Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 May 2026
এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি
Share on FacebookShare on Twitter

ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে প্রতিযোগিতা আরও বাড়িয়ে নতুন স্কুটার নিয়ে হাজির হয়েছে টিভিএস মটোর কোম্পানি। সংস্থা তাদের জনপ্রিয় আইকিউব এস সিরিজে যুক্ত করেছে নতুন ৪.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সংস্করণ। উন্নত রেঞ্জ ও আধুনিক ফিচারের কারণে এই মডেলটি বাজারে বেশ ভালো সাড়া ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

আগে আইকিউব এস স্কুটারটি ৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে বিক্রি করা হতো। তবে নতুন আপডেটের পর পুরোনো ভ্যারিয়েন্টটি সরিয়ে বড় ব্যাটারির নতুন সংস্করণ বাজারে আনা হয়েছে। স্কুটারটির ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ৫.৯ এইচপি শক্তি এবং ৩৩ এনএম টর্ক তৈরি করতে সক্ষম, যা দৈনন্দিন শহুরে যাতায়াতে দ্রুত পারফরম্যান্স দিতে সাহায্য করবে।

রেঞ্জের ক্ষেত্রেও বেশ বড় পরিবর্তন এনেছে টিভিএস। কোম্পানির দাবি, ফুল চার্জে নতুন আইকিউব এস সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এছাড়া স্কুটারটির টপ স্পিড ঘণ্টায় ৮২ কিলোমিটার। মাত্র ৪.৩ সেকেন্ডেই ০ থেকে ৪০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারে এই মডেল।

চার্জিং সময়ও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। ব্যাটারি ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। ফলে প্রতিদিনের ব্যবহারের জন্য এটি যথেষ্ট সুবিধাজনক হতে পারে।

নতুন স্কুটারটিতে স্মার্ট প্রযুক্তির দিকেও জোর দিয়েছে সংস্থা। এতে টিএফটি স্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রাইড ডাটা এবং নোটিফিকেশন সাপোর্টের মতো একাধিক আধুনিক ফিচার রয়েছে। পাশাপাশি IP67 রেটিং থাকায় ধুলা ও পানি থেকেও বাড়তি সুরক্ষা পাওয়া যাবে।

ডিজাইনের ক্ষেত্রেও কিছু নতুনত্ব এনেছে টিভিএস। স্কুটারটির ওজন ১২৮ কেজি এবং এতে ১২ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

ক্রেতাদের জন্য নতুন তিনটি রঙের বিকল্পও এনেছে কোম্পানি। ম্যাগনিফিসেন্স পার্পেল বেইজ, হার্লিকুইন ব্লু বেইজ এবং টাইটেনিয়াম গ্রে ম্যাট এই তিনটি নতুন শেডে পাওয়া যাবে স্কুটারটি। নতুন টিভিএস আইকিউব এস ৪.৭ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১.৩৭ লাখ টাকা থেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিওয়াইডির ইতিহাসে সবচেয়ে দামি গাড়ি ‘ইউ৯ এক্সট্রিম’, বিক্রি ২৭ লাখ ৬০ হাজার ডলারে
অটোমোবাইল

বিওয়াইডির ইতিহাসে সবচেয়ে দামি গাড়ি ‘ইউ৯ এক্সট্রিম’, বিক্রি ২৭ লাখ ৬০ হাজার ডলারে

এলো মাইন্ড রিডিং হেলমেট!
অটোমোবাইল

এলো মাইন্ড রিডিং হেলমেট!

৩১ হাজার টাকায় বাইক!
অটোমোবাইল

৩১ হাজার টাকায় বাইক!

যানজট এড়াতে ট্যাক্সি উড়বে আকাশে, ঘণ্টায় যাবে ২৯০ কিলোমিটার
অটোমোবাইল

যানজট এড়াতে ট্যাক্সি উড়বে আকাশে, ঘণ্টায় যাবে ২৯০ কিলোমিটার

’৯৯৯’ লেখা স্টিকার বিতরণ করল পাঠাও
অটোমোবাইল

’৯৯৯’ লেখা স্টিকার বিতরণ করল পাঠাও

তাইওয়ানের সামরিক বাহিনীতে টেসলা ‘মডেল ৩’
অটোমোবাইল

তাইওয়ানের সামরিক বাহিনীতে টেসলা ‘মডেল ৩’

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

২০২৭ সালে তিনটি ওয়াইড-স্ক্রিন স্মার্টফোন আনছে অপো
প্রযুক্তি সংবাদ

২০২৭ সালে তিনটি ওয়াইড-স্ক্রিন স্মার্টফোন আনছে অপো

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 May 2026

এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি

Techzoom.TV |
TechzoomTV