Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ, ও অস্ট্রেলিয়ায় বিশাল সাফল্যের পর এবার জাপানের মানুষের হৃদয় জয় করতে প্রস্তুত বিওয়াইডি সিলায়ন ৬। নতুন যুগের এই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি (পিএইচইভি) নির্ভরযোগ্যতা ও টেকসইয়ের দিক থেকে অন্যতম হওয়ায় এবার নিজের মাটিতে জাপানের নিজস্ব গাড়ির ব্র্যান্ডগুলো (জেডিএম) তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ল। জাপানের বাজারে বিওয়াইডির নিজস্ব ‘ডিএম-আই’ সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি বিওয়াইডি সিলায়ন ৬ এ মাসের শুরুতে উন্মোচন করা হয়েছে।

জাপানের বাজারে প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) এসইউভি হিসেবে বিওয়াইডি সিলায়ন ৬ নিয়ে আসা হয়েছে। অত্যাধুনিক হাইব্রিড এই গাড়িটি ইভির সম্পূর্ণ স্বভাবসুলভ নীরবতা ও স্মুথ ড্রাইভিং নিশ্চিত করে। পাশাপাশি, ক্রেতাদের লাইফস্টাইলের নানান রকম চাহিদা পূরণে দীর্ঘ দূরত্ব স্বাচ্ছন্দ্যে পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে।

গাড়িটি দুই গ্রেডের কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। একটি ফ্রন্ট-হুইল ড্রাইভ (এফডব্লিউডি), যা দীর্ঘ ড্রাইভিং রেঞ্জের ওপর জোর দেয়; অন্যটি অল-হুইল ড্রাইভ (এডব্লিউডি), যা মাত্র ৫.৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘন্টা অ্যাক্সিলারেশনের মাধ্যমে স্পোর্টি এসইউভি পারফরম্যান্স প্রদান করে। সিলায়ন ৬ মডেলের গাড়িটিতে ১৭ বছরেরও বেশি সময় ধরে বিকশিত সুপার হাইব্রিড ডিএম-আই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১.৫ লিটার হাই-এফিশিয়েন্সি ইঞ্জিন, ডিএম-আই ডেডিকেটেড ব্লেড ব্যাটারি ও উচ্চ-সক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম (ইএইচএস)। এই প্রযুক্তি ড্রাইভিংয়ের বেশিরভাগ সময় মোটরকে সক্রিয় রাখে, ফলে সুস্থির রাইডের পাশাপাশি, জ্বালানি সাশ্রয় হয়।

এফডব্লিউডি মডেলটি একবার সম্পূর্ণ চার্জে ইভি মোডে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর দীর্ঘ ভ্রমণে ইঞ্জিন পাওয়ার জেনারেশন ও মোটর ড্রাইভের সঠিক সমন্বয় রেঞ্জ সম্পর্কিত দুশ্চিন্তা কমিয়ে এনে সত্যিকারের আধুনিক ইলেকট্রিক পাওয়ারট্রেইন অভিজ্ঞতা নিশ্চিত করে।

নান্দনিকতার দিক থেকেও, এর ডিজাইনে বিওয়াইডির ওশান সিরিজের নিজস্ব ওশান-ইন্সপায়ারড থিম ব্যবহার করা হয়েছে। গাড়িটির সামনে রয়েছে ওশান এক্স ফেস ডিজাইন, আর ভেতরে আধুনিক ইন্টেরিয়রকে সমৃদ্ধ করেছে ব্রাউন হাইলাইট, অ্যাম্বিয়েন্ট লাইটিং ও মেরিন-থিমযুক্ত স্পোর্টস সিট; যার সামনের সিটগুলোতে রয়েছে হিটিং ও ভেন্টিলেশন সুবিধা। এতে আরও রয়েছে ক্রিস্টালসদৃশ ইলেক্ট্রনিক শিফটার ও সেন্ট্রাল কনসোলে ডুয়েল ওয়্যারলেস চার্জার, যা গাড়িটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে ১৫.৬ ইঞ্চি হাই-রেজ্যুলুশন ডিসপ্লে সহ সর্বাধুনিক ইনটেইনমেন্ট সিস্টেম;। যেখানে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ডুয়েল ওয়্যারলেস চার্জিং ও উন্নত ভয়েস কন্ট্রোল সুবিধা রয়েছে। পিএইচইভি হিসেবে এর চার্জিং সক্ষমতাও বেশ শক্তিশালী। এটি সর্বোচ্চ ৬ কিলোওয়াট এসি ও ১৮ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে জরুরি পরিস্থিতি বা আউটডোর অ্যাকটিভিটিজের সময় বাইরে বিদ্যুৎ সরবরাহে সক্ষম ভেহিকল-টু-লোড (ভিটুএল) ও ভেহিকল-টু-হোম (ভিটুএইচ) ফিচার ব্যবহার করা হয়েছে।
গাড়িটির উপযোগিতা আরও বাড়াতে এতে যুক্ত করা হয়েছে- হিটেড স্টিয়ারিং হুইল, হাই-সাউন্ড-ইনসুলেশন উইন্ডোজ, প্যানোরেমিক সানরুফ ও ৪২৫ লিটারের ভার্সেটাইল কার্গো স্পেস, যা পেছনের সিট ভাঁজ করলে ও সমতল লোডিং ফ্লোরে সর্বোচ্চ ১,৪৪০ লিটার পর্যন্ত বাড়ানো সম্ভব।

আঞ্চলিক বাজারে ব্যাপক সাফল্যের পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬-এর সম্প্রসারণ বিওয়াইডির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত মাইলফলক। সিলায়ন ৬-এর এই সম্প্রসারণ বিশ্ববাজারে হাইব্রিড এসইউভির গুরুত্ব আরও বৃদ্ধি করবে এবং সারা বিশ্বে নিউ এনার্জি ভেহিকল খাতে বিওয়াইডির নেতৃত্বকে আরও এগিয়ে নিবে।

উল্লেখ্য, বিওয়াইডি বাংলাদেশ এ বছরের ফেব্রুয়ারিতে সিলায়ন ৬-এর এফডব্লিউডি ভার্সনটি দেশের বাজারে এনেছিল। এটি ২০০ ইউনিটেরও বেশি বিক্রি হয় এবং দেশে পিএইচইভি সেগমেন্টে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে আসে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি সিলায়ন ৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতীয় বাজারে এল রয়্যাল এনফিল্ডের মেটেওর ৩৫০-এর নতুন ভার্সন
অটোমোবাইল

ভারতীয় বাজারে এল রয়্যাল এনফিল্ডের মেটেওর ৩৫০-এর নতুন ভার্সন

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে
অটোমোবাইল

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে

একবার চার্জে ৩২০ কিলোমিটার চলবে এই স্কুটার
অটোমোবাইল

একবার চার্জে ৩২০ কিলোমিটার চলবে এই স্কুটার

বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন
অটোমোবাইল

বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন

হোন্ডা নতুন সংযোজন হোন্ডা সিবি ৫০০ এফএসটিডি বাইক
অটোমোবাইল

হোন্ডা নতুন সংযোজন হোন্ডা সিবি ৫০০ এফএসটিডি বাইক

১৪০ মিলিয়ন টাকার কোম্পানি হলো পার্কিং কই
অটোমোবাইল

১৪০ মিলিয়ন টাকার কোম্পানি হলো পার্কিং কই

Load More

ট্রেন্ডিং টপিক

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি
অটোমোবাইল

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV