Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর বাস্তবায়নে দেশীয় শিল্পের সুরক্ষা, ‘গ্রে’ মার্কেট বন্ধের আহ্বান এমআইওবি’র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ নভেম্বর ২০২৫
এনইআইআর বাস্তবায়নে দেশীয় শিল্পের সুরক্ষা, ‘গ্রে’ মার্কেট বন্ধের আহ্বান এমআইওবি’র
Share on FacebookShare on Twitter

দেশের মোবাইল ফোনের বাজারের প্রায় ৪০ শতাংশ অবৈধ ‘গ্রে’ মার্কেটের দখলে, যার ফলে সরকার বছরে ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে। এই অবৈধ বাণিজ্য ২,৫০০ কোটি টাকার দেশীয় মোবাইল উৎপাদন শিল্পকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি)।

সংগঠনটি বলছে, এই উদ্যোগ দেশীয় শিল্পকে সুরক্ষিত করার পাশাপাশি বাজারে শৃঙ্খলা ফেরাবে এবং গ্রাহকদের অধিকার নিশ্চিত করবে।

২,৫০০ কোটির দেশীয় শিল্প ঝুঁকির মুখে এমআইওবি’র তথ্যমতে, ২০১৭ সালে দেশে মোবাইলফোন উৎপাদন শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশি ও বিদেশি মিলে প্রায় ১৭টি মোবাইলফোন কারখানা দেশে উৎপাদন কার্যক্রম চালাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো ২,৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে, যেখানে সরাসরি ১ লক্ষাধিক ও পরোক্ষভাবে ৩ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

এর সহযোগী শিল্প হিসেবে প্যাকেজিং, ব্যাটারি, চার্জার ও ডেটা কেবলের মতো যন্ত্রাংশ তৈরির কারখানাও গড়ে উঠেছে। এই সহযোগী খাতে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগ এবং ৫০ থেকে ৬০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।

সংগঠনটি জানায়, দীর্ঘদিন ধরে এই বৈধ শিল্পের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ বা “গ্রে” হ্যান্ডসেটের প্রবেশ। বাজারের প্রায় ৪০ শতাংশ এই অবৈধ মার্কেটের দখলে থাকায় সরকার বছরে ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে এবং বাজার চোরাকারবারিদের হাতে চলে যাচ্ছে। বিটিআরসি’র ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালুর ঘোষণার মাধ্যমে অবৈধভাবে আমদানিকৃত বা নিবন্ধনবিহীন ফোন দেশে ব্যবহার করা যাবে না, যা বাজারে শৃঙ্খলা ফেরাবে।

‘লাগেজ পার্টি’ ও রিফার্বিশড ফোনের প্রতারণা এমআইওবি’র পক্ষ থেকে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী গোষ্ঠী—যাদেরকে “লাগেজ পার্টি” বলা হয়—এনইআইআর–এর বিরুদ্ধে বিভ্রান্তি ও ভয় ছড়ানোর চেষ্টা করছে। এমআইওবি’র অভিযোগ, এদের মাধ্যমেই দেশে চোরাই, নকল, কপি ও রিফার্বিশড (পুরোনো ফোনকে নতুন মোড়কে) হ্যান্ডসেটের ব্যবসা গড়ে উঠেছে।

ক্রেতারা কেন ‘গ্রে’ মার্কেটের ফোন কেনেন, তার ব্যাখ্যায় সংগঠনটি বলেছে, এসব পণ্য শুল্ক ও কর ফাঁকি দিয়ে দেশে প্রবেশ করে, ফলে দাম কম মনে হলেও গ্রাহকরা আসলে পাচ্ছেন নিম্নমানের ও অনিরাপদ পণ্য।

এমআইওবি’র মতে, এসব অবৈধ পণ্যে ওয়ারেন্টি সেবা, সফটওয়্যার সাপোর্ট বা হারানো ফোন ট্র্যাক করার সুবিধা থাকে না, যা সরাসরি ভোক্তা অধিকারের লঙ্ঘন। অবৈধ ফোনে প্রায়ই ম্যালওয়্যার ও ডেটা চুরির ঝুঁকি থাকে।

দাম কমানোর চেষ্টা দেশীয় উৎপাদকদের দেশীয় উৎপাদিত পণ্যের দাম ও মান প্রসঙ্গে এমআইওবি জানায়, গত দুই বছরে ডলার ও মোবাইল উপকরণের দাম প্রায় ৬০% বৃদ্ধি পেলেও, স্থানীয় উৎপাদকরা খরচ নিয়ন্ত্রণে রেখে ফোনের দাম বাড়াননি। ব্যাংক ঋণ রিশিডিউল, মার্কেটিং বাজেট কমানো এবং অন্যান্য উৎপাদন খরচে উৎকর্ষতা এনে দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

অবৈধ স্টক নিবন্ধনের প্রস্তাব তবে, এরই মধ্যে যেসব আমদানিকারকের কাছে বিটিআরসি’র অনুমোদন (এনওসি) ছাড়া পণ্য মজুত রয়েছে, তাদের জন্য একটি সমাধানের প্রস্তাবও দিয়েছে এমআইওবি।

সংগঠনটি পরামর্শ দিয়েছে, এই আমদানিকারকরা যেন তাদের ক্রয়কৃত পণ্যের রশিদ ও ট্রেড লাইসেন্সসহ পণ্যের IMEI-এর একটি তালিকা আগামী ২০ নভেম্বরের মধ্যে বিটিআরসি’র কাছে জমা দেন। এমআইওবি বিটিআরসি’র কাছে এই স্টকগুলো এনইআইআর ডাটাবেইজে আপলোড করে নেওয়ার জন্য অনুরোধ জানাবে এবং পরবর্তীতে তাদের দ্রুত ভেন্ডর লাইসেন্স প্রদানে সহায়তা করবে।

এমআইওবি মনে করে, বিগত সময়ে বিভিন্ন উদ্যোগে নিবন্ধনবিহীন ফোন বন্ধের ঘোষণা দেওয়া হলেও তা সফল হয়নি। তবে এবার বিটিআরসি–র উদ্যোগ বাস্তবায়নের পথে এবং এটি দেশের মোবাইল শিল্পের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। তাই গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণায় কান না দিয়ে ন্যায্য বাজার ব্যবস্থার পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Tags: Grey MarketIllegal MobileNEIR Bangladeshঅবৈধঅবৈধ ফোনঅবৈধ ব্যবসাঅবৈধ মোবাইলঅবৈধ মোবাইল ফোনেঅবৈধ মোবাইল হ্যান্ডসেটঅবৈধ স্টকএনইআইআর (NEIR)এমআইওবিএমআইওবি (MIOB)গ্রে মার্কেটবিটিআরসি (BTRC)মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসমোবাইল ফোন শিল্পরাজস্ব ক্ষতিরিফার্বিশড ফোনলাগে পার্টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!

হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি
নির্বাচিত

হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি

ফোন মেরামত করতে গিয়ে ব্যক্তিগত তথ্য খোয়াচ্ছেন না তো?
প্রযুক্তি সংবাদ

ফোন মেরামত করতে গিয়ে ব্যক্তিগত তথ্য খোয়াচ্ছেন না তো?

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মেধাভিত্তিক সাশ্রয়ী ও উন্নত দেশে পরিণত হবে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রশাসনে আইসিটি ক্যাডার দাবি সংসদে উত্থাপন করবেন পলক

স্যামসাংয়ের ট্রাইফোল্ড স্ক্রিন বদলানোর খরচে কেনা যাবে এস২৫ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ট্রাইফোল্ড স্ক্রিন বদলানোর খরচে কেনা যাবে এস২৫ আল্ট্রা

ওয়ান প্লাস ৯ লাইট ২০২১ এর চমক
প্রযুক্তি সংবাদ

ওয়ান প্লাস ৯ লাইট ২০২১ এর চমক

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের
টেলিকম

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix