Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ মার্চ ২০২৬
সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
Share on FacebookShare on Twitter

ত্রুটির ফলে চলন্ত অবস্থায় ট্রেলার ব্রেক অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর ফক্স বিজনেস।

উল্লেখ্য, ট্রেলার ব্রেক হলো ট্রাক বা গাড়ির পেছনে যুক্ত ট্রেলারকে আলাদা করে গতি কমানোর ব্যবস্থা। এটি ট্রেলারকে হঠাৎ ধাক্কা দেয়া বা নিয়ন্ত্রণ হারানো থেকে রক্ষা করে।

ফোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ি ফিরিয়ে নেয়ার আওতায় রয়েছে ২০২১-২৬ মডেলের জনপ্রিয় এফ-১৫০ সিরিজ। এছাড়া ২০২২-২৬ মডেলের সুপার ডিউটি ট্রাক, ২০২৪-২৬ মডেলের রেঞ্জার এবং ২০২২-২৬ মডেলের এক্সপিডিশন, ম্যাভেরিক ও লিঙ্কন নেভিগেটর মডেলের গাড়িগুলোও তালিকায় রয়েছে। পাশাপাশি ২০২৬ মডেলের ট্রানজিট যানবাহনগুলোকেও রিকল নোটিসের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফোর্ড জানিয়েছে, গাড়ি দিয়ে কোনো ট্রেলার টানার সময় এর ইন্টিগ্রেটেড ট্রেলার মডিউল মূল যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতে পারে। ফলে ট্রেলারের ব্রেক ও টার্ন সিগন্যাল লাইট অকেজো হয়ে যাওয়ার পাশাপাশি ব্রেক ফাংশনও পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৭ মার্চ থেকে অধিকাংশ গাড়ির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। এসব আপডেট ‘ওভার দি এয়ার’ (ওটিএ) অর্থাৎ অনলাইনের মাধ্যমে সরাসরি গাড়িতে অথবা ডিলারশিপ ও মোবাইল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা যাবে। আগামী মে মাসের মধ্যে সব ক্ষতিগ্রস্ত যানবাহনে এ আপডেট পৌঁছে যাবে বলে আশা করছে ফোর্ড।

ফোর্ড গত বৃহস্পতিবার ঘোষিত এ পদক্ষেপের আগে ‘এক্সপ্লোরার এসইউভি’ নিয়েও বড় ধরনের রিকলের ঘোষণা দিয়েছে। ২০১৭-১৯ মডেলের প্রায় ৪ লাখ ১৩ হাজার ফোর্ড এক্সপ্লোরার এ তালিকার অন্তর্ভুক্ত। মূলত গাড়ির পেছনের সাসপেনশনের ‘টো লিংক’ ভেঙে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে, যা গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, গাড়ির পেছনের চাকাগুলোর সঠিক অ্যালাইনমেন্ট বা ভারসাম্য বজায় রাখতে টো লিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে যন্ত্রাংশটি ভেঙে যায়, তবে গাড়ির নিয়ন্ত্রণ বদলে যেতে পারে এবং এতে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

ফোর্ড পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোম্পানিটি আরো ৪০ হাজার ৬৫৫টি গাড়ি ফেরত নিচ্ছে। ব্যাটারি অকেজো হয়ে পড়া এবং ব্রেক প্যাডেলের ত্রুটি সারিয়ে তুলতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর মতে, এসব ত্রুটি চালকের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৫ সালটি ফোর্ডের জন্য বেশ উদ্বেগের ছিল। বছর শেষ হওয়ার কয়েক মাস বাকি থাকতেই প্রতিষ্ঠানটি রেকর্ড ১০৩টি ‘সেফটি রিকল’ (নিরাপত্তাজনিত পণ্যের ফেরত) ঘোষণা করেছে, যা প্রতিষ্ঠানটির পূর্ববর্তী সব বার্ষিক রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নকিয়া ৩৩১০’ ফোন আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

‘নকিয়া ৩৩১০’ ফোন আনছে গুগল

জিরো-ডে সাইবার হামলার পর নিরাপত্তা আপডেট আনল গুগল-অ্যাপল
প্রযুক্তি সংবাদ

জিরো-ডে সাইবার হামলার পর নিরাপত্তা আপডেট আনল গুগল-অ্যাপল

ফের ভয়াবহ হ্যাকিংয়ের কবলে ওয়ানপ্লাস
নির্বাচিত

ফের ভয়াবহ হ্যাকিংয়ের কবলে ওয়ানপ্লাস

২০২৫ সালের নতুন ৫টি itel বাটন মোবাইল ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের নতুন ৫টি itel বাটন মোবাইল ফোনের দাম

অ্যাপ স্টোরের বিরুদ্ধে অভিযোগ নেদারল্যান্ডসের
প্রযুক্তি সংবাদ

অ্যাপ স্টোরের বিরুদ্ধে অভিযোগ নেদারল্যান্ডসের

ফোনের ব্যাক কভার পরিষ্কারের ঘরোয়া উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যাক কভার পরিষ্কারের ঘরোয়া উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ নিয়ে যা জানাল সুপার কম্পিউটার
ফিচার

ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ নিয়ে যা জানাল সুপার কম্পিউটার

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফটে ফের ছাঁটাই

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
প্রযুক্তি পরামর্শ

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা
ই-কমার্স

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিজিটালাইজেশনের অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে
অর্থ ও বাণিজ্য

ডিজিটালাইজেশনের অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে

চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বৈশ্বিক লেনদেন প্রায় পুরোটাই...

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখ ভিডিও ডিলিট করেছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মার্চ ২০২৬

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

Techzoom.TV |
TechzoomTV