Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 August 2026
মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত মন্টেরি কার উইকের এবারের নিলামে দুর্লভ ও সংগ্রহযোগ্য গাড়ির বিক্রিতে নতুন রেকর্ড হয়েছে। নিলামে মোট ৭৫ কোটি ৬০ লাখ ডলার মূল্যের গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি।

গত বছর একই আয়োজনে সংগ্রহযোগ্য গাড়ি বিক্রি হয়েছিল ৪৩ কোটি ৩০ লাখ ডলারের। এবারের বিক্রি ২০২২ সালে হওয়া আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার মন্টেরি উপদ্বীপে প্রতিবছর আয়োজিত হয় মন্টেরি কার উইক। দুর্লভ, ঐতিহাসিক ও সংগ্রহযোগ্য গাড়ির প্রদর্শনী ও নিলামের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই আয়োজনটি। এবারও ধনকুবের ও বিলাসবহুল গাড়ির সংগ্রাহকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

নিলামের মোট বিক্রির বড় অংশ এসেছে হাতে গোনা কয়েকটি গাড়ি থেকে। সবচেয়ে দামি ১০টি গাড়ি বিক্রি হয়েছে মোট ২২ কোটি ৩০ লাখ ডলারে, যা পুরো নিলামের প্রায় ৩০ শতাংশ।

৪ কোটি ২৯ লাখ ডলারে শেলবি কোবরা

এবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ১৯৬৪ সালের শেলবি কোবরা ডেটোনা কুপে। গুডিং ক্রিস্টিজের নিলামে গাড়িটির দাম উঠেছে ৪ কোটি ২৯ লাখ ডলার।

গুডিং ক্রিস্টিজের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ডেভিড ব্রাইনান বলেন, কোনো গাড়ির মূল্য নির্ধারণে সেটির ইতিহাস ও মালিকানার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঐতিহাসিক গুরুত্ব এবং নির্ভরযোগ্য মালিকানা-ইতিহাস থাকলে সংগ্রাহকদের কাছে গাড়িটির মূল্য অনেক বেড়ে যায়।

৪ কোটি ডলারে ফেরারি লুচে

দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ফেরারি লুচে ‘চ্যাসিস ০’। আরএম সদবি’সের নিলামে গাড়িটির দাম উঠেছে ৪ কোটি ডলার।

ফেরারির প্রথম পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ির বিশেষ সংস্করণ হিসেবে পরিচিত এই গাড়িটি কিনেছেন মার্কিন ধনকুবের হারবার্ট এ ওয়ার্থহেইম।

ম্যাকলারেন এফ১ জিটিআরের দাম ৩ কোটি ৪৭ লাখ ডলার

তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ১৯৯৬ সালের ম্যাকলারেন এফ১ জিটিআর। আরএম সদবি’সের নিলামে গাড়িটির দাম উঠেছে ৩ কোটি ৪৭ লাখ ডলার।

এই বিক্রির মাধ্যমে ম্যাকলারেন এফ১ এবং ব্রিটিশ গাড়ির ক্ষেত্রে নতুন নিলাম রেকর্ড তৈরি হয়েছে।

নিলামে ফেরারির আধিপত্য

এবারের মন্টেরি কার উইকের সবচেয়ে দামি ১০টি গাড়ির মধ্যে সাতটিই ফেরারি। ফলে দুর্লভ ও ঐতিহাসিক গাড়ির বাজারে ইতালীয় এই ব্র্যান্ডটির আধিপত্য আবারও স্পষ্ট হয়েছে।

তবে এবারের নিলামের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল আধুনিক গাড়ির চাহিদা। মোট বিক্রির অর্ধেকের বেশি এসেছে তুলনামূলক নতুন গাড়ি থেকে। এতে বোঝা যাচ্ছে, শুধু পুরনো ক্লাসিক গাড়ি নয়, ১৯৮০-এর দশকের পর তৈরি সুপারকারগুলোর প্রতিও সংগ্রাহকদের আগ্রহ দ্রুত বাড়ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনিয়োগকারীদের সঙ্গে আল-আরাফাহ্ ব্যাংকের প্রতারণা
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের সঙ্গে আল-আরাফাহ্ ব্যাংকের প্রতারণা

বাকিতে বাজার করার সুবিধা দিচ্ছে বাজারনাও!
ই-কমার্স

বাকিতে বাজার করার সুবিধা দিচ্ছে বাজারনাও!

নারী উদ্যোক্তাদের ২০ লাখ টাকার স্কলারশিপ দেবে ‘গৃহবধূ’
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের ২০ লাখ টাকার স্কলারশিপ দেবে ‘গৃহবধূ’

এসারের প্রিডেটর সিরিজের গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

এসারের প্রিডেটর সিরিজের গেমিং ল্যাপটপ বাজারে

জেসিআই বাংলাদেশ-এর ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেফিন রাফি আহমেদ
অর্থ ও বাণিজ্য

জেসিআই বাংলাদেশ-এর ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেফিন রাফি আহমেদ

ই-কমার্স প্রতিষ্ঠান ‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে আইফোন জেতার সুযোগ!
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠান ‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে আইফোন জেতার সুযোগ!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2026

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

Techzoom.TV |
TechzoomTV