Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 February 2026
ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের জনপ্রিয় ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন (TAKYON) ই-বাইক সিরিজে ঘোষণা করেছে বিশেষ ‘সুপার সেভার কার্নিভাল অফার’। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এই অফারের আওতায় গ্রাহকদের জন্য রয়েছে নতুন আসা মডেলে ৯,৬০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি ব্যতিক্রমী পুরস্কার পাওয়ার সুযোগ।

এই অফারের সবচেয়ে বড় আকর্ষণ হলো মাসিক লটারি ড্র। অফার চলাকালীন সময়ে ওয়ালটন প্লাজা থেকে যেকোনো মডেলের তাকিওন ই-বাইক ক্রয়কারী গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে এই লটারিতে অংশগ্রহণ করবেন। প্রতি মাসে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল টিমের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করার জন্য একটি টিকিট অথবা টিকিটের সমমূল্যের নগদ অর্থ উপহার। এই অফারের আওতায় ক্রেতাগণ নতুন আসা মডেল তাকিওন ফিউশন টুয়েন্টিফাইভআরএস (TAKYON FUSION 25RS) পাওয়া যাচ্ছে ৯,৬০০ টাকা ডিসকাউন্টে মাত্র ১,৩৯,৯৫০ টাকায়। এছাড়া তাকিওন ফিউশন টুয়েন্টিফাইভটিআর (TAKYON FUSION 25TR) পাওয়া যাচ্ছে ৮,৫১০ টাকা ডিসকাউন্টে মাত্র ১,৪৬,৯৯০ টাকায়। এই দুটি মডেল ছাড়াও ফিউশন টুয়েন্টিফাইভএফএস (FUSION 25FZ) এবং তাকিওন ১.০০ (TAKYON 1.00) মডেলেও চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট।

‘সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬’ এর এই বিশেষ মূল্যছাড় গ্রাহকদের জন্য ই-বাইককে আরও সাশ্রয়ী করে তুলছে। তাকিওন সিরিজের প্রতিটি ই-বাইকই আধুনিক প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং ব্যবহারবান্ধব ডিজাইনের সমন্বয়ে তৈরি, যা দৈনন্দিন যাতায়াতের জন্য একটি পরিবেশবান্ধব ও স্মার্ট সমাধান।

তাকিওন ই-বাইকগুলোতে রয়েছে শক্তিশালী ডিসি ব্রাসলেস বা হাব মোটর, উন্নত গ্রাফিন কিংবা লেড এসিড ব্যাটারি, নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম এবং স্থিতিশীল রাইডিং পারফরম্যান্স। একবার চার্জে দীর্ঘ রেঞ্জ, কম বিদ্যুৎ খরচ এবং সহজ রক্ষণাবেক্ষণের সুবিধা তাকিওন ই-বাইককে শহর কিংবা গ্রামীণ জনপদে যাতায়াতের জন্য একটি স্মার্ট বিকল্পে পরিণত করেছে।

এই প্রসঙ্গে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘সুপার সেভার কার্নিভাল অফারের বিশেষ আয়োজনের মাধ্যমে আমরা ওয়ালটন ই-বাইক ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলার উদ্যোগ নিয়েছি। গ্রাহকরা যাতে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের স্মার্ট বাহন বেছে নিতে পারেন, সেজন্য দেয়া হচ্ছে বিশেষ ছাড়। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে ক্রেতাদের জন্য এই বিশেষ ব্যতিক্রমী পুরস্কার পাওয়ার সুযোগ নিয়ে এসেছে ওয়ালটন। আশা করছি আমাদের এই আয়োজন ক্রেতা-শুভাকাঙ্ক্ষিদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।

তাকিওন ই-বাইক সিরিজের সব মডেলই দেশজুড়ে ওয়ালটন প্লাজা থেকে সহজেই ক্রয় করা যাচ্ছে। প্রতিটি ই-বাইকের সাথে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং ওয়ালটনের দেশব্যাপী বিস্তৃত আফটার সেলস সার্ভিস নেটওয়ার্ক, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদী নিশ্চিন্ত ব্যবহার নিশ্চিত করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-বাইকওয়ালটনওয়ালটন ই-বাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অস্তিত্ব রক্ষায় এক হল পাঠাও শিওর ক্যাশ
অটোমোবাইল

অস্তিত্ব রক্ষায় এক হল পাঠাও শিওর ক্যাশ

নতুন রূপে টিভিএসের পুরোনো অ্যাপাচি
অটোমোবাইল

নতুন রূপে টিভিএসের পুরোনো অ্যাপাচি

সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন
অটোমোবাইল

সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন

অস্তিত্ব রক্ষায় এক হল পাঠাও শিওর ক্যাশ
অটোমোবাইল

পাঠাওসহ ৭ প্রতিষ্ঠান পেল সরকারি অর্থ!

গ্যারেজবন্দি গাড়ির যত্ন নেবেন যেভাবে
অটোমোবাইল

গ্যারেজবন্দি গাড়ির যত্ন নেবেন যেভাবে

পালসার সিরিজের বাইক এনেছে বাজাজ
অটোমোবাইল

১০ দিন বাইক না চললে খারাপ হতেই পারে! কী করবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2026

ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix