Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেক্সিকোতে রফতানি হচ্ছে বাংলাদেশে তৈরি হোন্ডা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 August 2026
মেক্সিকোতে রফতানি হচ্ছে বাংলাদেশে তৈরি হোন্ডা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রস্তুতকৃত মোটরসাইকেল এবার পাড়ি জমাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে। যৌথ মূলধনী প্রতিষ্ঠান বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) তাদের উৎপাদিত নতুন ‘হোন্ডা এনএক্স২০০’ (Honda NX200) মডেলের মোটরসাইকেল মেক্সিকোতে রফতানির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের শিল্পোৎপাদন ও অটোমোবাইল খাতের উচ্চ সক্ষমতা পুনরায় প্রমাণিত হলো।

বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) এবং জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে বিএইচএল। ২০২৪ সালে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ‘হোন্ডা এক্স ব্লেড’ রফতানির মধ্য দিয়ে বিএইচএল তাদের আন্তর্জাতিক বাজারজাতকরণ শুরু করেছিল। গুয়াতেমালার অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতায় এবার মেক্সিকোর মতো বড় বাজারে প্রবেশ করল প্রতিষ্ঠানটি।

মুন্সিগঞ্জের গজারিয়ার আবদুল মোনেম ইকোনমিক জোনে অবস্থিত বিএইচএলের আধুনিক মোটরসাইকেল কারখানায় গত ৩১ জুলাই, বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানে এই রফতানি কার্যক্রমের উন্মোচন করা হয়। ১ আগস্ট গণাধ্যমে পাঠানো সংবাদ বজ্ঞপ্তিতে জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান বলেন, “মেক্সিকোতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হোন্ডা এনএক্স২০০ রফতানি দেশের রফতানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈশ্বিক স্বীকৃতির ক্ষেত্রে একটি বড় অর্জন। সরকার ব্যবসা-বান্ধব পরিবেশ সুসংহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া (Susumu Morisawa) বলেন, “উৎপাদন সক্ষমতার উন্নতি ও মান নিয়ন্ত্রণের ফলস্বরূপ মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ রফতানি সম্ভব হয়েছে। রফতানি বহুমুখীকরণের মাধ্যমে এটি বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা স্থানীয় যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদন দক্ষতা আরও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শাহ মুহাম্মদ আশেকুর রহমান উল্লেখ করেন যে, অভ্যন্তরীণ বাজার বিএইচএলের মূল অগ্রাধিকার হলেও আন্তর্জাতিক রফতানি বৃদ্ধি দেশের শিল্পায়ন, প্রযুক্তিগত উন্নতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া সহ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও শুল্ক কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলাদেশে তৈরি হোন্ডাহোন্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেসলায় “শীঘ্রই আসছে” ডিজনি প্লাস
অটোমোবাইল

টেসলায় “শীঘ্রই আসছে” ডিজনি প্লাস

ছবি ভিডিও শেয়ারিংয়ে গতি বাড়াবে এআই প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরের মধ্যে এআই আইনের খসড়া তৈরি হবে: আইনমন্ত্রী

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

মেক্সিকোতে বিওয়াইডি’র প্রথম পিকআপ ট্রাক ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন
অটোমোবাইল

মেক্সিকোতে বিওয়াইডি’র প্রথম পিকআপ ট্রাক ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক
অটোমোবাইল

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক

এডুট্রেইনমেন্ট সেন্টার : দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা
প্রযুক্তি সংবাদ

এডুট্রেইনমেন্ট সেন্টার : দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2026

মেক্সিকোতে রফতানি হচ্ছে বাংলাদেশে তৈরি হোন্ডা

Techzoom.TV |
TechzoomTV