Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টানা তিন মাস বিক্রি বাড়ল বিওয়াইডির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 August 2026
টানা তিন মাস বিক্রি বাড়ল বিওয়াইডির
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক বাজারে শক্তিশালী চাহিদার ওপর ভর করে টানা তিন মাসের মতো বিশ্বব্যাপী গাড়ি বিক্রি বেড়েছে চীনের ইভি নির্মাতা বিওয়াইডির।

শনিবার কোম্পানিটির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের এক হিসাবে দেখা যায়, গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে মোট ৪ লাখ ১৯ হাজার ২১১টি যানবাহন বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি।

সংস্থাটির জন্য আন্তর্জাতিক বাজারই আয়ের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। জুলাইয়ে বিওয়াইডি ১ লাখ ৭৯ হাজার ৮৪১টি প্যাসেঞ্জার কার ও পিকআপ রফতানি করেছে। এটি গত বছরের জুলাইয়ের তুলনায় ১২৪ দশমিক ৩ শতাংশ বেশি। একই সঙ্গে এটি বিদেশের বাজারে প্রতিষ্ঠানটির এক মাসে সর্বোচ্চ গাড়ি বিক্রির রেকর্ড।

চলতি বছরের শুরুতে বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভির বাজারে বিওয়াইডির কাছে দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য হারায় মার্কিন জায়ান্ট টেসলা। ২০২৫ সালের বার্ষিক বিক্রি পরিসংখ্যানে দেখা যায়, ইলোন মাস্কের টেসলাকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ইভি বিক্রেতা প্রতিষ্ঠানের মর্যাদা দখল করে বিওয়াইডি। ইভি বাজারে ২০২৫ সালের বেশির ভাগ সময় টেসলাকে টপকে শীর্ষস্থান দখলে রাখে চীনা প্রতিষ্ঠানটি।

তবে বিক্রিতে রেকর্ড গড়লেও মুনাফার অংকে বড় ধরনের ধাক্কা খায় বিওয়াইডি। গত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চীনের অভ্যন্তরীণ বাজারে তীব্র মূল্যযুদ্ধ ও প্রতিযোগিতার কারণে বিওয়াইডির নিট মুনাফা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমেছে ।

গত বছর বিওয়াইডি মোট ২২ লাখ ৫০ হাজার ইভি বিক্রি করেছে, যা আগের বছরের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি। বিপরীতে টেসলার বিক্রি ৯ শতাংশ কমে ১৬ লাখ ৪০ হাজার ইউনিটে নেমে এসেছে। অর্থাৎ, টেসলার চেয়ে ছয় লাখেরও বেশি বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করে বিশ্ববাজারে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে বিওয়াইডি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরনো গাড়ি কেনার আগে যেসব খুঁটিয়ে দেখবেন
অটোমোবাইল

পুরনো গাড়ি কেনার আগে যেসব খুঁটিয়ে দেখবেন

নতুন বাইক আনছে হিরো
অটোমোবাইল

নতুন বাইক আনছে হিরো

পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি
অটোমোবাইল

পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি

নতুন রূপে টিভিএসের পুরোনো অ্যাপাচি
অটোমোবাইল

নতুন রূপে টিভিএসের পুরোনো অ্যাপাচি

মধ্যবিত্তের জন্য আসছে নতুন হিরো বাইক
অটোমোবাইল

মধ্যবিত্তের জন্য আসছে নতুন হিরো বাইক

টপ ড্রাইভার ভাইদের ফ্রি জীবাণুমুক্তকরণ সার্ভিস দিচ্ছে “ট্রাক লাগবে”
অটোমোবাইল

টপ ড্রাইভার ভাইদের ফ্রি জীবাণুমুক্তকরণ সার্ভিস দিচ্ছে “ট্রাক লাগবে”

Load More

ট্রেন্ডিং টপিক

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 August 2026

টানা তিন মাস বিক্রি বাড়ল বিওয়াইডির

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix