Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাবি ছাত্রীকে মারধর ও ব্ল্যাকমেইলের অভিযোগ বিইউপি ছাত্রের বিরুদ্ধে, গড়াল থানায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 November 2025
ঢাবি ছাত্রীকে মারধর ও ব্ল্যাকমেইলের অভিযোগ বিইউপি ছাত্রের বিরুদ্ধে, গড়াল থানায়
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর, হেনস্তা, ব্ল্যাকমেইল করে হুমকি ও ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছা্ত্রের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্র বিইউপির মার্কেটিং ব্যাচ–৮ শিক্ষার্থী ইসতিহাক আহমেদ। শুক্রবার (২১ নভেম্বর) পল্লবী এ ঘটনায় ডিএমপির পল্লবী ও শাহবাগ থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রী অভিযোগে উল্লেখ করেন, ইসতিহাক আহমেদ (২৩) নামে ওই ছাত্রের বিরুদ্ধে তাকে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে বিভিন্নভাবে বিরক্ত করে আসছে। প্রথমে বিরক্তির মধ্য দিয়েই পরিচয় হলেও পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওই সম্পর্কের পর থেকেই ইসতিহাক তাকে নানা ধরনের কু-প্রস্তাব দিতে থাকে এবং শারীরিক সম্পর্কের চাপ সৃষ্টি করে। অভিযোগে বলা হয়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে সে ওই ছাত্রীর কাছ থেকে তার ব্যক্তিগত ছবি নেয় এবং একান্তে সময় কাটানোর চেষ্টা করে।

অভিযোগ অনুযায়ী, এসব মানসিক নির্যাতনের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ১১ নভেম্বর রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন দুপুর ১২টার দিকে ইসতিহাক হাসপাতালে তাকে দেখতে এসে তার মোবাইল ফোন নিজের নিয়ন্ত্রণে নিয়ে কৌশলে কিছু ব্যক্তিগত ভিডিও ও ছবি সংগ্রহ করে বলে অভিযোগে বলা হয়। পরে সমস্ত চ্যাট মুছে ফেলে এবং সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, ১৭ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটের দিকে মিমাংসার কথা বলে ইসতিহাক তাকে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের সামনে ডেকে নেয়। সেখানে কথাবার্তার একপর্যায়ে ইসতিহাক অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করলে তার দুই গালে, মাথায়, পিঠে ও বাহুতে একাধিক কিল-ঘুষি মেরে বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। অভিযোগে আরও বলা হয়, ইসতিহাক তার পরিধেয় কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। আশেপাশের লোকজন এগিয়ে এলে ইসতিহাক দ্রুত স্থান ত্যাগ করে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ১৮ নভেম্বর ঢাকা মেডিকেলে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

ওই ছাত্রী অভিযোগে আশঙ্কা প্রকাশ করেন, ইসতিহাক তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করতে পারে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি নিয়ে আশেপাশের লোকজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে দেরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘সে দীর্ঘদিন প্রেমের অভিনয় করেছে। ওইদিন দেখা করতে গেলে আমাকে পাবলিক প্লেসে মারধর করে। ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসা দেয়।’

এদিকে অভিযোগের বিষয়ে ইসতিহাকের পিতা কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ওই মেয়ে ফেসবুকে বিভিন্ন ছবি শেয়ার করছে।’ তিনি দাবি করেন, ওই দিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটিই আগে তার ছেলেকে থাপ্পড় দেয় এবং তার জামা ধরে টানাহেঁচড়া করে। পরে ছেলেকে বাঁচাতে ইসতিহাক পাল্টা থাপ্পড় দিলে মেয়েটির চশমা পড়ে গিয়ে ভেঙে যায়।

এ বিষয়ে পল্লবী থানার তদন্ত কর্মকর্তা এস আই মাসুদুর রহমান বলেন, গতকাল (শুক্রবার) থানায় ওই ছাত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছি আমরা। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৬৯০ কোটি টাকার বাজেট অনুমোদন
শিক্ষা ও ক্যাম্পাস

৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৬৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

আড়ংয়ে অফিসার পদে চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

আড়ংয়ে অফিসার পদে চাকরির সুযোগ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি সংবাদ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু

বিসিএসে সুপারিশ পাওয়া একই উপজেলার ৯ জন, ইউএনওর সংবর্ধনা
শিক্ষা ও ক্যাম্পাস

বিসিএসে সুপারিশ পাওয়া একই উপজেলার ৯ জন, ইউএনওর সংবর্ধনা

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

ঢাবির প্রতিটি হলে হচ্ছে আধুনিক কম্পিউটার ল্যাব
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির প্রতিটি হলে হচ্ছে আধুনিক কম্পিউটার ল্যাব

Load More

ট্রেন্ডিং টপিক

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2025

ঢাবি ছাত্রীকে মারধর ও ব্ল্যাকমেইলের অভিযোগ বিইউপি ছাত্রের বিরুদ্ধে, গড়াল থানায়

Techzoom.TV |
TechzoomTV