Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবি
Share on FacebookShare on Twitter

টেলিটকের প্রতি ‘প্রযুক্তিগত বৈষম্য’ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে টেলিটকের জন্য ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড বরাদ্দের দাবি এবং বৈষম্যমূলক নীতির প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বলেন, তরঙ্গ নিলামের সাম্প্রতিক সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। তিনি অভিযোগ করেন, “একটির পর একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। নতুন সরকারের সিদ্ধান্তেও টেলিটককে বিলুপ্ত করার পথ তৈরি হচ্ছে। আমরা চাই সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে টেলিটকের জন্য ৭০০ ব্যান্ড বরাদ্দ করুক।”

প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসির বলেন, ‘প্রযুক্তির উন্নয়নের বিপক্ষে তারা নন। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাদ দিয়ে স্পেকট্রাম বরাদ্দের সিদ্ধান্ত প্রতিযোগিতা নষ্ট করবে। তিনি জানান, ‘বর্তমানে একটি অপারেটর একাই নব্বই শতাংশ লাভ করছে, আরেকটি আট শতাংশ। বাকিরা লোকসানে। এর মধ্যে টেলিটককে পেছনে ফেলে দেওয়া হলে বাজারে একচেটিয়া অবস্থা তৈরি হবে।’

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিটকের জন্য ৭০০ মেগাহার্টজ ব্যান্ড বরাদ্দ দেওয়া জরুরি। তিনি অভিযোগ করে বলেন, বিটিআরসির সাম্প্রতিক সিদ্ধান্তে টেলিটকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ড আন্তর্জাতিকভাবে ‘গোল্ডেন ব্যান্ড’ হিসেবে পরিচিত হলেও নিলামে টেলিটকের জন্য বরাদ্দ না রাখার প্রস্তাব উঠেছে, যা রাষ্ট্রীয় স্বার্থবিরোধী।

সভাপতি বলেন, কম বিনিয়োগে দেশের মানুষের জন্য সাশ্রয়ী সেবা দিয়েছে টেলিটক। কলচার্জ কমানো থেকে শুরু করে প্রথম অনলাইন ভর্তি ও ই-সেবার প্রসারে রাষ্ট্রীয় অপারেটরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ব্যান্ড না পেলে গ্রামীণ জনগণ মানসম্মত সেবা থেকে বঞ্চিত হবে, স্মার্ট বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং বাজারে বিদেশি অপারেটরদের একচেটিয়া সুবিধা তৈরি হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড ছাড়া টেলিটকের ভবিষ্যৎ নিশ্চিতভাবে বিপন্ন। এটি কার্যত টেলিটকের মৃত্যুপরোয়ানা। তারা দাবি করেন, নেটওয়ার্ক কভারেজ, দুর্যোগ ব্যবস্থাপনা, সরকারি সেবা চলমান রাখা এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে টেলিটকের জন্য এই ব্যান্ড বরাদ্দ অত্যাবশ্যক।

এ সময় বক্তব্য দেন মানবাধিকার কর্মী সাধনা মহল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ মোবাইলফোন রিচার্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু খানসহ আরও অনেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস
প্রযুক্তি সংবাদ

ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস

হুয়াওয়ের বিষয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প
নির্বাচিত

হুয়াওয়ের লাইসেন্সের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

প্রিয়শপে শুরু হলো ‘সেইম ডে ডেলিভারি’
ই-কমার্স

প্রিয়শপে শুরু হলো ‘সেইম ডে ডেলিভারি’

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে
প্রযুক্তি সংবাদ

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে

পঞ্চম ই-গভর্নেন্স সম্মেলনে যোগ দিতে এস্তোনিয়ায় পলক
প্রযুক্তি সংবাদ

পঞ্চম ই-গভর্নেন্স সম্মেলনে যোগ দিতে এস্তোনিয়ায় পলক

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?

Load More

ট্রেন্ডিং টপিক

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ ডিসেম্বর ২০২৫

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবি

Techzoom.TV |
TechzoomTV