Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাইড শেয়ারিং সেবা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 June 2020
রাইড শেয়ারিং সেবা চালুর দাবি
Share on FacebookShare on Twitter

দেশের বিদ্যমান পরিস্থিতিতে গত ১ জুন থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল অনুমতি পেলেও অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা এখনো চালু হয়নি। এতে করে গণপরিবহনের ওপর চাপ বাড়ছে এবং দূরত্ব মেনে সেবা নিশ্চিত হচ্ছে না বলে মনে করছে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানসমূহ।

এ খাতের প্রতিষ্ঠানগুলোর মতে, রাইড শেয়ারিংয়ের মাধ্যমে করোনা ছড়ানোর কথা জানা যায়নি। বিশ্বের অনেক দেশে লকডাউনের মধ্যেও এই সেবা চালু রয়েছে। অ্যাপভিত্তিক ও একক সেবা হওয়ায় এ ধরনের পরিবহন ব্যবস্থায় সাধারণ গণপরিবহনের চেয়ে বেশি সুরক্ষা দেয়া সুযোগ রয়েছে। ব্যক্তিগত পর্যায়ে মোটরবাইক এবং প্রাইভেট কার চলাচল নিষিদ্ধ যেহেতু নয় তাই অ্যাপভিত্তিক রাইডি শেয়ারিং সেবা চালুর আবেদন জানিয়েছে এ খাতের চারটি সেবাদাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- পাঠাও লিমিটেড, সহজ লিমিডেট, উবার বাংলাদেশ এবং ওভাই সলিউশানস লিমিডেট।

জনসাধারণ ও চালকদের নিরাপত্তায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চারটি সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে একটি এসওপি তৈরি করেছে। এসওপিসহ রাইড শেয়ারিং চালু করতে বাণিজ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

সরকার ভিশন-২০২১ কে সামনে রেখে ‘ডিজিটাল বাংলাদেশ’- বির্নিমাণের জন্য নানামুখী নতুন নতুন আইটি এনাবেল্ড সেবা প্রবর্তনে উৎসাহ প্রদান করছে। বিশেষত, করোনা সৃষ্ট দুর্যোগকালীন সময়ে অনলাইন ও ই-কর্মাস তথা ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক ব্যবসায়ের উদ্যোক্তারা বিভিন্ন পণ্য, সেবা ইত্যাদি ভোক্তার কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা বিস্তৃত ও তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এই সেবা বন্ধের কারণে বেকার হয়ে যাওয়া চালকেরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মতে, ব্যক্তিগত মোটরযানের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা প্রদান করা হয় বলে এতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব। বাসস্ট্যান্ডের গণ-জমায়েত কিংবা বাসের ভিতরের ভিড় এতে সহজে এড়ানো যায়। মোবাইল ব্যাংকিংসহ ডিজিটাল পেমেন্টের সুযোগ থাকায় লেনদেন স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত টেকনিক্যাল ও বেস্ট প্র্যাকটিস গাইডলাইন মোতাবেক প্রচুর বায়ু চলাচলের সুযোগ এবং পৃষ্ঠতলের সঙ্গে সংযোগ কম থাকায় রাইড শেয়ারিং তুলনামূলকভাবে ঝুঁকিমুক্ত।

তাই মোটরবাইক, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা ভিত্তিক রাইড শেয়ারিং সেবা অবিলম্বে চালু করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম ২ পুরাই ম্যাজিক
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম ২ পুরাই ম্যাজিক

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
নির্বাচিত

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন

টু ন্যানোমিটার চিপ তৈরির ক্রয়াদেশ পেল স্যামসাং
কিভাবে করবেন

স্যামসাংয়ের মুনাফা ৯০০ শতাংশের বেশি বেড়েছে

তিউনিসিয়ায় লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ
নির্বাচিত

তিউনিসিয়ায় লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাংয়ের ‘লাইভ চ্যাট’ সেবা
নির্বাচিত

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাংয়ের ‘লাইভ চ্যাট’ সেবা

স্ট্রিমারদের জন্য নতুন মাইক্রোফোন আনলো রেজার
নির্বাচিত

স্ট্রিমারদের জন্য নতুন মাইক্রোফোন আনলো রেজার

Load More

ট্রেন্ডিং টপিক

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য
নির্বাচিত

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2020

রাইড শেয়ারিং সেবা চালুর দাবি

Techzoom.TV |
TechzoomTV