Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হার্লে ডেভিডসন নতুন বাইক আনলো বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 December 2025
হার্লে ডেভিডসন নতুন বাইক আনলো বাজারে
Share on FacebookShare on Twitter

হার্লে ডেভিডসন এক্স৪৪০টি নতুন বাইক আনছে বাজারে। ৪০০ সিসির জনপ্রিয় এই বাইকের নতুন এবং আরও স্টাইলিশ ভেরিয়েন্টটি চালু করেছে সংস্থা। এর ডিজাইন, বৈশিষ্ট্য ও ইঞ্জিনের পারফরম্যান্স এই বাইককে এই সেগমেন্টে একটি প্রিমিয়াম বিকল্প করে তুলেছে।

হার্লে ডেভিডসন এক্স৪৪০টির মূল আকর্ষণ হলো ক্লাসিক হার্লে লুকের সঙ্গে আধুনিক স্পোর্টি স্টাইলিংয়ের দুর্দান্ত সমন্বয়। জনপ্রিয় এক্স৪৪০ মডেলের আপডেটেড এই ভেরিয়েন্টটি ডিজাইন, পারফরম্যান্স এবং ফিচারের দিক থেকে আগের তুলনায় আরও বেশি আকর্ষণীয় ও আক্রমণাত্মক হয়ে উঠেছে। নতুন প্রজন্মের রাইডারদের রুচি ও প্রত্যাশাকে কেন্দ্র করেই বাইকটি তৈরি করেছে হার্লে।

পারফরম্যান্সের ক্ষেত্রে এক্স৪৪০টির মূল শক্তি হলো এর ৪৪০ সিসি ইঞ্জিন। স্ট্যান্ডার্ড মডেলের মতোই এই সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনটি ২৭ বিএইচপি পাওয়ার ও ৩৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। শহরের ব্যস্ত রাস্তায় কিংবা হাইওয়ের দীর্ঘ ভ্রমণে দুই ক্ষেত্রেই বাইকটি সমানভাবে স্থিতিশীল এবং স্মুথ পারফরম্যান্স প্রদান করে। ৬-স্পিড গিয়ারবক্স বাইকটির রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। যদিও নতুন ভেরিয়েন্টের ওজন বেড়ে ১৯২ কেজি হয়েছে, তবুও এর ব্যালেন্স ও কন্ট্রোল উন্নত হওয়ায় চালাতে কোনো সমস্যা হয় না।

ফিচারের দিক থেকে এক্স৪৪০টি ৪০০ সিসি সেগমেন্টে নিঃসন্দেহে একটি প্রিমিয়াম প্যাকেজ। এতে রয়েছে এলইডি হেডলাইট, ফুল-টিএফটি ডিসপ্লে, রাইড-বাই-ওয়্যার থ্রটল, রেইন ও রোড এমন দুই ধরনের রাইডিং মোড, সুইচেবল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল। নিরাপত্তার জন্য রয়েছে সামনে ইউএসডি ফর্ক, পিছনে মনোশক, ১৮ ইঞ্চি অ্যালয় হুইল এবং উভয় চাকায় ডুয়াল-চ্যানেল এবিএসসহ ডিস্ক ব্রেক। এগুলো বাইকটিকে শুধু আকর্ষণীয়ই করে না বরং আরও নিরাপদ করে তোলে।

হার্লে ডেভিডসনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোলজা রেবস্টক জানান, এক্স৪৪০-এর সাফল্য ভারতীয় বাজারে কোম্পানির জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে। আর এক্স৪৪০টি তৈরি হয়েছে বিশেষ করে সেইসব তরুণ রাইডারদের জন্য, যারা স্টাইল, প্রযুক্তি এবং পারফরম্যান্সের মিলিত অভিজ্ঞতা চান।

হার্লে ডেভিডসন এক্স৪৪০টি-এর দাম ভারতীয় বাজারে ২ লাখ ৭৯ হাজার রুপি (এক্স-শোরুম)। হার্লে ডেভিডসন ব্র্যান্ড ও এর প্রিমিয়াম লুক এক্স৪৪০টি-কে অন্য বাইকের ভিড় থেকে আলাদা করে তোলে। ভারতীয় বাজারে হার্লে ডেভিডসন এক্স৪৪০ জনপ্রিয় বাইক। বাজার বিশ্লেষকদের মতে নতুন হার্লে ডেভিডসন এক্স৪৪০টি একইভাবে মনজয় করতে পারবে গ্রাহকদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এক্স৪৪০টি ৪০০ সিসিডেভিডসন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহাকাশে যাচ্ছে ল্যাম্বরগিনি
অটোমোবাইল

মহাকাশে যাচ্ছে ল্যাম্বরগিনি

আড়াই লাখ টাকায় বিএমডাব্লিউ-জাগোয়ার গাড়ি!
অটোমোবাইল

আড়াই লাখ টাকায় বিএমডাব্লিউ-জাগোয়ার গাড়ি!

গাড়ির বাজারে ফিরছে ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার
অটোমোবাইল

গাড়ির বাজারে ফিরছে ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার

ট্রাফিক আইন লঙ্ঘন
অটোমোবাইল

ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা

এক নামে একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন কর
অটোমোবাইল

এক নামে একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন কর

২০২০ সালের বিশ্বের সেরা ৬ টি গাড়ি ব্র্যান্ড
অটোমোবাইল

২০২০ সালের বিশ্বের সেরা ৬ টি গাড়ি ব্র্যান্ড

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2025

হার্লে ডেভিডসন নতুন বাইক আনলো বাজারে

Techzoom.TV |
TechzoomTV