Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাতাস থেকেই তৈরি হবে জ্বালানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 April 2026
রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

মাটির নিচে থাকা তেলের খনির ওপর নির্ভর না করে আমাদের চারপাশে থাকা বাতাস থেকেই তৈরি হবে জ্বালানি। শুনতে অবাক লাগলেও বৈপ্লবিক এই ভাবনা বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করছে জাপানের জ্বালানি প্রতিষ্ঠান এনিওস করপোরেশন। ইতিমধ্যে নিজেদের ইয়োকোহামা ডেমোনস্ট্রেশন প্ল্যান্টে বাতাস থেকে সংগ্রহ করা কার্বন ডাই–অক্সাইড ও হাইড্রোজেন কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে কৃত্রিম জ্বালানিও তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

এনিওস করপোরেশনের বিজ্ঞানীদের জ্বালানি তৈরির এই প্রক্রিয়ার মূলে রয়েছে একটি সহজ কিন্তু শক্তিশালী ধারণা। তাঁরা মাটির নিচ থেকে নতুন কার্বন উত্তোলন না করে বায়ুমণ্ডলে বিদ্যমান কার্বন ব্যবহার করে জ্বালানি তৈরি করেছেন। এই প্রক্রিয়ার শুরুতে বাতাস বা শিল্পকারখানার নির্গমন থেকে কার্বন ডাই–অক্সাইড সংগ্রহ করা হয়।

বিজ্ঞানীরা এই প্রক্রিয়ায় নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় পানি ভেঙে হাইড্রোজেন তৈরি করেন। সবশেষে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ও হাইড্রোজেনকে তরল হাইড্রোকার্বনে রূপান্তরিত করা হয়। ফলাফল হিসেবে তখন পাওয়া যায় কৃত্রিম ডিজেল বা এভিয়েশন ফুয়েল (জেট জ্বালানি)। এই জ্বালানির গুণাগুণ প্রচলিত জীবাশ্ম জ্বালানির মতোই। ফলে গাড়ির ইঞ্জিন, পাইপলাইন বা অবকাঠামোতে কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা সম্ভব।

কৃত্রিম এই জ্বালানি এমন সব সমস্যার সমাধান দিতে পারে, যা শুধু নবায়নযোগ্য বিদ্যুৎ দিয়ে সম্ভব নয়। পরিবহনের ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহন দ্রুত জনপ্রিয়তা পেলেও বিমান চলাচল, জাহাজ বা ভারী শিল্পের ক্ষেত্রে বৈদ্যুতিকরণ অত্যন্ত কঠিন। আর তাই তরল জ্বালানির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। জাপানের মতো দেশগুলোর জন্য কৃত্রিম জ্বালানি অত্যন্ত আকর্ষণীয়, কারণ তাদের নিজস্ব কোনো জীবাশ্ম জ্বালানি সম্পদ নেই এবং তারা পুরোপুরি জ্বালানি আমদানির নির্ভরশীল।

ইয়োকোহামা প্ল্যান্টে প্রতিদিন মাত্র এক ব্যারেল জ্বালানি তৈরি করা যায়। আর তাই ২০৪০ সালের মধ্যে দৈনিক ১০ হাজার ব্যারেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা অর্জন করা বেশ কঠিন। ফলে প্রযুক্তিগতভাবে কৃত্রিম জ্বালানি প্রতিশ্রুতিশীল হলেও বর্তমান বাস্তবতায় এর উৎপাদন শিল্প পর্যায়ে পৌঁছাতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জ্বালানি তেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্রুতগতির ইন্টারনেট
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট, রেকর্ড গড়ল জাপান

অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারের সুবিধা নিয়ে এলো ট্যাপ
প্রযুক্তি সংবাদ

অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারের সুবিধা নিয়ে এলো ট্যাপ

স্মার্টফোনে সারাক্ষণ পাওয়ার সেভার? উপকারের চেয়ে ক্ষতিই বেশি
নির্বাচিত

স্মার্টফোনে সারাক্ষণ পাওয়ার সেভার? উপকারের চেয়ে ক্ষতিই বেশি

করোনাভাইরাস: বেজোসের জবাব চান মার্কিন সিনেটররা
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: বেজোসের জবাব চান মার্কিন সিনেটররা

কৃষিকাজে শ্রমিকের অভাব মেটাচ্ছে রোবট
প্রযুক্তি সংবাদ

কৃষিকাজে শ্রমিকের অভাব মেটাচ্ছে রোবট

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 April 2026

বাতাস থেকেই তৈরি হবে জ্বালানি

Techzoom.TV |
TechzoomTV