Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 December 2025
ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল রেভ্যুলুশনকে আরও গতিশীল করতে ও স্থানীয় মেকানিকদের দক্ষতা বাড়াতে বিওয়াইডি চালু করেছে ‘বিল্ড ইওর ড্রিমস: এনইভি মেকানিক ট্রেনিং’ প্রোগ্রাম। দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি, দেশের ক্রমবর্ধমান ইভি বাজারে সাসটেইনেবল মোবিলিটিকে ত্বরান্বিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশে ধীরে ধীরে ইভি খাত অগ্রসর হচ্ছে। দেশের বাজারে এ খাতে প্রবৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। গ্লোবাল ট্রেন্ডের সাথে তালমিলিয়ে সবুজ ও পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অনেক স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে তাদের ইভি ব্যবসা শুরু করেছে বা শিগগিরই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, যা এই বাজারকে আরও সম্ভাবনাময় করে তুলেছে। এই অগ্রগতি সত্ত্বেও, কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মেকানিকদের মধ্যে ইভি যান সম্পর্কে সীমিত দক্ষতা, টেকনিশিয়ানের অভাব ও সার্ভিসিংয়ের অনিশ্চয়তা। এতে করে ইলেকট্রিক ভেহিকল ব্যবহারে ক্রেতাদের আগ্রহ হ্রাস পায়।

এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে, বিওয়াইডি বাংলাদেশ ‘বিল্ড ইওর ড্রিমস: এনইভি মেকানিক ট্রেনিং’ প্রোগ্রাম চালু করেছে। কর্মসূচির প্রথম সেশনটি গত ০৫ ডিসেম্বর বিওয়াইডি সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন ওয়ার্কশপ ও প্রতিষ্ঠান থেকে ২৫ জন উৎসাহী মেকানিক অংশগ্রহণ করেন। এই বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচিটি পরবর্তীতে আরও চারটি ধাপে চলমান থাকবে, যেখানে প্রতিটি সেশনে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন। ইভি টেকনোলজি সম্পর্কে জ্ঞান আহরণে আগ্রহী ও উদ্যমী প্রার্থীদের নির্বাচন করার জন্য স্থানীয় মেকানিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মসূচিটি চালু করা হয়। প্রশিক্ষণজুড়ে বিশেষজ্ঞ নির্দেশনা নিশ্চিত করতে, সেশনগুলো পরিচালনা করছেন বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক। এ প্রজেক্টটি আগামী বছর জুড়ে সারাদেশে সম্প্রসারিত হবে।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশের ইভি বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে শক্তিশালী স্থানীয় টেকনিক্যাল দক্ষতা ও ক্রেতাদের আস্থা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুগান্তকারী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মেকানিকদের দক্ষতা বৃদ্ধি করে বিদ্যমান চ্যালেঞ্জকে বাস্তব সুযোগে রূপান্তর করে পরিচ্ছন্ন, সবুজ ভবিষ্যৎ গড়ে তোলতে প্রতিশ্রুতিবদ্ধ বিওয়াইডি। এটি কেবল প্রথম ধাপ; ধারাবাহিকভাবে সারা বছর জুড়ে দেশব্যাপী এই কর্মসূচির পরিধি বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্য হলো ইভি খাতে সুদক্ষ মেকানিক কমিউনিটি গঠন করা। এমন দৃঢ়তা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রথম ব্র্যান্ড হিসেবে আমরা অত্যন্ত গর্বিত।”

এই অঙ্গীকারকে আরও জোরদার করে বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় টেকনিশিয়ানদের এমন দক্ষতা ও জ্ঞান প্রদান করা, যেন তারা আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে ইভি সার্ভিস প্রদান করতে পারে। এই উদ্যোগটি কেবল প্রশিক্ষণ নয়, এটি একটি টেকসই ইকোসিস্টেম তৈরি করার প্রচেষ্টা, যা বাংলাদেশের ইলেকট্রিক মোবিলিটির যাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ইভি-প্রশিক্ষিত দক্ষ মেকানিকদের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি বিওয়াইডির উদ্ভাবনী প্রযুক্তির ওপর আস্থা বৃদ্ধি করা। এতে স্থানীয় ওয়ার্কশপ ও সার্ভিস সেন্টারগুলো আত্মবিশ্বাসের সাথে দেশজুড়ে সার্ভিস দিতে পারবে। আগামীতে বিওয়াইডি এই প্রোগ্রামটিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, যা দেশের সাসটেইনেবল মোবিলিটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের প্রথম ব্র্যান্ড হিসেবে বিওয়াইডি এমন দৃঢ় উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থানীয় ইভি সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার পথ প্রশস্ত করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল ইন্টেলিজেন্স ও এআই-ভিত্তিক নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ইন্টেলিজেন্স ও এআই-ভিত্তিক নতুন ফিচার

কমদামে আইফোন কিনে ভারতে আটক শাহ আলম
প্রযুক্তি সংবাদ

কমদামে আইফোন কিনে ভারতে আটক শাহ আলম

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

‘হ্যাকারদের হাতে’ উবার ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য

পডকাস্টে রেটিং সুবিধা চালু করল স্পটিফাই
প্রযুক্তি সংবাদ

পডকাস্টে রেটিং সুবিধা চালু করল স্পটিফাই

হারানো ফেসবুক আইডি পুনরুদ্ধার করবে ‘সাইবার ৭১’
প্রযুক্তি সংবাদ

হারানো ফেসবুক আইডি পুনরুদ্ধার করবে ‘সাইবার ৭১’

বিনিয়োগ ফিরে পাচ্ছে টেন মিনিট স্কুল
নির্বাচিত

বিনিয়োগ ফিরে পাচ্ছে টেন মিনিট স্কুল

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 December 2025

ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix