Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিগন্যাল বাতির সঙ্গে যুক্ত হচ্ছে বিশেষ ক্যামেরা, লঙ্ঘন করলে স্বয়ংক্রিয় মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
ট্রাফিক
Share on FacebookShare on Twitter

ঢাকার সাত ট্রাফিক মোড়ে পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি স্থাপনের দুই মাস হতে চলল। শুরুতে এলোমেলো থাকলেও বর্তমানে অনেকটাই শৃঙ্খলার মধ্যে এসেছে পরীক্ষামূলক এ সিগন্যাল ব্যবস্থা। লাল বাতি জ্বললে গাড়ি থেমে যাচ্ছে, সবুজ বাতি জ্বললে চলছে। ‘টাইমার’ অনুযায়ী সুনির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হচ্ছে সিগন্যাল বাতির রঙ। যদিও ব্যবস্থাটি কার্যকর করতে এখনো আগের মতোই ভূমিকা রাখছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। বাতির সঙ্গে সমন্বয় করে গাড়ির চলা-থামা তারাই নিয়ন্ত্রণ করছেন।

এবার ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সিগন্যাল বাতির সঙ্গে যুক্ত করা হবে বিশেষ ধরনের ক্যামেরা। কোনো গাড়ি সিগন্যাল অমান্য করলে তাৎক্ষণিক সে বার্তা পুলিশের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে যাবে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে যাচাই-বাছাই শেষে সিগন্যাল অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবেই।

রাজধানীর জাহাঙ্গীর গেট, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গত ১ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি চালু করা হয়েছে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এসব বাতি তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলতে ও নিভতে পারে, আবার ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যায়। সিগন্যাল বাতি স্থাপনের এ প্রকল্পে অর্থায়ন করছে ঢাকার দুই সিটি করপোরেশন। নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আর পুরো কার্যক্রম সমন্বয় করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।

সম্প্রতি পরীক্ষামূলকভাবে চালু হওয়া সাতটি ইন্টারসেকশনে স্থাপিত সিগন্যাল বাতিগুলো পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। জানতে চাইলে তিনি বলেন, ‘‌আমাদের এখানে বহু বছর কোনো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ছিল না। সেখান থেকে পরীক্ষামূলক সিগন্যাল বাতিগুলোর কার্যক্রম আমরা যত দূর আনতে পেরেছি, তাতে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী। ট্রাফিক সিগন্যালগুলোয় এখনো ছোট ছোট কিছু কাজ বাকি রয়ে গেছে। এগুলো শেষ করতে হবে। সোনারগাঁও ইন্টারসেকশনে একটু অসুবিধা রয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। এখানে অবকাঠামোগত জটিলতা আছে। এটা বাদে অন্য ইন্টারসেকশনগুলো ভালোভাবে কাজ করছে।’

‌সিগন্যাল সম্পর্কে মানুষকে মোটামুটি বোঝানো গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আমরা সিগন্যাল মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছি। পরিকল্পনা করছি, রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসাতে। যারা রেড লাইট ভায়োলেশন করবে, তাদের বিরুদ্ধে যেন অটোমেটিক্যালি মামলা হয়ে যায়।’

বিশেষায়িত ক্যামেরাগুলোর মাধ্যমে সিগন্যাল অমান্যকারীদের তথ্য পুলিশের কাছে চলে যাবে উল্লেখ করে শেখ মইনউদ্দিন বলেন, ‘ভায়োলেটকারীর তথ্য পুলিশ হেডকোয়ার্টারে চলে যাবে। যাচাই-বাছাইয়ের পর সেখান থেকে স্বয়ংক্রিভাবে মামলা ইস্যু করা হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেভাবে ক্যামেরা ব্যবহার করে মামলা হচ্ছে, ঠিক একইভাবে পরীক্ষামূলক ট্রাফিক সিগন্যালগুলোও চলবে।’

রাজধানী ঢাকায় এর আগেও একাধিকবার সিগন্যাল বাতি স্থাপনের উদ্যোগ নেয়া হয়। বিভিন্ন সময় এসব বাতি স্থাপন করা হলেও সেগুলো তেমন কার্যকর হয়নি। ডিটিসিএ সূত্রে জানা গেছে, ঢাকায় প্রথমবারের মতো সিগন্যাল বাতি স্থাপন করা হয় ষাটের দশকে। তবে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সেগুলো অকেজো হয়ে পড়ে। পরবর্তী সময়ে ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে বিশ্বব্যাংকের ঋণে ঢাকার ৬৮টি স্থানে সিগন্যাল বাতি স্থাপন করা হয়। তবে চালুর পর এসব বাতি খুব একটা কাজ করেনি, ২০০৯ সালের মধ্যে সবগুলোই অকার্যকর হয়ে পড়ে।

বিশ্বব্যাংকের ঋণে ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে ঢাকায় সব মিলিয়ে ৯১টি ইন্টারসেকশনে সিগন্যাল বাতি বসে। সেগুলোও কোনো কাজে আসেনি। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে জাইকার ঋণে ঢাকার চারটি ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিগন্যাল বাতি স্থাপন করা হয়। এ বাতিগুলোও অকার্যকর হয়ে পড়ে আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ট্রাফিকঢাকায় স্মার্ট ট্রাফিক

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঠাও বাইক নিয়ে এলো প্রথমবারের মত ‘সেফটি কভারেজ’
অটোমোবাইল

পাঠাও বাইক নিয়ে এলো প্রথমবারের মত ‘সেফটি কভারেজ’

উবারের উড়োজাহাজ সেবা চালু
অটোমোবাইল

উবারের উড়োজাহাজ সেবা চালু

স্কুলছাত্রের আবিষ্কার, হেলমেট না পরলে চলবে না মোটরসাইকেল!
অটোমোবাইল

স্কুলছাত্রের আবিষ্কার, হেলমেট না পরলে চলবে না মোটরসাইকেল!

দেশে নতুন ‘থ্রিলার’ মোটরসাইকেল আনল হিরো
অটোমোবাইল

১ লাখ টাকার মধ্যে ১০ মোটরসাইকেল

যেভাবে নতুন নিয়মে কাটবেন অনলাইনে ট্রেনের টিকিট
অটোমোবাইল

যেভাবে নতুন নিয়মে কাটবেন অনলাইনে ট্রেনের টিকিট

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

Load More

ট্রেন্ডিং টপিক

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ
নির্বাচিত

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি
নির্বাচিত

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান
প্রযুক্তি পরামর্শ

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান

মার্কিন সার্চ জায়ান্ট গুগলের তৈরি ‘পিক্সেল’ (Pixel) স্মার্টফোনকে...

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ নভেম্বর ২০২৫

সিগন্যাল বাতির সঙ্গে যুক্ত হচ্ছে বিশেষ ক্যামেরা, লঙ্ঘন করলে স্বয়ংক্রিয় মামলা

Techzoom.TV |
TechzoomTV