• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
শনিবার, জুন ২০, ২০২০
Techzoom.TV
Advertisement
  • প্রচ্ছদ
  • প্রযুক্তি সংবাদ
  • গ্যাজেট
  • অটোমোবাইল
  • টেলিকম
  • প্রযুক্তি বাজার
  • ছাড় ও অফার
  • টিপস
  • বিজ্ঞান
  • সোশ্যাল মিডিয়া
  • ভিডিও
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • প্রযুক্তি সংবাদ
  • গ্যাজেট
  • অটোমোবাইল
  • টেলিকম
  • প্রযুক্তি বাজার
  • ছাড় ও অফার
  • টিপস
  • বিজ্ঞান
  • সোশ্যাল মিডিয়া
  • ভিডিও
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে নতুন পালসার এলো

by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 June, 2020
বাজারে নতুন পালসার এলো
0
SHARES
Share on FacebookShare on Twitter

প্রায় এক দশক ধরে বাজাজ পালসারের যে কয়টি মডেল বাজারে এনেছে প্রায় সব কয়টিই দেদারসে বিক্রি হয়েছে। ভারতের বাজারে গতকাল বৃহস্পতিবার পালসার ১২৫-এর নতুন মডেল বাজারে আনল বাজাজ। যুক্ত হল নতুন অনেক ফিচার। তার মধ্যে অন্যতম স্প্লিট সিট। সঙ্গে স্পোর্টি মোটরসাইকেলের একাধিক ফিচার।

বাজাজের পক্ষ থেকে জানানো হয়েছে পালসার ১২৫-এর নতুন মডেলের দাম পড়বে ৭৯ হাজার ৯১ রুপি। আগের ১২৫ মডেলের ডিস্ক ব্রেকের সঙ্গে এই মডেলের ফারাক বিস্তর। আগের ক্ষেত্রে ছিল ফ্রন্ট সিট ডিস্ক ব্রেক। এবারে তার বদলে থাকছে সিঙ্গল সিট ডিস্ক ব্রেক।

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, সিঙ্গল সিট ডিস্ক ব্রেকের সুবিধা হচ্ছে বালি-কাঁকড় বা জে রাস্তায় ডিস্ক ব্রেক চাপলেও স্কিড করার সম্ভাবনা কম। তাদের ভাষায় সিঙ্গল সিট ডিস্ক ব্রেক চাকাকে মাটির সঙ্গে কামড়ে ধরে রাখতে সাহায্য করে।

তিনটি রঙের কম্বিনেশন হবে নতুন পালসার ১২৫।এগুলো হল-নিয়ন-ব্ল্যাক, ব্ল্যাক-সিলভার এবং ব্ল্যাক-রেড।

বাজাজ অটোর প্রেসিডেন্ট সারাং কানাকাড়ে বলেন, ‘নতুন মডেল নিয়ে আমরা উত্তেজিত। আমরা আশা করছি আগের বারের মতোই এই মডেলেরও চাহিদা থাকবে তুঙ্গে’।

গতবছর আগস্ট মাসে প্রথম পালসার ১২৫ সিসির বাইক বাজারে এনেছিল বাজাজ। প্রথম ছয়মাসের মধ্যে সারা ভারতে এক লক্ষ বাইক বিক্রি হয়েছিল।

তবে বাজাজের পক্ষ থেকে বলা হয়েছে, ১২৫ সিসির প্রথম মডেলে যা যা ফিচার ছিল তার উপরে দাঁড়িয়ে অনেক ক্রেতা আমাদের নতুন নতুন ফিচার যোগ করার পরামর্শ দেন। তারা জানান, এই ফিচারগুলো যোগ হলে যে কোনও তথাকথিত স্পোর্টি বাইকের সমতুল্য হয়ে যাবে পালসার-১২৫। বাজাজ তাদের পরামর্শেই নতুন ফিচার যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন বিএস৬ পালসার-১২৫ মডেলে হেড লাইটের অংশটি দেখতে হবে নেকড়ের চোখের মতো। টুইন পাইলট ল্যাম্পের সঙ্গে থাকবে টুইন স্ট্রিপ এলইডি ল্যাম্প। যা অন্ধকার রাস্তায় অনেক দূর পর্যন্ত দৃশ্যমানতা তৈরি করবে। এখানেই শেষ নয়। এর সঙ্গে থাকবে ৩১ মিলিমিটার টেলিস্কোপ ফ্রন্ট ফর্কস, দুটি গ্যাস শক করার অ্যাবজর্বার। চাকার মাপ ১৭ ইঞ্চি।

এই মোটর সাইকেলে যে ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হবে তা হল ১১.৬ বিএইচপি, ৮৫০০ আরপিএম। সঙ্গে ১০.৮ এনএম এর পিক টর্ক। যার ফলে গতিও হবে মসৃণ।

বাইকটির মোট ওজন হবে ১৪২ কেজি। যা পালসারের যে কোনও মডেলের মধ্যে সর্বোচ্চ। অনেকেই বলেন, লম্বা রাস্তায় যেখানে বেশি গতিতে বাইক চালানো যায় সেখানে বেশি ওজন হলে সুবিধা।

লকডাউনের কারণে অটোমোবাইলস শিল্প মন্দার মুখে পড়েছে। তবে আনলকের প্রথম পর্ব থেকেই ফের গাড়ি বিক্রি শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সংক্রমণের কারণে এখন অনেকেই ট্রেন, বাস মেট্রোর মতো গণপরিবহন এড়িয়ে চলবেন। মধ্যবিত্তরা মোটর সাইকেলকেই আগামী দিনে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে বাহন করে নেবেন। সেদিক থেকে দু’চাকা যানের বিক্রি বাড়ার সম্ভাবনাও রয়েছে। ঠিক সেই সময়েই পালসার ১২৫-এর নতুন ফিচার যুক্ত মডেল আনল বাজাজ।

Related

ShareTweetShareSend
ADVERTISEMENT
Previous Post

সিকিউরিটির কারণে ৫২ টি চাইনিজ অ্যাপ ব্যান করছে ভারত

Next Post

কামাল লোহানীর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

Related Posts

হুয়াওয়ে ওয়াই সেভেন পি
গ্যাজেট

হুয়াওয়ে ওয়াই সেভেন পি

Saturday, 20 June, 2020
মাইক্রোসফটের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন
গ্যাজেট

মাইক্রোসফটের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন

Saturday, 20 June, 2020
মোটোরোলা এজ লাইট
গ্যাজেট

মোটোরোলা এজ লাইট

Friday, 19 June, 2020
কমদামে ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এল শাওমি পোকো এফ২ প্রো
গ্যাজেট

কমদামে ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এল শাওমি পোকো এফ২ প্রো

Friday, 19 June, 2020
অপো এ৭২…
গ্যাজেট

অপো এ৭২…

Friday, 19 June, 2020
আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ সিরিজ
গ্যাজেট

আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ সিরিজ

Friday, 19 June, 2020
Next Post
কামাল লোহানীর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

কামাল লোহানীর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

ADVERTISEMENT

সর্বশেষসংযোজন

উৎপাদন ভিয়েতনামে সরানোর খবর ‘অসত্য’: স্যামসাং
প্রযুক্তি সংবাদ

উৎপাদন ভিয়েতনামে সরানোর খবর ‘অসত্য’: স্যামসাং

Saturday, 20 June, 2020
নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

নগদের আদলে ‘সেবা চালুর আগ্রহ ৯ দেশের’

Saturday, 20 June, 2020
হুয়াওয়ে ওয়াই সেভেন পি
গ্যাজেট

হুয়াওয়ে ওয়াই সেভেন পি

Saturday, 20 June, 2020
সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
বিবিধ

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার

Saturday, 20 June, 2020
ADVERTISEMENT

আরও পড়ুন

নকিয়া ১২৫…
গ্যাজেট

নকিয়া ১২৫…

Wednesday, 17 June, 2020
দুনিয়া কাঁপানো স্মার্টফোন আনছে নকিয়া
গ্যাজেট

দুনিয়া কাঁপানো স্মার্টফোন আনছে নকিয়া

Tuesday, 16 June, 2020
মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
অটোমোবাইল

ঢাকায় পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু করলো উবার

Tuesday, 16 June, 2020
অপো রেনো ৪ প্রো ৫জি
গ্যাজেট

অপো রেনো ৪ প্রো ৫জি

Friday, 19 June, 2020
ADVERTISEMENT

ট্রেন্ডিং টপিক

দেশে আরো ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে দারাজ
ই-কমার্স

দেশে আরো ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে দারাজ

Tuesday, 2 June, 2020
গুগলের ডাক পেলেন বাংলাদেশের অনিক
ক্যাম্পাস

গুগলের ডাক পেলেন বাংলাদেশের অনিক

Thursday, 21 May, 2020
ক্রেতারাই হচ্ছে উদ্যোক্তার মোটিভেশন
ই-কমার্স

ক্রেতারাই হচ্ছে উদ্যোক্তার মোটিভেশন

Thursday, 28 May, 2020
চাঁদ রাতে দশ লাখ টাকা দেশি পণ্য বিক্রি
ই-কমার্স

চাঁদ রাতে দশ লাখ টাকা দেশি পণ্য বিক্রি

Monday, 25 May, 2020
ADVERTISEMENT
ADVERTISEMENT
Techzoom.TV

প্রধান সম্পাদক: তাহমিনা আক্তার খান
১১/এ তল্লাবাগ (গ্রাউন্ডফ্লোর), সোবহানবাগ, ঢাকা-১২০৭
মোবাইল: 017 9807 99 88, 016 777 00 555
ইমেইল: [email protected] সংবাদ: [email protected]

STAY CONNECTED

  • 27.7k Follower
  • 3 Follower
  • 112.2k Subscriber

Browse by Category

  • অটোমোবাইল
  • ই-কমার্স
  • উই
  • কিভাবে করবেন
  • ক্যাম্পাস
  • গেম
  • গ্যাজেট
  • ছাড় ও অফার
  • টিপস
  • টেকজুম প্রযুক্তি আড্ডা
  • টেলিকম
  • নির্বাচিত
  • পাঁচমিশালি
  • প্রযুক্তি বাজার
  • প্রযুক্তি সংবাদ
  • বিজ্ঞান
  • বিবিধ
  • ভিডিও
  • মতামত ও বিশ্লেষণ
  • মোবাইল এরিনা
  • রিভিউ
  • রোবটিক্স
  • লিড স্টোরি
  • সোশ্যাল মিডিয়া
  • স্পটলাইট

Policies

  • Privacy Policy
  • Cookie Policy
  • Editorial Policy
  • Advertising Policy
  • Correction Policy
  • Terms of Use

About

  • Contact Us
  • About Techzoom.TV
  • Careers
  • Newsletter
  • Corporate
  • Techzoom.TV Services
  • Site Map
  • Accessibility
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© সর্বস্বত্ব Techzoom.TV ২০১৯ । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Techzoom.TV is the First Bangla Science and Technology Multimedia Portal in Bangladesh. See additional information.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • প্রযুক্তি সংবাদ
  • গ্যাজেট
  • অটোমোবাইল
  • টেলিকম
  • প্রযুক্তি বাজার
  • ছাড় ও অফার
  • টিপস
  • বিজ্ঞান
  • সোশ্যাল মিডিয়া
  • ভিডিও

© সর্বস্বত্ব Techzoom.TV ২০১৯ । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Techzoom.TV is the First Bangla Science and Technology Multimedia Portal in Bangladesh. See additional information.