Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাধারণ নাকি করোনার কাশি, জানাবে অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 April 2020
সাধারণ নাকি করোনার কাশি, জানাবে অ্যাপ
Share on FacebookShare on Twitter

আপনার স্মার্টফোন শিগগির আপনার কাশি শুনতে পারবে এবং ভবিষ্যদ্বাণী করতে পারবে যে, আপনি করোনায় আক্রান্ত কিনা।

সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডারেল দে লাউসেনের একদল বিজ্ঞানী ‘কফভিড’ নামের একটি অ্যাপ তৈরি করছেন, যা কাশি শুনবে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে নির্ধারণ করবে- কাশির শব্দটা করোনা রোগীর মতো কিনা।

বিজনেস ইনসাইডারকে গবেষকদলটির সদস্য টমাস তেইজেইরো বলেন, ‘এ ধরনের অ্যাপ তৈরিতে আমরা অনুপ্রাণিত হয়েছি চিকিৎসকদের একটি প্রতিবেদন থেকে। যেখানে বলা হয়েছে, কোভিড-১৯ রোগীদের স্বতন্ত্র কাশির শব্দ দেখা গেছে, যা পরে জোরে শ্বাস-প্রশ্বাসের দিকে নিয়ে যায়- এটি অন্যান্য অসুস্থতার তুলনায় আলাদা।

তেইজেইরো বলেন, ‘চিকিৎসদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ আমাদের বলেছেন যে, রোগী সম্ভাব্য সংক্রামিত হলে কাশির শব্দের পার্থক্যটা তারা ধরতে পেরেছিলেন।’

‘কফভিড’ দলটি বর্তমানে এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ডেটা সংগ্রহ করছেন। ইতিমধ্যে ১৫ হাজারের বেশি মানুষের কাশির শব্দের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১০০০টি নমুনা এমন মানুষদের কাছ থেকে এসেছে যারা কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার এআই প্রযুক্তি নির্ধারণ করতে পারবে- অ্যাপটির ব্যবহারকারীর কাশি সাধারণ নাকি করোনায় আক্রান্ত হওয়ার কাশি

তেইজেইরোর মতে, ব্যবহারকারীদের করোনাভাইরাস পরীক্ষা বা আরো চিকিত্সার প্রয়োজন কিনা সে পরামর্শ দেওয়ার জন্য ‘কফভিড’ অ্যাপটি একটি টুলস হিসেবে ব্যবহার করা যেতে পারে।

করোনা মহামারির বিস্তার ঠেকাতে অ্যালগরিদমভিত্তিক সমাধানের অনেকগুলো প্রচেষ্টার মধ্যে একটি হচ্ছে, কফভিড। গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরো বেশ কিছু প্রতিষ্ঠান করোনাভাইরাস সম্পর্কে পূর্বাভাস দেয়ার প্রয়াসে শ্বাসকষ্ট, কথা বলার ধরন এবং কাশি বিশ্লেষণমূলক এআই প্রযুক্তির অ্যাপ নিয়ে কাজ করছে।

অন্যদিকে সমালোচকরা বলছেন, প্রযুক্তি সম্প্রদায় করোনাভাইরাসকে চটকদার সমাধান দিতে ঝাঁপিয়ে পড়েছে, যা অনিচ্ছাকৃত নেতিবাচক পরিণতি ঘটাতে পারে। কেমব্রিজের কম্পিউটার সায়েন্সের প্রফেসর রস অ্যান্ডারসন বলেন, ‘এ ধরনের সমাধানগুলো নিয়ে তিনি উদ্বিগ্ন, কারণ এগুলো হালকা লক্ষণযুক্ত রোগীদেরকে ভাইরাসটি সম্পর্কে আরো উদ্বিগ্ন করে হাসপাতালে রোগীর বন্যা সৃষ্টি করতে পারে।’

তবে তেইজেইরো বিজনেস ইনসাইডারকে জানান, অ্যাপটির উন্নয়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটিকে কীভাবে সবচেয়ে ভালোভাবে তৈরি করা যায় সে লক্ষ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। অন্তত আরো দুই মাস ডেটা সংগ্রহ করা হবে।

তিনি বলেন, ‘আমরা একটি দুর্দান্ত ব্যাপার দেখতে পাচ্ছি। অন্যান্য গবেষক দলগুলোও কম-বেশি একই পদ্ধতি নিয়ে কাজ করছে। তাই আমরা মনে করি, এটির একটি ভূমিকা রয়েছে। খুব শিগগির আমরা এ ব্যাপারটি আরো স্পষ্ট করতে পারবো।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল
প্রযুক্তি বাজার

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস

ট্রাম্পকে নিষিদ্ধের সিদ্ধান্ত ‘সঠিক’ ও ‘বিপজ্জনক’: টুইটার সিইও
নির্বাচিত

ট্রাম্পকে নিষিদ্ধের সিদ্ধান্ত ‘সঠিক’ ও ‘বিপজ্জনক’: টুইটার সিইও

ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড
নির্বাচিত

ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড

শিগগিরই বাজারে আসছে নাথিং ফোন ২
নির্বাচিত

শিগগিরই বাজারে আসছে নাথিং ফোন ২

এভিটা পুরা রাইজেন ৩ ৩২০০ইউ: লো বাজেটের পারফেক্ট ল্যাপটপ
নির্বাচিত

এভিটা পুরা রাইজেন ৩ ৩২০০ইউ: লো বাজেটের পারফেক্ট ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2020

সাধারণ নাকি করোনার কাশি, জানাবে অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV