Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাড়ি বাদ দিয়ে রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে টেসলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 31 January 2026
গাড়ি বাদ দিয়ে রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে টেসলা
Share on FacebookShare on Twitter

দীর্ঘ এক দশকের বেশি সময়ের যাত্রা শেষে টেসলার জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি মডেল এস ও মডেল এক্সের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মানবসদৃশ রোবট উৎপাদনে পূর্ণ মনোযোগ দিতে আগামী প্রান্তিক থেকেই এই দুই মডেলের উৎপাদন কার্যত বন্ধ করা হবে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

টেসলার ২০২৫ অর্থবছরের আয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক কনফারেন্স কলে ইলন মাস্ক বলেন, ‘আমরা মূলত মডেল এস ও এক্সের উৎপাদন বন্ধ করতে যাচ্ছি। সম্মানের সঙ্গে এই কর্মসূচির ইতি টানার সময় এসেছে, কারণ আমরা এখন স্বচালিত প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।’

তিনি জানান, স্টকে থাকা গাড়ি শেষ হওয়া পর্যন্ত ক্রেতারা মডেল এস ও এক্স কিনতে পারবেন এবং এসব গাড়ির জন্য দীর্ঘমেয়াদি সাপোর্ট দেওয়া হবে। তবে একবার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে আর এই মডেল দুটি পুনরায় চালু করা হবে না।

টেসলা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট কারখানায় মডেল এস ও এক্সের উৎপাদন লাইন রূপান্তর করে সেখানে ‘অপটিমাস’ নামের মানবসদৃশ রোবট তৈরি করা হবে। ইলন মাস্কের ভাষ্য অনুযায়ী, ওই কারখানায় বছরে ১০ লাখ অপটিমাস হিউমেনয়েড রোবট উৎপাদনের সক্ষমতা গড়ে তোলাই টেসলার দীর্ঘমেয়াদি লক্ষ্য।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে মাস্ক ঘোষণা দেন, ২০২৬ সালের শেষ নাগাদ অপটিমাস রোবট বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে। এর আগে তিনি দাবি করেছিলেন, অপটিমাস ভবিষ্যতে মোবাইল ফোনের চেয়েও বড় পণ্য হয়ে উঠতে পারে। তবে বিভিন্ন প্রদর্শনীতে রোবটটির পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তা নিয়ে সমালোচনাও রয়েছে।

২০১২ সালে বাজারে আসা মডেল এস ছিল টেসলার দ্বিতীয় গাড়ি এবং ২০১৫ সালে উৎপাদন শুরু হয় এসইউভি মডেল এক্সের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুই মডেলের জনপ্রিয়তা কমেছে। বর্তমানে টেসলার মোট বিক্রির বড় অংশই আসে মডেল থ্রি ও মডেল ওয়াই থেকে।

২০২৫ সালে টেসলা মডেল থ্রি ও ওয়াই মিলিয়ে ১৫ লাখ ৮৫ হাজার ২৭৯টি গাড়ি সরবরাহ করলেও, মডেল এস ও এক্স বিক্রি হয়েছে মাত্র ৪ লাখ ১৮ হাজার ২২৭টি। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হওয়ায় চীনের পাল্টা শুল্ক আরোপের ফলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চীনের বাজারে এই দুই মডেলের বিক্রি বন্ধ করতে হয়।

গাড়ি উৎপাদন থেকে ধীরে ধীরে সরে এসে রোবট ও এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো টেসলার ভবিষ্যৎ কৌশলেরই অংশ, যা প্রতিষ্ঠানটির পরিচয় ও ব্যবসায়িক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেসলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন
নির্বাচিত

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান
প্রযুক্তি সংবাদ

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং

ফাইভ-জি নতুন সভ্যতার জন্ম দিবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ফাইভ-জি নতুন সভ্যতার জন্ম দিবে: মোস্তাফা জব্বার

নিরাপত্তা ঠিক রাখতে হোয়াটসঅ্যাপে ‘তালা ঝোলাবেন’ যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিপজ্জনক ফিশিং স্ক্যাম নিয়ে বিপাকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

‘তাজু ভাই ২.০’ পেজ ফেরাতে ফেসবুককে খোলা চিঠি
নির্বাচিত

‘তাজু ভাই ২.০’ পেজ ফেরাতে ফেসবুককে খোলা চিঠি

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2026

গাড়ি বাদ দিয়ে রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে টেসলা

Techzoom.TV |
TechzoomTV