Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 August 2026
বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ
Share on FacebookShare on Twitter

নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর ‘মহিলা বাস’ বা ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং কার্যক্রম চালু করেছে সহজ লিমিটেড। এই উদ্যোগের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে POS মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা দেয়া হচ্ছে।

সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে নারী যাত্রীরা বাসে ওঠার পর POS মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

এই উদ্যোগে ই-টিকিটিং পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা দিচ্ছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসি ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসগুলোর কন্ডাক্টরদের POS মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে POS মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা এবং বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিসির বাসে সহজের ই-টিকিটিংয়ের এর উদ্যোগ নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে POS-ভিত্তিক ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হওয়ার পাশাপাশি যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তৈরি হবে।

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৪টি মহিলা বাসে এই সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হয়েছে। সহজের এই টিকিটিং সুবিধা ভবিষ্যতে দেশের গণপরিবহন খাতে প্রযুক্তিনির্ভর ও যাত্রীকেন্দ্রিক সেবা চালুর পথকে আরও সুগম করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেট্রোল নাকি অকটেন, বাইকের জন্য কোনটা ভালো?
অটোমোবাইল

পেট্রোল নাকি অকটেন, বাইকের জন্য কোনটা ভালো?

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার
অটোমোবাইল

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার

এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ
অটোমোবাইল

এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ

টুইন সিলিন্ডার ইঞ্জিনের বাইক আনলো ডুকাটি
অটোমোবাইল

২৫ হাজার কিলোমিটার বাইক চালানোর পর যা করা জরুরি

গাড়ির স্টিয়ারিং বাংলাদেশে ডান দিকে আর বিদেশে বাম দিকে কেন?
অটোমোবাইল

গাড়ির স্টিয়ারিং বাংলাদেশে ডান দিকে আর বিদেশে বাম দিকে কেন?

৬৩টি শেষ, ৬৪তম জেলায় যাওয়ার আগে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয় ছাত্র ফুয়াদ
অটোমোবাইল

৬৩টি শেষ, ৬৪তম জেলায় যাওয়ার আগে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয় ছাত্র ফুয়াদ

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

একের পর এক টিজারের পর ভারতের বাজারে নতুন...

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2026

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

Techzoom.TV |
TechzoomTV