Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
Share on FacebookShare on Twitter

দেশের স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে এক ভয়াবহ পাচার সিন্ডিকেট। শুল্ক ফাঁকি দিয়ে ‘লাগেজ পার্টি’র মাধ্যমে দেশে ঢুকছে হাজার হাজার কোটি টাকার ‘আনঅফিসিয়াল’ হ্যান্ডসেট। এই চক্রের সঙ্গে ‘ড্যাজল’ (Dazzle)-এর মতো সুপরিচিত প্রতিষ্ঠানও জড়িত বলে গুরুতর অভিযোগ উঠেছে।

বসুন্ধরা সিটি শপিং মল এবং যমুনা ফিউচার পার্কের মতো প্রধান প্রযুক্তি বাজারে অবস্থান করা ‘ড্যাজল’ সহ এই সংগঠিত চক্রটি বছরে ২০ হাজার কোটি টাকার বেশি মূল্যের স্মার্টফোন অবৈধভাবে দেশে আনছে। এর ফলে সরকার শুধু বিপুল রাজস্বই হারাচ্ছে না, হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে ডলার, যা দেশের অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলছে।

শুল্ক ফাঁকি থেকে ডলার পাচার শুল্ক আইন অনুযায়ী, প্রবাসীরা দেশে ফেরার সময় ব্যক্তিগত ব্যবহার্য পণ্য হিসেবে সীমিত সংখ্যক ফোন আনতে পারেন। এই ব্যাগেজ সুবিধাকেই অপব্যবহার করে ‘লাগেজ পার্টি’ সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা প্রবাসীদের ব্যাগেজে শত শত স্মার্টফোন এনে অবৈধভাবে বাজারজাত করছে।

ড্যাজল টেক ইনোভেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম খান

তবে শুল্ক ফাঁকির চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে ডলার পাচার। অভিযোগ, ‘অ্যাপল গ্যাজেট’ (Apple Gadget)-এর মতো প্রতিষ্ঠানগুলোও এই কৌশলের সঙ্গে যুক্ত। তারা অবৈধভাবে আনা ফোন দেশের বাজারে নগদ টাকায় বিক্রি করে, সেই অর্থ হুন্ডি বা অন্যান্য অবৈধ চ্যানেলে বিদেশে পাচার করছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে মারাত্মক চাপ তৈরি করছে।

ধ্বংসের মুখে দেশীয় শিল্প, ঝুঁকিতে গ্রাহক ‘গ্রে-মার্কেট’-এর এই রমরমা বাণিজ্যের সরাসরি শিকার হচ্ছে দেশীয় মোবাইল উৎপাদন শিল্প। বৈধ আমদানিকারকরা যেখানে ৫৮ শতাংশ পর্যন্ত শুল্ক-ভ্যাট পরিশোধ করে ফোন আমদানি করেন, সেখানে ‘গ্রে’ সিন্ডিকেট বিনা শুল্কে কম দামে ফোন বিক্রি করে বাজার দখল করছে।

বাংলাদেশ মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (MIOB)-এর প্রেসিডেন্ট জাকারিয়া শাহিদ বলেন, “অবৈধ পথে বিপুল সংখ্যক স্মার্টফোন দেশে প্রবেশ করায় দেশীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্প মারাত্মক চাপে পড়েছে। বর্তমানে বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করে নিয়েছে এই অবৈধ ফোন, যা দেশীয় ব্র্যান্ডগুলোর বিক্রি কমিয়ে দিচ্ছে এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।”

জাকারিয়া শাহিদ আরও জানান, “অবৈধভাবে আসা ব্র্যান্ডগুলোর বেশিরভাগই নিম্নমানের—যার মধ্যে রয়েছে ব্র্যান্ডের কপি, নকল পণ্য ও রিফারবিশড ফোন। এসব নিম্নমানের ডিভাইস থেকে নির্গত রেডিয়েশনও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, যা গ্রাহকরা বুঝতে পারছেন না।”

দায়ী বিটিআরসি-এনবিআরের দুর্নীতি? তবে এই সিন্ডিকেটের উত্থানের পেছনে সরাসরি নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন-এর সভাপতি মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “বিটিআরসি এবং এনবিআর-এর দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণেই মূলত অবৈধ হ্যান্ডসেটের আমদানি বেড়েছে। পাশাপাশি দেশীয় উৎপাদনের পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও দেশের জনগণ।”

বিশেষজ্ঞরা মনে করেন, বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে কাস্টমসের নজরদারি অবিলম্বে জোরদার করা না গেলে এই অর্থনৈতিক রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হবে না।

Tags: ২০ হাজার কোটিDazzleDollar SmugglingGrey MarketLuggage Partyঅবৈধ মোবাইলঅ্যাপল গ্যাজেটএনবিআরগ্রে মার্কেটজাকারিয়া শাহিদডলার পাচারড্যাজলবিটিআরসিমহিউদ্দিন আহমেদরিফারবিশড ফোনলাগেজ পার্টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন পানিতে পড়ে গেলে কী করবেন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন পানিতে পড়ে গেলে কী করবেন

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
নির্বাচিত

ব্যক্তিগত তথ্য পাচার, নিষিদ্ধ ৩৪৮ অ্যাপ

চীনে চলে এল পেপ্যাল
নির্বাচিত

চীনে চলে এল পেপ্যাল

লজিটেক বাংলাদেশে নিয়ে এলো এমকে২২০ ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বো
নির্বাচিত

লজিটেক বাংলাদেশে নিয়ে এলো এমকে২২০ ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বো

রাইড শেয়ারিংয়ে বিআরটিএ’র তালিকাভূক্ত হলো সহজ
অটোমোবাইল

রাইড শেয়ারিংয়ে বিআরটিএ’র তালিকাভূক্ত হলো সহজ

বাজারে আসছে ৬ ক্যামেরার অপো এ ৯২এস
নির্বাচিত

বাজারে আসছে ৬ ক্যামেরার অপো এ ৯২এস

Load More

ট্রেন্ডিং টপিক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
টেলিকম

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
প্রযুক্তি সংবাদ

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix