচ্ছে নতুন এক সমস্যা—‘গ্রিন লাইন ইস্যু’। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, হঠাৎই ফোনের পর্দা জুড়ে উপরের দিক থেকে নিচ পর্যন্ত একটি সবুজ লাইন দেখা যাচ্ছে, যা অত্যন্ত বিরক্তিকর।

গ্রিন লাইন সমস্যা কী?
ফোনের ডিসপ্লেতে টানা সবুজ লাইন দেখা দিলেও ফোনের অন্যান্য কাজ স্বাভাবিক থাকে। অনেক ব্যবহারকারী জানাচ্ছেন, ফোন কখনো না পড়লেও বা পানিতে না ভেজালেও হঠাৎ এই দাগ দেখা দেয়। কেউ কেউ আবার বলছেন, সফটওয়্যার আপডেটের পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে।

স্যামসাং, ওয়ানপ্লাস, অপো, রিয়েলমি, ভিভো, আইকিউওও, শাওমি, মটোরোলা, নাথিং, হুয়াওয়ে, এমনকি অ্যাপলের ফোনেও এই সমস্যা দেখা গেছে। এতে বোঝা যায় এটি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের সফটওয়্যারজনিত নয়; বরং এটি মূলত হার্ডওয়্যারের ত্রুটি।

এই সমস্যা সাধারণত অ্যামোলেড স্ক্রিনযুক্ত ফোনেই দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই ফোন এক-দুই বছর ব্যবহারের পর শুরু হয়। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এটি বেশি দেখা গেলেও অন্য জলবায়ুতেও ঘটতে পারে। সময়ের সঙ্গে লাইনটি বাড়তে পারে, কখনও গোলাপি বা সাদা দাগও যুক্ত হয়।

কেন হয় এই সমস্যা?
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গ্রিন লাইন সমস্যার মূল কারণ হলো ডিসপ্লে কানেক্টর বা ফ্লেক্স কেবলের ত্রুটি। এটি ডিসপ্লে এবং মাদারবোর্ডের মধ্যে সংযোগ রাখে। সংযোগে ক্ষতি হলে বা কেবল আলাদা হয়ে গেলে স্থায়ীভাবে সবুজ দাগ দেখা দিতে পারে।

যদিও অনেকের ক্ষেত্রে সফটওয়্যার আপডেটের পর সমস্যা দেখা দেয়, গবেষণায় দেখা গেছে এটি সফটওয়্যারজনিত নয়। সম্ভবত আপডেটের সময় অতিরিক্ত তাপে ডিসপ্লে কেবল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, ফোন পড়ে যাওয়া, পর্দায় অতিরিক্ত চাপ পড়া বা পানির সংস্পর্শেও এই সমস্যা দেখা দিতে পারে।

এই ধরনের সমস্যায় সাধারণত কোম্পানির দেওয়া ওয়ারেন্টি প্রযোজ্য হয় না।

কীভাবে সমাধান করবেন?
দুঃখজনকভাবে, গ্রিন লাইন সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হলো ডিসপ্লে পরিবর্তন করা। এটি কোনো সফটওয়্যার বা সেটিংস পরিবর্তন করে ঠিক করা যায় না। তবে প্রথমে ফোনটি একবার রিস্টার্ট করে দেখুন—এটি সাময়িক ত্রুটি কিনা বোঝা যাবে। যদি সমাধান না হয়, তাহলে ফোনটি সার্ভিস সেন্টারে নিয়ে যান বা ব্র্যান্ডের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। বেশিরভাগ ক্ষেত্রেই সার্ভিস সেন্টার এটিকে ডিসপ্লে অ্যাসেম্বলি সংক্রান্ত হার্ডওয়্যার ত্রুটি হিসেবে ধরে, ফলে পুরো স্ক্রিন পরিবর্তন করতে হয়। কিছু ক্ষেত্রে মাদারবোর্ডও বদলাতে হতে পারে।

বিপজ্জনক সমাধান থেকে বিরত থাকুন
অনলাইনে অনেক ভিডিওতে দেখা যায়, লাইটার বা আগুনের শিখা ফোনের নিচে ধরলে গ্রিন লাইন নাকি উধাও হয়ে যায়। এটি অত্যন্ত বিপজ্জনক এবং কখনোই চেষ্টা করা উচিত নয়। আগুনের তাপে ব্যাটারি বিস্ফোরিত হওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে পুরনো ফোনে। এভাবে সমস্যার সমাধান হওয়ার কোনো নিশ্চয়তা নেই, বরং বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। গ্রিন লাইন সমস্যা এখনো অ্যামোলেড ডিসপ্লের বড় দুর্বলতা হিসেবে থেকে গেছে। ২০২৪ সালের নতুন প্রজন্মের অ্যামোলেড প্যানেলে এই সমস্যা কমানোর উদ্যোগ নেওয়া হলেও ২০২৫ সালেও এটি দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীরা যত্ন নিয়ে ফোন ব্যবহার করলে ঝুঁকি কিছুটা কমানো যায়, কিন্তু পুরোপুরি প্রতিরোধের উপায় এখনো নেই। একে অনেকটাই ভাগ্যনির্ভর সমস্যা বলা যায়।

Tags: গ্রিন লাইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মন্দায় ছাঁটাই ঠেকাতে বেতন কমাচ্ছেন এই ৬ সিইও
প্রযুক্তি সংবাদ

মন্দায় ছাঁটাই ঠেকাতে বেতন কমাচ্ছেন এই ৬ সিইও

নতুন প্রজন্মের ফিটনেস ট্র্যাকার আনলো স্যামসাং
নির্বাচিত

নতুন প্রজন্মের ফিটনেস ট্র্যাকার আনলো স্যামসাং

সংসদে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাস
প্রযুক্তি সংবাদ

সংসদে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাস

গুগল ফটোজে ভিডিও জুমিং
নির্বাচিত

গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা

নির্ভরযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো
প্রযুক্তি সংবাদ

নির্ভরযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো

অনলাইনে ট্রেনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ট্রেনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
সোশ্যাল মিডিয়া

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix