Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ হাই-টেক পার্ক ও চসিকের মধ্যে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 March 2019
Share on FacebookShare on Twitter



বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে হচ্ছে হাই-টেক পার্ক, সফটওয়ার টেকনোলজি পার্ক ও ইনকিউবেশন সেন্টার। চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএফআইডিসি রোড সংলগ্ন চাঁদগাঁও ও চর রাঙ্গামাটিয়া মৌজায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে এবং আগ্রাবাদে ব্যাংকক-সিংগাপুর মার্কেটের ৬-১১ তলায় হবে এই স্থাপনা। হাই-টেক পার্ক ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সভাকক্ষে গতকাল বেলা ১২টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব হোসনে আরা বেগম এনডিসি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী জনাব শামসুদ্দোহা এই সমঝোতায় স্বাক্ষর করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এরপর গতকালই বেলা ৩টায় চট্টগ্রামের আগ্রাবাদে ব্যাংকক-সিংগাপুর মার্কেটের ৬-১১ তলা পর্যন্ত উর্ধ্বমূখী সম্প্রসারণের মাধ্যমে নির্মিতব্য সফটওয়ার টেকনোলজি পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এবং আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই সমঝোতার মাধ্যমে চলমান দুটি প্রকল্পের আওতায় একটি হাই-টেক পার্ক এবং একটি আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। নির্মাণের পর প্রথম ৩০ বছর এই পার্ক দুটি থেকে ৫০%-৫০% রাজস্ব সিটি করপোরেশন ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ভাগাভাগি করে নিবে। পরবর্তী সময়ে এই চুক্তি নবায়ন হতে পারে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে একদিকে যেমন দক্ষ মানবসম্পদ সৃষ্টি হবে, তেমনি হাই-টেক পার্কে হবে তাদের কর্মসংস্থান। এছাড়া হাই-টেক পার্কে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি তৈরি হবে দেশীয় উদ্যোক্তা।

অন্যদিকে, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক)-এর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট ভবনের ৬-১১ তলা পর্যন্ত সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে গত ১৮/০৭/২০১৮ তারিখে একটি চুক্তি হয়। চুক্তির আওতায় ২৪.৩৮ কোটি টাকা ব্যয়ে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষ্যে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এই পার্কে প্রায় ২৫০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। সরকারি উদ্যোগে চট্টগ্রামে স্থাপিত এই পার্কে আইটি/আইটিইএস প্রতিষ্ঠানগুলোর সাথে স্টার্ট-আপদের জন্যও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে।

এর আগে সকালে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, গত দুই সপ্তাহে অন্তত ২০ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এমন ব্যবস্থা করা হবে যাতে কেউ আর এসব সাইটে না ঢুকতে পারে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সন্তানদের ইন্টারনেট ব্যবহার করতে দিন। কারণ ইন্টারনেট জ্ঞানের ভাণ্ডার। সেটাকে রুখা যাবে না। আমরা ইন্টারনেটকে সবার ব্যবহার উপযোগী করে তুলতে কাজ করছি। তখন সব বয়েসীদের জন্য এটি নিরাপদ হবে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চট্টগ্রামকে আগামী কযেক বছরের মধ্যে প্রযুক্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। ১০ বছর আগে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৫৬ লাখ, এখন ১০ কোটি। শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে ৯ হাজার। আরও হবে ২৫ হাজার ৫০০টি। চসিকের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বাকি থাকবে না বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায়
প্রযুক্তি বাজার

স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায়

ইডিজিই প্রকল্পে দালালচক্রের দৌরাত্ম্য: অভিযোগে জড়িত সরকারি কনসালটেন্টরাও
প্রযুক্তি সংবাদ

ইডিজিই প্রকল্পে দালালচক্রের দৌরাত্ম্য: অভিযোগে জড়িত সরকারি কনসালটেন্টরাও

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
নির্বাচিত

নেটফ্লিক্সে ডাউনলোড করার নতুন ফিচার

ভারতে নতুন নামে ফিরছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ভারতে নতুন নামে ফিরছে টিকটক

স্যামসাংয়ের সস্তার স্মার্টফোন এটাই
নির্বাচিত

স্যামসাংয়ের সস্তার স্মার্টফোন এটাই

ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড পেল উপায়-এর মাল্টি ওয়ালেট ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড পেল উপায়-এর মাল্টি ওয়ালেট ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2019

বাংলাদেশ হাই-টেক পার্ক ও চসিকের মধ্যে সমঝোতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix